এক্সপ্লোর

BCCI Warning to Kohli: ইয়ো ইয়ো টেস্টের ফল ফাঁস করেছিলেন, বিরাটকে কড়া হুঁশিয়ারি দিল বিসিসিআই

বিশ্বকাপের আগে এটাই টিম ইন্ডিয়ার শেষ বড় টুর্নামেন্ট তাই নিঃসন্দেহে এই টুর্নামেন্টে ভাল করার জন্য বদ্ধপরিকর হবে টিম ইন্ডিয়া। বিরাট কোহলির রেকর্ডও এশিয়া কাপে নজরকাড়া।

মুম্বই: এশিয়া কাপের (Asia Cup 2023) আগে বোর্ডের হুঁশিয়ারি বিরাট কোহলিকে (Virat Kohli)। ইয়ো ইয়ো টেস্টের (Yo Yo Test) ফলাফল জনসমক্ষে এনেছিলেন তিনি। নিজের ইনস্টাগ্রামে ছবিও পোস্ট করেছিলেন। যা কোনওভাবেই ভালভাবে নেয়নি বিসিসিআই (BCCI)। এই বিষয়ে গোপন তথ্য ফাঁস করার জন্য প্রাক্তন ভারত অধিনায়ককে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেছেন, ''কোনও গোপন তথ্য সমাজমাধ্যমে পোস্ট করা থেকে বিরত থাকতে বলা হয়েছে ক্রিকেটারদের। মৌখিক ভাবেই এই নির্দেশ দেওয়া হয়েছে। অনুশীলনের ছবি পোস্ট করতেই পারে কেউ। কিন্তু কত স্কোর করেছে, সেটা বলে দেওয়ার অধিকার নেই তাদের।'' এই বিষয়ে বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে বিরাটকে, যাতে এরপর তথ্য নিজের সোশ্য়াল সাইটে না দেন কোহলি।

উল্লেখ্য, গতকাল ভারতীয় ক্রিকেটারদের ইয়ো ইয়ো টেস্ট হয়। সোশ্যাল মিডিয়ায় কোহলি নিজের একটি ছবি পোস্ট করে লেখেন, ''ভয়াবহ ইয়ো ইয়ো টেস্ট সম্পূর্ণ করার খুশি। ১৭.২ করে ফেলেছি।' এমনিই বিরাট কোহলিকে মতান্তরে বিশ্বের সবথেকে ফিট ক্রিকেটার হিসাবে গণ্য করা হয়। এই ইয়ো ইয়ো টেস্ট পাশ করে তিনি আবারও নিজের ফিটনেস প্রমাণ করে দিলেন। ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করবে ভারতীয় দল। তার আগে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। 

বিশ্বকাপের আগে এটাই টিম ইন্ডিয়ার শেষ বড় টুর্নামেন্ট তাই নিঃসন্দেহে এই টুর্নামেন্টে ভাল করার জন্য বদ্ধপরিকর হবে টিম ইন্ডিয়া। বিরাট কোহলির রেকর্ডও এশিয়া কাপে নজরকাড়া। এবার দেখার রোহিত, বিরাটরা এশিয়া কাপ খেতাব জিততে পারে কি না। গতকাল থেকেই অনুশীলন শুরু করে দিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। বেঙ্গালুরুতে ৬ দিন অনুশীলন সারবেন তাঁরা। এরপরই এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় উড়ে যাবেন রোহিত, বিরাটরা। পাকিস্তানের বিরুদ্ধে আগামী ২ সেপ্টেম্বর এশিয়া কাপের প্রথম ম্যাচ ভারতের। পাকিস্তানে প্রথম তিনটি ম্যাচ হওয়ার পর গ্রুপের বাকি ম্যাচ হবে শ্রীলঙ্কায়। সুপার ফোরের একটি ম্যাচ পাকিস্তানে হবে। বাকি সব ম্যাচ দ্বীপরাষ্ট্রে। ফাইনালও হবে শ্রীলঙ্কায়।

আগামী ৩০ অগাস্ট থেকে শুরু এশিয়া কাপ। টুর্নামেন্টের প্রথম ম্য়াচে নেপালের বিরুদ্ধে খেলতে নামবে পাকিস্তান। পাকিস্তান তাদের দ্বিতীয় ম্য়াচে ভারতের বিরুদ্ধে খেলবে। ভারত তাদের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal T20 League: জাতীয় দলে ফের উপেক্ষিত হওয়ার দিন ইডেনে নেমেই শামির হ্যাটট্রিক, জিতল শিলিগুড়ি, মালদা
জাতীয় দলে ফের উপেক্ষিত হওয়ার দিন ইডেনে নেমেই শামির হ্যাটট্রিক, জিতল শিলিগুড়ি, মালদা
CAB Representative Arrest: সিএবি-র জেলা কোচিং কমিটির চেয়ারম্যান গ্রেফতার, রাজনৈতিক প্রভাব খাটিয়েছিলেন বার্ষিক সভায়!
সিএবি-র জেলা কোচিং কমিটির চেয়ারম্যান গ্রেফতার, রাজনৈতিক প্রভাব খাটিয়েছিলেন বার্ষিক সভায়!
Humayun Kabir: মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি হুমায়ুন কবীর, দ্বারস্থ হবেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর
মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি হুমায়ুন কবীর, দ্বারস্থ হবেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর
Spain Football Team: ভরসা 'নতুন মেসি' ইয়ামাল, চোট নিয়ে উদ্বেগ, বিশ্বকাপে স্পেনের শক্তি কী, কোথায় দুর্বলতা?
ভরসা 'নতুন মেসি' ইয়ামাল, চোট নিয়ে উদ্বেগ, বিশ্বকাপে স্পেনের শক্তি কী, কোথায় দুর্বলতা?

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget