এক্সপ্লোর

Footballer Death : পেনাল্টি বাঁচিয়ে উঠেই লুটিয়ে পড়লেন মাঠে, ম্যাচের মাঝেই হৃদরোগ, মর্মান্তিক প্রয়াণ ফুটবলারের

Belgian Footballer : দুরন্ত দক্ষতায় ঝাঁপিয়ে পড়ে পেনাল্টি বাঁচান। কিন্তু তারপর উঠে দাঁড়িয়ে হাত মুঠো করে উচ্ছ্বাস দেখনোর আগেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তৎক্ষণাৎ মাঠের মধ্যে  চিকিৎসাও শুরু হয়।

বেলজিয়াম : দুরন্ত রিফ্লেক্সে বাঁচিয়েছিলেন পেনাল্টি। স্পট কিক আটকে দিয়ে উঠে উচ্ছ্বাস প্রকাশের মাঝেই হঠাৎ লুটিয়ে পড়লেন মাঠে। বেশ কিছুক্ষণ সাড়াশব্দ না মেলায় ম্যাচের মাঝেই তাঁকেই নিয়ে ছোটা হল হাসপাতালে। কিন্তু সব শেষ। ফুটবল ম্যাচ চলাকালীনই মর্মান্তিকভাবে মৃত্যু হল ফুটবলারের। বেলজিয়ামের (Belgium) গোলকিপার আর্নে এস্পিলের (Arne Espeel) (২৫) এহেন মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল।

কীভাবে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা

বেলজিয়াম দ্বিতীয় ডিভিশন ক্লাব উইঙ্কেল স্পোর্টস ‘বি’ (Winkel Sport B) দলের ২৫ বছর বয়সী গোলরক্ষক তাদের ক্লাবের ঘরের মাঠে ওয়েট্রোজেবেকে দলের বিরুদ্ধে খেলতে নেমেছিল। বেলজিয়ামের পশ্চিম ফ্ল্যান্ডের্সে প্রদেশে আয়োজিত খেলাতে তখন ২-১ গোলে এগিয়ে ছিল আর্নের দল। তখনই পেনাল্টি পায় প্রতিপক্ষ। গোল করে তাদের কাছে সুযোগ ছিল ম্যাচে সমতা ফেরানোর। কিন্তু দুরন্ত দক্ষতায় ঝাঁপিয়ে পড়ে পেনাল্টি বাঁচান। কিন্তু তারপর উঠে দাঁড়িয়ে হাত মুঠো করে উচ্ছ্বাস দেখনোর আগেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তৎক্ষণাৎ মাঠের মধ্যে  চিকিৎসাও শুরু হয়। কিছুক্ষণের চেষ্টাতেও কোনও সাড়া শব্দ না মেলায় আর্নেকে নিয়ে ছোটা হয় হাসপাতালে। সেখানে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এখনও সরকারিভাবে মৃত্যুর কারণ ঘোষণা করা না হলেও হৃদরোগে আক্রান্ত হয়েই আর্নে এস্পিলের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

শোকস্তব্ধ ক্লাব, সতীর্থরা

মর্মান্তিক এই ঘটনার পর কার্যত শোকস্তব্ধ বেলজিয়াম সহ বিশ্বের ফুটবলমহল। উইঙ্কেল স্পোর্টস ‘বি’ ক্লাবের পক্ষ থেকে বিবৃতি জারি করে আর্নে এস্পিলের মৃত্যুর ঘটনা জানানোর পাশাপাশি শোকপ্রকাশ করা হয়েছে। ঘটনার আকস্মিকতায় ফুটবল আপাতত কিছুটা ব্যকসিটে, আর্নের পরিবারপরিজনদের পাশে ক্লাব রয়েছে বলেও জানানো হয়েছে।

উইঙ্কেল স্পোর্টস ‘বি’ ক্লাবের সহকারী কোচ স্টেফান ডেওয়েরচিন বলেছেন, 'পেনাল্টি বাঁচানোর পর বলটা তখনও মাঠের বাইরে বেরোয়নি। উঠে দাঁড়িয়েই মাটিতে লুটিয়ে পড়ল আর্নে। মাঠে বসে ঘটনাটা দেখা ছিল বিভীষকাময়। তারপর যখন খবরটা এল ওঁর মৃত্যু হয়েছে তখন যেন কারোর কিছু বলার ছিল না। এখনও মর্মান্তিক দুঃসংবাদের ঘোর কাটাতে পারিনি আমরা। মেনে নিতে পারছি না এখনও ঘটনাটা।' ক্লাবের সমর্থকরাও গোটা ঘটনার জেরে প্রচণ্ড মুষড়ে পড়েছেন। প্রসঙ্গত, ফুটবল মাঠে তরতাজা প্রাণের হঠাৎ হৃদরোগের কারণে চিরতরে ঝরে যাওয়ার ঘটনার মর্মান্তিক সারিতে যোগ হল এই ঘটনা।

আরও পড়ুন- অবলীলায় চার, ছক্কা হাঁকাচ্ছেন তরুণী, প্রতিভায় মুগ্ধ সচিন তেন্ডুলকরও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget