এক্সপ্লোর

Ranji Trophy Exclusive: সেমিফাইনালেও নেই শামি, বিপক্ষ কোচের মগজাস্ত্রই কাঁটা বাংলার

Bengal vs MP: শনিবার ছুটি ছিল বাংলা ক্রিকেটারদের। রবিবার থেকেই সেমিফাইনালের প্রস্তুতি শুরু করে দিচ্ছে বাংলা দল।

কলকাতা: বিশ্বরেকর্ড গড়ে রঞ্জি ট্রফির (Ranji Trophy) সেমিফাইনালে পৌঁছেছে বাংলা। সেমিফাইনালে সামনে মধ্যপ্রদেশ। তবে শেষ চারের যুদ্ধেও মহম্মদ শামিকে (Mohammed Shami) পাবে না বঙ্গ শিবির। তাই দলের সঙ্গে থাকা পেসারদের ওপরই ভরসা রাখতে হচ্ছে কোচ অরুণ লাল (Arun Lal)-সৌরাশিস লাহিড়ীদের (Sourasish Lahiri)।

বেন স্টোকস-জো রুটদের বিরুদ্ধে অসমাপ্ত টেস্ট সিরিজের শেষ ম্যাচ খেলতে ১২ জুন শামি রওনা হয়ে যাচ্ছেন ইংল্যান্ডে। তার আগে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। তাই ১৪ জুন থেকে শুরু হতে চলা মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমিফাইনালে ডানহাতি পেসারকে পাওয়ার কোনও সম্ভাবনাই নেই।

শনিবার ছুটি ছিল বাংলা ক্রিকেটারদের। ২৭ মে বেঙ্গালুরু পৌঁছেছিলেন বাংলার ক্রিকেটারেরা। ২৮ মে থেকে টানা ম্যাচ খেলে চলেছেন ক্রিকেটারেরা। ঝাড়খন্ডের বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন অভিমন্যু ঈশ্বরণেরা। টানা ক্রিকেটের ধকল কাটাতে তাই শনিবার বিশ্রামে ছিলেন ক্রিকেটারেরা। রঞ্জি ট্রফির নক আউট পর্বে জৈব সুরক্ষা বলয়ে বেশ কিছু শিথিলতা এসেছে। কিন্তু হোটেলের বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। ক্রিকেটারেরা তাই হোটেলে নিজেদের মধ্য়ে আড্ডা মেরে সময় কাটালেন।

মধ্যপ্রদেশ ম্য়াচের আগে বাংলা শিবিরকে চিন্তায় রেখেছে একটি নাম। চন্দ্রকান্ত পণ্ডিত। মধ্যপ্রদেশের কোচ। যাঁর প্রশিক্ষণে পরপর দুবার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার নজির রয়েছে বিদর্ভের। বাংলা শিবির ধরেই নিয়েছে যে, শেষ চারের ম্যাচে পণ্ডিতের মগজাস্ত্রের বিরুদ্ধেও লড়তে হবে তাঁদের।

বেঙ্গালুরু থেকে বাংলার কোচ সৌরাশিস এবিপি লাইভকে বললেন, 'চন্দ্রকান্ত পণ্ডিত কোচ হিসাবে কেমন, তাঁর অভিজ্ঞতা, গেম রিডিং কতটা ধারাল, তা আমরা সকলেই জানি। ওঁকে যথেষ্ট সমীহ করছি আমরা। মধ্যপ্রদেশ সেমিফাইনালে উঠেছে মানে দেশের সেরা চার দলের একটি। তার ওপর চন্দ্রকান্ত পণ্ডিতের কোচিংয়ে খেলছে। ওরা আমাদের এক ইঞ্চিও জমি ছাড়বে না। আমাদের লড়াই সহজ হবে না।'

তবু আত্মবিশ্বাসী সৌরাশিস। রবিবার থেকেই সেমিফাইনালের প্রস্তুতি শুরু করে দিচ্ছে বাংলা দল। প্রাক্তন অফস্পিনার বলছেন, 'আমরা বিপক্ষ নিয়ে কাটাছেঁড়া অবশ্যই করব। প্লেয়ার ধরে ধরে ভিডিও বিশ্লেষণ করা হবে। তবে নিজেদের দক্ষতার ওপর জোর দিচ্ছি। ক্রিকেটারেরা নিজেদের সেরাটা দিতে পারলে ভাল পারফরম্যান্স হবে।' যোগ করলেন, 'উইকেট এখনও দেখিনি। তবে টিভিতে ম্যাচ দেখে কিছুটা ধারণা রয়েছে। ছেলেরা সকলেই ছন্দে রয়েছে। সেমিফাইনালে ভাল ম্যাচ হবে।'

আরও পড়ুন: শ্রীনাথের পরামর্শ মেনে বাউন্ডারি, এক ম্যাচে নায়ক হয়ে গিয়েছিলেন কানিতকর

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget