এক্সপ্লোর

Vijay Hazare Trophy: বিজয় হাজারে ট্রফির জন্য ১৮ সদস্যের বাংলা দল ঘোষণা, নেতৃত্বে সুদীপ ঘরামিই

Bengal Cricket Team: এছাড়া দলে রয়েছেন অনুষ্টুপ মজুমদারের মত অভিজ্ঞ ক্রিকেটারও। দীর্ঘদিন বাংলার নেতৃত্বভার সামলানো অভিমন্যু ঈশ্বরণকেও রাখা হয়েছে স্কোয়াডে।

কলকাতা: মুস্তাক আলি টি-টোয়েন্টিতে খুব একটা আশাজনক ফল হয়নি। নকআউটে জায়গা করে নিলেও, অসমের বিরুদ্ধে হেরে প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল। এবার বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy) জন্য দল ঘোষণা করা হল। দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে সুদীপ ঘরামিকে। মুস্তাকেও বাংলার নেতৃত্বের ব্যাটন ছিল তাঁর হাতেই। এবার আরও একবার গুরুদায়িত্ব পেলেন এই তরুণ ওপেনার। বাংলা তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে আগামী ২৩ নভেম্বর নাগাল্যান্ডের বিরুদ্ধে।

বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্ল। এছাড়া দলে রয়েছেন অনুষ্টুপ মজুমদারের মত অভিজ্ঞ ক্রিকেটারও। দীর্ঘদিন বাংলার নেতৃত্বভার সামলানো অভিমন্যু ঈশ্বরণকেও রাখা হয়েছে স্কোয়াডে। এছাড়াও তরুণ ক্রিকেটারদের মধ্যে করণ লাল, অভিষেক পোড়েল, মহম্মদ কাইফ, শাকির হাবিব গাঁধীর মত তরুণ ক্রিকেটারকেও দলে রাখা হয়েছে।

মুস্তাক আলিতে  প্রথম ম্যাচেই মহারাষ্ট্রের কাছে হারতে হয়েছিল। বিরাট ধাক্কা খেয়েছিল বাংলা ক্রিকেট দল। রুতুরাজ গায়কোয়াড়-কেদার যাদবদের ব্যাটিং দাপটের সামনে কার্যত একপেশেভাবে ম্যাচ হেরেছিল বাংলা। তবে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে এরপরই টুর্নামেন্টে ঘুরে দাঁড়াল বাংলা। পরপর ২ ম্যাচ জিতে নিয়েছিল লক্ষ্মীরতন শুক্লর প্রশিক্ষণাধীন দল। 

তবে মুস্তাক আলি টি-টোয়েন্টির প্রি কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে অসমের বিরুদ্ধে হেরে গিয়েছিল বাংলা শিবির। সেই ম্যাচে ৮ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল রিয়ান পরাগের দল। ঝোড়ে অপরাজিত অর্ধশতরান হাঁকালেন রিয়ান পরাগ। এদিন প্রথমে ব্য়াটিং করতে নেমেছিল বাংলা দল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বোর্ডে ১৩৮ রান প্রথমে বোর্ডে তুলে নিয়েছিল বাংলা। বাংলার হয়ে করণ লাল ২৪ ও অভিষেক পোড়েল ২৩ রান হাঁকিয়েছিলেন। অসমের বোলারদের মধ্যে ২৯ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন আকাশ সেনগুপ্ত। 

জবাবে ব্যাট করতে নেমে অসম ১৭.৫ ওভারে ১৪২ রান তুলে নেয় ২ উইকেট হারিয়ে। রিয়ান পরাগ ছাড়াও বিশাল রয় ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। বাংলার হয়ে মুকেশ কুমার ও শাহবাজ আহমেদ ১ টি করে উইকেট নিয়েছিলেন। 

বিজয় হাজারে ট্রফির জন্য ঘোষিত বাংলা দল

সুদীপ কুমার ঘরামি (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ, অভিষেক পোড়েল, অনুষ্টুপ মজুমদার, শাকির গান্ধী, রনজ্যোৎ সিং খাইরা, শাহবাজ আহমেদ, শুভম চট্টোপাধ্যায়, ঋত্বিক রায়, মুকেশ কুমার, আকাশ দীপ, ইশান পোড়েল, করণ লাল, কৌশিক মাইতি, মহম্মদ কাইফ, সক্ষম চৌধুরি, রবি কুমার এবং প্রদীপ্ত প্রামানিক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget