এক্সপ্লোর

লকডাউনের মধ্যেও চুক্তি মাফিক কোহলিদের ত্রৈমাসিক বেতন মেটাল বোর্ড

বিশ্বের সমস্ত ক্রিকেট বোর্ড খেলা বন্ধ হয়ে যাওয়ায় প্রবল আর্থিক ক্ষতির সম্মুখীন।

মুম্বই: করোনা আতঙ্কে বন্ধ খেলাধুলো। ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে সিরিজ স্থগিত হয়ে গিয়েছে। স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। ক্রিকেটারেরা সকলেই এখন ঘরবন্দি। সেলফ আইসোলেশনে দিন কাটাচ্ছেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। তবে, কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা সমস্ত ক্রিকেটারদের বেতন মিটিয়ে দিল ভারতীয় বোর্ড। করোনায় খেলা বন্ধ থাকাকালীন ক্রিকেটারদের যাতে কোনওরকম আর্থিক সমস্যা না হয়, সেজন্য ত্রৈমাসিক যে বেতন সকলের প্রাপ্য, তা মিটিয়ে দেওয়া হল। শুক্রবার সংবাদসংস্থা পিটিআইকে বোর্ডের এক কর্তা বলেছেন, “২৪ মার্চ লকডাউন ঘোষণা করার পর বিসিসিআই সমস্ত পরিস্থিতির জন্য তৈরি ছিল। বিসিসিআই ত্রৈমাসিক বেতন মিটিয়ে দিয়েছে ক্রিকেটারদের।” বিশ্বের সমস্ত ক্রিকেট বোর্ড খেলা বন্ধ হয়ে যাওয়ায় প্রবল আর্থিক ক্ষতির সম্মুখীন। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো ক্রিকেট বোর্ড চুক্তিবদ্ধ ক্রিকেটারদের সম্পূর্ণ বেতন মেটাতে পারেনি। অনেক ক্ষেত্রে ক্রিকেটারেরাও বর্তমান পরিস্থিতির কথা ভেবে কম বেতন নিতে রাজি হয়ে গিয়েছেন। ঘরোয়া ক্রিকেটারদের বেতনও দিতে পারছে না অন্য ক্রিকেট বোর্ড। যদিও ভারতীয় বোর্ড সে পথে হাঁটেনি। বোর্ডের সেই কর্তা বলেছেন, “একটি দেশের ক্রিকেট বোর্ড সরকারি সাহায্যের মুখাপেক্ষী। কোনও দেশের ক্রিকেটারদের হয়তো বেতন কাটছাঁট করা হচ্ছে। তবে ভারতীয় বোর্ড এতদিন যেভাবে ক্রিকেটারদের যত্ন নিয়েছে, সেভাবে এখনও তাদের পাশে রয়েছে। ঘরোয়া হোক বা আন্তর্জাতিক স্তরের, কোনও ক্রিকেটারকেই আর্থিক কারণে সমস্যায় পড়তে হবে না।” পাশাপাশি, চলতি বছরের শেষদিকে আইপিএল আয়োজন করার সম্ভবনা নিয়ে ওই কর্তা বলেছেন, “এই মুহূর্তে অনিশ্চয়তা রয়েছে। কখন আইপিএল হবে তা ঠিক নেই।” বোর্ডকে আইপিএলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের সূচি নিয়েও ভাবতে হচ্ছে। কারণ নিয়ম অনুযায়ী, আইপিএল চলাকালীন ঘরোয়া ক্রিকেটে আয়োজন করা যাবে না।

সেরা শিরোনাম

Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
India vs Sri Lanka: নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
Indian Football Team: অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget