এক্সপ্লোর

Mukesh Kumar: বিয়ের পিঁড়িতে বাংলার পেসার, সেরে নিচ্ছেন বাগদান

BCCI: এবার নতুন ইনিংস শুরু করতে চলেছেন বাংলার পেসার মুকেশ কুমার। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ডানহাতি পেসার।

কলকাতা: এবার নতুন ইনিংস শুরু করতে চলেছেন বাংলার পেসার মুকেশ কুমার (Mukesh Kumar)। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ডানহাতি পেসার।

সদ্য রঞ্জি ট্রফি (Ranji Trophy) শেষ হয়েছে। ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলা এবং সৌরাষ্ট্র (Ben vs Sau)। অবশ্য চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলা। রানার্স হয়ে থাকতে হয়েছে লক্ষ্মীরতন শুক্লর দলকে। রঞ্জি শেষ হওয়ায় ঘরোয়া মরসুম শেষ হয়ে যায় বাংলার ক্রিকেটারদের। আপাতত ছুটিতে সকলে। কেউ কেউ অবশ্য ক্লাব ক্রিকেটে নেমে পড়েছেন।

বাংলার পেসার মুকেশ কুমারও বাড়ি গিয়েছেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালসে যোগ দেওয়ার আগে ছুটি কাটাচ্ছেন তিনি। এবার শোনা গেল খুশির খবর। বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বাংলার ক্রিকেটার মুকেশ কুমার। তবে বেশি জাঁকজমক চাইছেন না তিনি। বিহারের গোপালগঞ্জের বাসিন্দা মুকেশ আজই বাগদান পর্ব সারবেন। বাগদান সারলেও এখনই বিয়ের তারিখ ঠিক হয়নি। তবে এই বছরেই বিয়ে করবেন তিনি।

আইপিএলের জন্য দিল্লি ক্যাপিটালস মুকেশকে সাড়ে পাঁচ কোটি টাকায় কিনেছে। এই বছরেই তাঁর বাগদান এবং বিবাহ সম্পন্ন হতে চলেছে। মুকেশের পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁদের পরিবারে বাগদানের পূর্বে যে সব নিয়মাবলী রয়েছে তা পালন করা হচ্ছে। এই বাগদানের অনুষ্ঠানে অতিথি তালিকাতে কাঁটছাঁট করেছেন মুকেশ। নিজের ঘনিষ্ঠ মহলের মধ্যেই বাগদান সারতে চাইছেন তিনি।                              

মুকেশের পক্ষ থেকে তাঁর পরিবারের মা, ভাই, কাকা ও বাছাই করা কিছু বন্ধু উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। ২১ ফেব্রুয়ারি থেকে গোপালগঞ্জে রয়েছেন মুকেশ। ২২ ফেব্রুয়ারি থেকে স্থানীয় জেলা প্রশাসনের তরফে তাঁকে সম্মানিত করা হয়। বাগদানের পর তিনদিন বাড়িতে থাকার পর দিল্লি চলে যাবেন মুকেশ।                                            

৩১ শে মার্চ থেকে শুরু হচ্ছে এই বছরের আইপিএল। সেই টুর্নামেন্ট খেলার জন্য দিল্লি শিবিরে যোগ দেবেন তিনি। আইপিএলের যুদ্ধ শুরু হওয়ার আগে বাগদান শেরে রাখতে চাইছেন তিনি। জানা যাচ্ছে আইপিএল শেষ হলেই সাত পাকে ঘুরবেন এই ডান হাতি পেসার। শুধু বাংলার হয়ে নয়, ভারতীয় এ দলের হয়েও ম্যাচ খেলেছেন মুকেশ। নিয়েছেন বেশ কিছু উইকেটও। আইপিএলের আগেই নতুন ইনিংস শুরু করতে চলেছেন ডানহাতি এই পেসার।

আরও পড়ুন: ঢাকায় হাসিনার সঙ্গে সাক্ষাৎ সৌরভের, বাংলাদেশের উন্নয়ন দেখে মুগ্ধ দাদা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
Gold Medel in CWG: বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget