এক্সপ্লোর

Ben Stokes : ইতিহাস গড়লেন বেন স্টোকস, তৃতীয় ক্রিকেটার হিসাবে এই নজির, তালিকায় সোবার্স-কালিস

England All-Rounder : ওয়েস্ট্ ইন্ডিজের বিরুদ্ধে ৩ ম্যাচের টেস্ট সিরিজে লর্ডসে অনুষ্ঠিত হওয়া প্রথম টেস্টে এই মাইলফলক স্পর্শ করেন ইংল্যান্ডের অলরাউন্ডার

নয়াদিল্লি : ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি গ্যারি সোবার্স ও দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার জ্যাক কালিসের সঙ্গে এক আসনে বসে পড়লেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। ক্রিকেটের ইতিহাসে তৃতীয় ও ইংল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসাবে টেস্টে ৬ হাজারের বেশি রান ও ২০০-র বেশি উইকেটের মালিক হলেন স্টোকস। ওয়েস্ট্ ইন্ডিজের বিরুদ্ধে ৩ ম্যাচের টেস্ট সিরিজে লর্ডসে অনুষ্ঠিত হওয়া প্রথম টেস্টে এই মাইলফলক স্পর্শ করেন ইংল্যান্ডের অলরাউন্ডার। নিজের প্রথম ওভারেই কির্ক ম্য়াকেঞ্জিকে আউট করে টেস্টে ২০০ উইকেটের ক্লাবে ঢুকে পড়েন তিনি। এখনও পর্যন্ত ১০৩ টেস্টে ২০০ উইকেট নিয়েছেন স্টোকস। অন্যদিকে, ব্যাট হাতে ৩৫.৩০ গড়ে ৬ হাজার ৩২০ রান তুলেছেন। এরমধ্যে ১৩টি শতরান ও ৩১টি অর্ধ শতরান রয়েছে। স্টোকসের সর্বোচ্চ রান ২৫৮। এদিকে সোবার্সের ঝুলিতে রয়েছে ৯৩ টেস্টে ৮ হাজার ৩২ রান ও ২৩৫টি উইকেট। কালিস ১৬৬টি টেস্টে খেলে ১৩ হাজার ২৮৯ রান ও ২৯২টি উইকেট নেন।

এর পাশি ক্রিকেটবিশ্বে ষষ্ঠ ও ইংল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর মোট ১০ হাজার রান ও ৩০০ উইকেট রয়েছে। ২৬০ আন্তর্জাতিক ম্যাচে স্টোকসের সংগ্রহ ১০ হাজার ৩৬৮ রান। গড় ৩৫.৭৫।  এরমধ্যে ১৮টি শতরান ও ৫৬টি অর্ধ শতরান রয়েছে। সর্বোচ্চ রান ২৫৮। এর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ৩০০ উইকেটও নিয়েছেন। 

তিনি ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কার্ল হুপার, শ্রীলঙ্কার কিংবদন্তি সনৎ জয়সূর্য, কালিস, পাকিস্তানের শাহিদ আফ্রিদি ও বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান টেস্টে ১০ হাজার রান ও ৩০০ উইকেট নিয়েছেন। 

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ক্যারিবিয়ানরা। ১২১ রানে গুটিয়ে যায় তাদের প্রথম ইনিংস। প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৫০ রানের লিড নেয়। মোট ৩৭১ রান করে ইংরেজরা। প্রসঙ্গত, সদ্য শেষ হওয়া টি২০ বিশ্বকাপে সেভাবে দাগ কাটতে না পারলেও, সেমিফাইনাল পর্যন্ত পৌঁছন ইংরেজরা। কিন্তু, ভারতের সামনে তাঁদের থামতে হয়। টিম ইন্ডিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় ইংল্যান্ড। টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত। রোহিত শর্মার নেতৃত্বে লেখা হয় নতুন অধ্যায়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget