এক্সপ্লোর

BFC vs EBFC: ছন্দহীন বেঙ্গালুরুর মুখোমুখি জয়ে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল, কোথায়, কখন দেখবেন ম্য়াচ?

East Bengal: নিজেদের শেষ দুই ম্যাচে এটিকে মোহনবাগান ও চেন্নাইয়িনের বিরুদ্ধে পরাজিত হয়েছে ইস্টবেঙ্গল। আইএসএলের লিগ তালিকায় বর্তমানে তারা ১০ নম্বরে রয়েছে।

কলকাতা: নর্থ ইস্টের বিরদ্ধে ৩-১ গোলে জয়ের পরই গত দুই ম্যাচে পরাজিত হয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। আজ অতীতের হতাশা ভুলে জয়ের লক্ষ্যে মাঠে নামতে চলেছে লাল হলুদ। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি (BFC vs EBFC)। আইএসএলে বর্তমানে লিগ তালিকায় ১০ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। মরসুমে পাঁচ ম্য়াচের মধ্যে চারটিতেই হেরেছে লাল হলুদ। নিজেদের ভাগ্য বদল করতে হলে তাই দ্রুতই ফর্মে ফিরে লাল হলুদের ম্যাচ জেতা শুরু করার প্রয়োজন। অপরদিকে, বেঙ্গালুরু এফসিও একেবারেই ছন্দে নেই। সুনীল ছেত্রীর দলও নিজেদের শেষ দুই ম্যাচে পরাজিত হয়েছে। তাই দুই দলই তিন পয়েন্ট পেতে মরিয়া হয়ে মাঠে নামবে। এক হাড্ডাহাড্ডি লড়াই দেখার আশা করতেই পারেন দর্শকরা।

বেঙ্গালুরু এফসি বনাম ইস্টবেঙ্গলের ম্যাচ কবে?
আজ, ১১ নভেম্বর, শুক্রবার বেঙ্গালুরুর মুখোমুখি হবে ইস্টবেঙ্গল।

কোথায় হবে খেলা?

বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে আয়োজিত হবে এই ম্যাচটি।

কখন শুরু এটিকে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচটি?
ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭.৩০টায় ম্যাচটি শুরু হবে। 

কোথায় দেখা যাবে এটিকে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল এই ম্যাচটি?
স্টার স্পোটর্স নেটওয়ার্কে দেখা যাবে এই ম্যাচটি।

অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
অনলাইনে হটস্টার অ্যাপে দর্শকরা বেঙ্গালুরু এফসি বনাম ইস্টবেঙ্গলের ম্যাচ দেখতে পারবেন। 

চোট আঘাতে জর্জরিত ইস্টবেঙ্গল

ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মলনে দলের একাধিক তারকার চোটের বিষয়ে আপডেট দিলেন লাল হলুদ কোচ স্টিফেন কনস্টান্টাইন। লিমার চোটের আপডেট দিতে গিয়ে কনস্টান্টাইন বলেন, 'অ্যালেক্সের পেশিতে চোট রয়েছে। তবে ও ক্রমশ সেরে উঠছে। গতকাল ফিজিও ও পুনর্বাসন কোচের সঙ্গে ও বাড়তি কিছু অনুশীলন করেছে। আজও করবে।' তবে লিমার বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা না গেলেও, শৌভিক চক্রবর্তী যে বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে খেলবেন না, তা নিশ্চিত। 'শৌভিক হাসপাতালে। সোমবার ওকে দেখতে গিয়েছিলাম। ওর ডেঙ্গি হয়েছে। সুতরাং ওকে এখন কয়েকদিন পাওয়া যাবে না। আশা করি ও দ্রুত সেরে উঠবে ও মাঠে ফিরে আসবে। অনিকেতেরও জ্বর হয়েছে। তাই ও অনুশীলন করতে পারেনি।' জানান কনস্টান্টাইন।

দলের একাধিক তারকা চোট আঘাতে বাইরে থাকলেও নেতিবাচক চিন্তাভাবনা করতে নারাজ লাল হলুদ কোচ। তিনি বলেন, 'কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এমন পরিস্থিতির কথা মাথায় রেখেই তো একটি দলে ২৪-২৫ জন খেলোয়াড় রাখা হয়। যে খেলোয়াড়রা উপলব্ধ রয়েছেন, তারাই মাঠে নামবে।' এখনও পর্যন্ত পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে ইস্টবেঙ্গল। এখনও দলের অনেকটা পথ চলা বাকি বলেও স্পষ্ট জানিয়ে দিচ্ছেন লাল-হলুদ কোচ।

আরও পড়ুন: শেষ মুহূর্তে শুভাশিসের গোলে লিগের লাস্টবয় নর্থ ইস্টকে হারাল এটিকে মোহনবাগান

সেরা শিরোনাম

IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
IND vs NZ: চোট সমস্যা মিটছেই না, ভারতের বিরুদ্ধে সিরিজ় থেকে ছিটকে গেলেন আরও এক কিউয়ি তারকা
চোট সমস্যা মিটছেই না, ভারতের বিরুদ্ধে সিরিজ় থেকে ছিটকে গেলেন আরও এক কিউয়ি তারকা
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি

ভিডিও

Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda
Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget