এক্সপ্লোর

৩ নভেম্বর বৈঠক, নাডা-র আওতায় আসতে নারাজ বিসিসিআই

নয়াদিল্লি: কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ও বিশ্ব ডোপ-বিরোধী সংস্থা (ওয়াডা) যতই চাপ সৃষ্টি করুক না কেন, জাতীয় ডোপ-বিরোধী সংস্থার (নাডা) আওতায় আসতে নারাজ বিসিসিআই। আগামী ৩ নভেম্বর এ বিষয়ে মুম্বইয়ে বৈঠকে বসতে চলেছেন বিসিসিআই আধিকারিকরা। তবে তার আগেই ভারতীয় ক্রিকেটমহলে খবর, বিসিসিআই-এর নাডা-র আওতায় না আসার সম্ভাবনাই বেশি। বিসিসিআই সূত্রে খবর, নাডার ‘হোয়্যারঅ্যাবাউটস ক্লজ’ নিয়ে আপত্তি আছে বিরাট কোহলি, মহেন্দ্র সিংহ ধোনিদের। তাঁরা এই শর্ত মানতে নারাজ। সেই কারণেই বিসিসিআই-এর নাডা-র আওতায় না আসার সম্ভাবনাই বেশি। ক্রিকেটারদের ডোপ পরীক্ষার জন্য সুইডেনের সংস্থা ইন্টারন্যাশনাল ড্রাগ টেস্টিং ম্যানেজমেন্টকে নিয়োগ করেছে বিসিসিআই। নাডা-র বদলে এই সংস্থার সঙ্গেই বিসিসিআই-এর যুক্ত থাকার সম্ভাবনা বেশি। ওয়াডা-র চিঠি পাওয়ার পর ভারতীয় ক্রিকেটারদের ডোপ পরীক্ষার ব্যবস্থা করার জন্য নাডা-কে নির্দেশ দিয়েছে ক্রীড়ামন্ত্রক। ভারতে অনুষ্ঠিত হওয়া ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচগুলিতে নাডা-র ডোপ নিয়ন্ত্রণ আধিকারিকরা যাবেন বলে জানা গিয়েছে। নাডা-র কাজে বাধা দিলে বিসিসিআই-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে ক্রীড়ামন্ত্রক। তবে বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, ‘আমরা নাডা-র নিয়ম মেনে চলার চুক্তিতে সই করিনি। তাই আমাদের ক্রিকেটারদের ডোপ পরীক্ষার জন্য পাঠাব না। আইসিসি ওয়াডা-র নিয়ম মেনে চলে। তাই আইসিসি প্রতিযোগিতায় ক্রিকেটারদের ডোপ পরীক্ষা হয়। কিন্তু আমরা যেহেতু জাতীয় ক্রীড়া সংস্থা না, তাই আমাদের নাডা-র নিয়ম মেনে চলার বাধ্যবাধকতা নেই।’ ওই আধিকারিক আরও বলেছেন, ‘ওয়াডা-র সাম্প্রতিক রিপোর্টেই বলা হয়েছে, প্রতিযোগিতা চলাকালীন ও প্রতিযোগিতার বাইরে ১৫৩ ক্রিকেটারের ডোপ পরীক্ষা করা হয়েছিল। তাঁদের মধ্যে মাত্র একজন নিষিদ্ধ বস্তু নিয়ে ধরা পড়েছেন। এই পরিসংখ্যানই আমাদের স্বচ্ছতার প্রমাণ।’ নাডা-র আওতায় না এলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি প্রসঙ্গে বিসিসিআই-এর ওই আধিকারিক বলেছেন, ‘বিসিসিআই অনেক আইনি লড়াই লড়ছে। নাডা আধিকারিকরা যদি মনে করে থাকেন, তাঁরা আইপিএল বা রঞ্জি ট্রফির ম্যাচ চলাকালীন হাজির হবেন এবং বিসিসিআই-এর সঙ্গে চুক্তিবদ্ধ কোনও ক্রিকেটারকে ডোপ পরীক্ষা করতে বাধ্য করবেন, তাহলে বলতেই হয়, বিষয়টা অত সহজ হবে না।’

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
East Bengal FC: রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
Messi Goal: পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
Wrestler Arrested: জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget