এক্সপ্লোর

আইসিসি-র কোনও ভূমিকা নেই, সরকারের অনুমতি ছাড়া পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না ভারত : বিসিসিআই

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকার যদি অনুমতি না দেয়, তাহলে আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না ভারতীয় দল। এক্ষেত্রে আইসিসি-র কোনও ভূমিকা নেই। বিসিসিআই সূত্রে এমনই খবর। সংবাদসংস্থা এএনআই-কে বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, ‘কিছুদিন পরে ছবিটা স্পষ্ট হয়ে যাবে। বিশ্বকাপ শুরু হওয়ার সময় সরকার যদি মনে করে, আমাদের পাকিস্তানের বিরুদ্ধে খেলা উচিত নয়, তাহলে আমরা অবশ্যই খেলব না। এ বিষয়ে আইসিসি-র কিছুই করার নেই।’ আইসিসি সিইও ডেভ অবশ্য জানিয়েছেন, ম্যাচটি বাতিল হয়ে যাবে বলে কোনও ইঙ্গিত পাননি তিনি। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আইসিসি পুরুষদের বিশ্বকাপের কোনও ম্যাচ পরিকল্পনা অনুযায়ী হবে না, এমন কোনও ইঙ্গিত নেই। খেলা, বিশেষ করে ক্রিকেটের বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ করার অসাধারণ ক্ষমতা আছে। আমরা সদস্য দেশগুলির সঙ্গে সেভাবেই কাজ করব।’ ১৬ জুন ম্যাঞ্চেস্টারে ভারত-পাক ম্যাচ হওয়ার কথা। তবে পুলওয়ামায় জঙ্গি হামলার পর ম্যাচটি হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। হরভজন সিংহ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে না খেলার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অবশ্য এক বিসিসিআই কর্তা বলেছেন, ‘হরভজন ওর মত জানিয়েছে। তবে সেমি-ফাইনাল বা ফাইনাল পাকিস্তানের বিরুদ্ধে হলে কী হবে, সেটা ও ব্যাখ্যা করেনি। আমরা কি বিশ্বকাপ সেমি-ফাইনাল বা ফাইনাল খেলব না? ফলে আমরা এখন অনুমানসাপেক্ষ কথা বলছি। অতীত বলছে, ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধ চলাকালীন বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলেছিল ভারত।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Commonwealth Games: ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর
ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget