এক্সপ্লোর

Sourav Ganguly EXCLUSIVE: করোনা আক্রান্তদের চিকিৎসায় ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর দিচ্ছেন সৌরভ

সৌরভের কেনা অক্সিজেন কনসেনট্রেটর কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে।

কলকাতা: তিনি যে শুধু মাঠের অধিনায়ক হিসাবে সফল নন, মাঠের বাইরেও সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন, ফের একবার দেখিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। করোনার বিরুদ্ধে যুদ্ধে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর দান করছেন তিনি।

শনিবার তাঁর কেনা অক্সিজেন কনসেনট্রেটর কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে। সৌরভের অফিস থেকে এবিপি লাইভ-কে বলা হল, যেহেতু রবিবার থেকে রাজ্যে আংশিক লকডাউন, বিভিন্ন বিষয়ে কড়াকড়ি চালু করে দেওয়া হচ্ছে, তাই শনিবারই যুদ্ধকালীন তৎপরতায় যতগুলি বেশি সম্ভব হাসপাতাল ও সংগঠনের হাতে অক্সিজেন কনসেনট্রেটর তুলে দেওয়া হচ্ছে।

সৌরভের অন্যতম সহকারী তানিয়া ভট্টাচার্য বললেন, "দাদা একটি সংস্থার কাছ থেকে ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর কিনেছেন। এবার সেগুলি দান করা হচ্ছে। আপাতত আমরা ৫০টি কনসেনট্রেটর বিভিন্ন হাসপাতাল ও স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দিচ্ছি। এরপর আবার আনিয়ে আবার বিভিন্ন জায়গায় দান করা হবে।"


Sourav Ganguly EXCLUSIVE: করোনা আক্রান্তদের চিকিৎসায় ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর দিচ্ছেন সৌরভ

শনিবার বেহালার বিদ্যাসাগর হাসপাতালে দুটি কনসেনট্রেটর দান করা হয়েছে। রাজারহাটে একটি অক্সিজেন পার্লার হচ্ছে। সেখানে দুটি কনসেনট্রেটর দেওয়া হয়েছে। তানিয়া বললেন, "হুগলির চুঁচুড়ায় দুটি কনসেনট্রেটর পাঠানো হয়েছে। ওরা অক্সিজেন অন হুইল করে করোনা আক্রান্ত মানুষের দরজায় দরজায় জীবনদায়ী অক্সিজেন পৌঁছে দিচ্ছে। এছাড়া বেঙ্গল নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে। ছেলেমেয়েরা কর্মসূত্রে বা অন্য কারণে বাইরে থাকে, এরকম নিঃসঙ্গ বৃদ্ধ-বৃদ্ধাদের ওরা সাহায্য করে। তাদের হাতে একটি কনসেনট্রেটর দেওয়া হয়েছে।" 


Sourav Ganguly EXCLUSIVE: করোনা আক্রান্তদের চিকিৎসায় ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর দিচ্ছেন সৌরভ

সৌরভের নিজের কোমর্বিটি রয়েছে। মাসকয়েক আগে তাঁর হার্টে ব্লকেজ ধরা পড়েছিল এবং স্টেন্টিংও হয়। বর্তমানে ভয়াবহ করোনা পরিস্থিতিতে তিনি নিজে সব জায়গায় যেতে পারছেন না। তাই সাহায্য সমেত তাঁর টিমকে পাঠিয়ে দিচ্ছেন। সৌরভ বলছেন, "আমাদের আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে হবে। যত বেশি সম্ভব হাসপাতালের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।" সৌরভ তাঁর টিমকে বলে দিয়েছেন, নিশ্চিত করতে হবে যেন প্রত্যেকে চিকিৎসার সুযোগ পায়। যত বেশি সম্ভব হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর পৌঁছে দেওয়া যায়।

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে আইপিএল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে সৌরভের বোর্ড। বহু আক্রান্ত মানুষ চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না বা নিদেনপক্ষে জীবনদায়ী অক্সিজেনও পাচ্ছেন না। জরুরি পরিস্থিতিতে ময়দানে নেমেছেন সৌরভও। কেউ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেটাই নিশ্চিত করার চেষ্টা করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget