এক্সপ্লোর

Mitrabha Guha: আন্তর্জাতিক মঞ্চে বিরাট সাফল্য বঙ্গ দাবাড়ুর, সোনা জিতলেন মিত্রাভ

Commonwealth Chess: গত বছর শ্রীলঙ্কায় আয়োজিত হয়েছিল কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ। যে টুর্নামেন্টে রানার্স হয়েছিলেন মিত্রাভ। পেয়েছিলেন রুপোর পদক। এবার সোনা জিতেছেন মিত্রাভ।

কলকাতা: চৌষট্টি খোপের দুনিয়ায় বড়সড় সাফল্য বঙ্গ দাবাড়ুর। কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে (Commonwealth Chess) সোনা মিত্রাভ গুহর (Mitrabha Guha)। বাংলার দাবাড়ু ফের বড়সড় সাফল্য পেলেন। যে সাফল্যকে বাংলার দাবার জন্য ভীষণ ইতিবাচক ছবি মনে করা হচ্ছে। কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে ওপেন বিভাগে ৯ পয়েন্টের মধ্যে সাড়ে সাত পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হলেন বাংলার এই গ্র্যান্ডমাস্টার।

গত বছর শ্রীলঙ্কায় আয়োজিত হয়েছিল কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ। যে টুর্নামেন্টে রানার্স হয়েছিলেন মিত্রাভ। পেয়েছিলেন রুপোর পদক। এবার পদকের রঙ বদলে গিয়েছে। সোনা জিতেছেন মিত্রাভ। সাফল্যের ব্যাপারে শুরু থেকে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। লক্ষ্যপূরণে বাড়তি খুশি তিনি। বলেছেন, 'কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে আগের বার রুপো পেয়েছিলাম। ফলে এবার প্রথম থেকেই চ্যাম্পিয়ন হওয়া নিয়ে বাড়তি তৎপরতা ছিল। সেই লক্ষ্যপূরণ হয়েছে। আমি খুশি।'

এবারের কমনওয়েলথ দাবায় বাংলার দাবাড়ুদের দাপট। মিত্রাভ একা নন, পদক নিয়ে ফিরছে আরও দুই বাঙালি দাবাড়ু। অনূর্ধ্ব-৮ বিভাগে চ্যাম্পিয়ন সর্বার্থ মণি। সব ম্যাচ জিতে সম্ভাব্য সর্বোচ্চ ৯ পয়েন্টের মধ্যে ৯ পয়েন্টই পেয়েছে সে। গতবছর অনূর্ধ্ব-৭ বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিল সর্বার্থ। মেয়েদের অনূর্ধ্ব-১৪ বিভাগে রানার্স হয়েছে সাপার্যা ঘোষ। গত ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে চারটি পদক জয়ী সাপার্য কমনওয়েলথে রানার্স হয়েই সন্তষ্ট থাকতে হল। গত বছরের ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে চারটি পদক পেয়েছিল বাংলার এই দাবাড়ু। তবে বাংলার আরেক গ্র্যান্ডমাস্টার সায়ন্তন দাস প্রতিযোগিতার ওপেন বিভাগে শেষ করেন নবম স্থানে।

 

তবে কমনওয়েলথ দাবায় সোনা জিতেও সন্তুষ্ট হতে রাজি নন মিত্রাভ। পরবর্তী প্রতিযোগিতা নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন এখন থেকেই। ৪ মার্চ, সোমবার থেকে মহারাষ্ট্রের নাসিকে শুরু হচ্ছে জাতীয় ব্লিৎজ চ্যাম্পিয়নশিপ। সেখানে ভাল ফল করাই আপাতত পাখির চোখ বঙ্গ গ্র্যান্ডমাস্টারের।                                    

আরও পড়ুন: এই প্রাণায়মে ১০ মিনিটেই দূর হবে সারাদিনের ক্লান্তি, শিখে নিলেন সৌরভও

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Indian Cricket Team: বাড়ল নির্বাচকমণ্ডলীর জন্য বরাদ্দ মেয়াদ? এবার থেকে কত টাকা করে পাবেন প্রজ্ঞান ওঝা, আরপি সিংহরা?
বাড়ল নির্বাচকমণ্ডলীর জন্য বরাদ্দ মেয়াদ? এবার থেকে কত টাকা করে পাবেন প্রজ্ঞান ওঝা, আরপি সিংহরা?
PM Modi: 'ওঁর আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান পদকজয়ীরা
'ওঁর আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান পদকজয়ীরা
Punam Raut Retirement: এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের
এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের
Jasprit Bumrah: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে নেই যশপ্রীত বুমরা!
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে নেই যশপ্রীত বুমরা!

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget