এক্সপ্লোর

IND vs ENG: ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছেন কুলদীপ, মধ্য়াহ্নভোজের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ২৯০/৫

IND vs ENG, 3rd Test: তিনিই ছিলেন অশ্বিনের টেস্টে ৫০০ তম শিকার। তবে মায়ের অসুস্থতার জন্য আচমকাই ম্য়াচ থেকে সরে দাঁড়িয়েছেন এই অভিজ্ঞ স্পিনার।

রাজকোট: প্রথম ইনিংসে ভারতের (Indian Cricket Team) ৪৪৫ রানের জবাবে গতকাল ২ উইকেট হারিয়ে ২০৭ রান বোর্ডে তুলে নিয়েছিল ইংল্যান্ড (England Cricket Team)। এদিন সকালে মধ্যাহ্নভোজের (Lunch Break) বিরতিতে যাওয়ার আগে আরও তিন উইকেট হারাল সফরকারী দল। ২৯০ রান বোর্ডে তুলেছে ইংল্যান্ড। এখনও তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৫৫ রানে এগিয়ে রয়েছে রোহিত (Rohit Sharma Team) বাহিনী। 

গতকাল ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপে প্রথম আঘাত হেনেছিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Aswin)। ১৫ রান করে তাঁর বলে ফিরে গিয়েছিলেন জ্যাক ক্রলি। তিনিই ছিলেন অশ্বিনের টেস্টে ৫০০ তম শিকার। তবে মায়ের অসুস্থতার জন্য আচমকাই ম্য়াচ থেকে সরে দাঁড়িয়েছেন এই অভিজ্ঞ স্পিনার। এদিন সকালে অশ্বিনের পরিবর্তে দেবদত্ত পড়িক্কলকে ফিল্ডিং করতে দেখা গিয়েছে মাঠে। তবে ১০ জন প্লেয়ার নিয়েই বাকি ম্য়াচ খেলতে হবে টিম ইন্ডিয়াকে। এদিন সকালে ইংল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন যশপ্রীত বুমরা। তিনি ফিরিয়ে দেন জো রুটকে। ১৮ রান করে প্যাভিলিয়ন ফেরেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। বল হাতে চলতি সিরিজে ভাল পারফর্ম করলেও ব্যাট হাতে এখনও সিরিজে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। জনি বেয়ারস্টো তো খাতাই খুলতে পারলেন না। ম্য়াচে কুলদীপের প্রথম শিকার হলেন এই ডানহাতি ব্যাটার। মাত্র ৪ বল ক্রিজে থাকতে পেরেছিলন জনি। বেন ডাকেট গতকাল যে মেজাজে খেলছিলেন। এদিনও সেই মেজাজেই শুরু করেন। কিন্তু নিজের দেড়শো রান পেরনোর পরই কুলদীপের একটি ডেলিভারিতে লুজ শট খেলে গিলের হাতে জমা পড়েন ইংরেজ ওপেনার। ১৫১ বলে ১৫৩ রানের ইনিংসে ২১টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান বাঁহাতি ইংরেজ ওপেনার। এরপর বেন স্টোকস ও বেন ফোকস মিলে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত বোর্ডে আরও ৩০ রান যোগ করেছেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

এদিকে মায়ের অসুস্থতার জন্য রাজকোট টেস্ট থেকে সরে দাঁড়ালেন রবিচন্দ্রন অশ্বিন। সিরিজে এই মুহূর্তে ১-১ রয়েছে ফল। প্রথম টেস্ট হায়দরাবাদে জয় ছিনিয়ে নিয়েছিল ইংল্যান্ড। এরপর দ্বিতীয় টেস্টে বিশাখাপত্তনমে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। এই টেস্টে যে জিতবে তারাই সিরিজে এগিয়ে যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget