এক্সপ্লোর

ম্যাচের আগে স্টিং অপারেশনে পিচ সম্পর্কে তথ্য দিয়ে সাসপেন্ড পুনের কিউরেটর

নয়াদিল্লি: পুনেতে নিউজিল্যান্ড ও ভারতের মধ্যে চলতি একদিনের সিরিজের গুরুত্বপূর্ণ দ্বিতীয় একদিনের ম্যাচে আগে পিচ ঘিরে বিতর্ক। স্টিং অপারেশনে ম্যাচের পিচ সম্পর্কে তথ্য দিয়ে এবং  পিচের বিকৃতি ঘটাতে পারার দাবি করে সাসপেন্ড পিচ কিউরেটর পান্ডুরঙ্গ সালগাঁওকর। ম্যাচের আগে একটি সংবাদমাধ্যমের সাংবাদিক বুকির ছদ্মবেশে স্টিং অপারেশন চালান। স্টিং অপারেশ ক্যামেরার সামনে সালগাঁওকরকে ছদ্মবেশী বুকির চাহিদা অনুযায়ী পিচের বিকৃতি ঘটানোর দাবি করতে দেখা গিয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই বিসিসিআই কড়া ব্যবস্থা নেয়। বোর্ডের কার্যনির্বাহী সচিব অমিতাভ চৌধুরি জানান, মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) সালগাঁওকরকে পিচ কিউরেটরের পদ থেকে সাসপেন্ড করেছে। অ্যাসোসিয়েশনের অন্যান্য পদ থেকেই এমসিএ সালগাঁওকরকে সাসপেন্ড করেছে। ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করবে এমসিএ। এই ঘটনায় বিস্মিত, স্তম্ভিত ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, একদিনের মধ্যে পিচের চরিত্র কীভাবে বুকির চাহিদা মতো বদলে দেওয়া যায়, সে সম্পর্কে তাঁর কোনও ধারণা নেই। কোন পরিপ্রেক্ষিতে সালগাঁওকর ওই কথা বলেছেন, তাও তিনি বুঝতে পারছেন না বলে মন্তব্য করেছেন সৌরভ। এ ধরনের দুর্নীতিমূলক কাজ কোনওভাবেই বরদাস্ত না করা সংক্রান্ত বোর্ডের নীতি আরও একবার জানিয়ে দিয়েছেন চৌধুরী। স্টিং অপারেশনে যা ধরা পড়েছে তা বোর্ডের দুর্নীতি দমন ব্যবস্থার ত্রুটি-বিচ্যুতি সামনে এনে দিয়েছে বলেই মনে করা হচ্ছে। বোর্ড সচিব জানিয়েছেন, এই ঘটনার ফলে এদিনের নির্ধারিত ম্যাচে সূচী অনুযায়ীই অনুষ্ঠিত হওয়া উচিত। তিনি বলেছেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন একমাত্র আইসিসি-র ম্যাচ রেফারি। ম্যাচ বাতিল করতে গেলে পিচে বিকৃতি ঘটানোর প্রমাণ থাকতে হবে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ম্যাচ রেফারি। তবে তাঁর মতে খেলা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন চৌধুরী। জা সালগাঁওকর স্টিং অপারেশনকারী রিপোর্টারকে নিজের সঙ্গে যে পিচে ম্যাচ খেলা হবে সেই পিচ পর্যন্ত নিয়ে গিয়েছেন। এই ঘটনাতেই সবচেয়ে বেশি হতবাক বোর্ডের কর্তারা। বোর্ডের এক কর্তা জানিয়েছেন, নীরজ কুমারের নেতৃত্বাধীন বোর্ডের দুর্নীতি দমন শাখা (এসিইউ)-কে এ ব্যাপারে জবাবদিহি করতে হবে। সবাইকেই প্রধান পিচের কাছে যেতে দেওয়া হয় না। এজন্য বিশেষ পাস প্রয়োজন। এই অবস্থায় একজন বহিরাগত কীভাবে পিচের কাছে চলে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। বোর্ডের সচিবও বলেছেন, এসিইউ-র সঙ্গে যুক্ত প্রত্যেককেই এ জন্য জবাব দিতে হবে। বোর্ডের কার্যনির্বাহী সভাপতি সিকে খান্না বলেছেন, ঘটনার অগ্রগতি সম্পর্কে অবহিত হতে তিনি নীরজ কুমারকে মেল করছেন। খান্না বলেছেন, এমসিএ-র দুই প্রাক্তন সভাপতি অজয় শিরকে ও বর্তমান সভাপতি অভয় আপ্তে অবসরের পরেও একটা কাজ দেওয়ার বন্দোবস্ত করেছিলেন। এমসিএ থেকে সালগাঁওকর প্রতি মাসে ৬৫ হাজার টাকা পেতেন। এর পাশাপাশি বোর্ডের পেনশনও পেতেন তিনি। তাই অজয় ও অভয়ের পক্ষে সালগাঁওকরের এই অপকর্ম একটা বড় ধাক্কা। সাসপেন্ডেডেড কিউরেটর মহারাষ্ট্রের একজন পেস বোলার ছিল। ৭০-এর দশকের প্রথমে তাঁকে প্রতিশ্রুতিমান খেলোয়াড় হিসেবেই মনে করা হত। সুনীল গাওস্করের আত্মজীবনীতে তাঁর কথা রয়েছে। তবে জাতীয় দলে খেলার সুযোগ পাননি তিনি। ৬৩ টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে তাঁর সংগ্রহে রয়েছে ২১৪ উইকেট। পুনের পিচ নিয়ে বিতর্ক এই প্রথম নয়। আইসিসি গত ফেব্রুয়ারিতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের পর এই পিচকে নিম্নমানের অ্যাখ্যা দিয়েছিল। ওই ম্যাচে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩৩৩ রান করে। জবাবে ভারত দুই ইনিংসে ১০৫ ও ১০৭ রান করে অলআউট হয়ে যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget