এক্সপ্লোর

Tokyo Paralympic 2020: টোকিও প্যারালিম্পিক্সে সোনা জয়ের হাতছানি, টেবিল টেনিসে ফাইনালে ভাবিনাবেন

Tokyo Paralympic 2020: টেবিল টেনিসে ভারতের প্রথম প্যারা অ্যাথলিট হিসেবে এই নজির গড়লেন ভাবিনাবেন। চিনের প্রতিদ্বন্দ্বী ঝাং মিয়াওকে ৩-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলেন ভাবিনাবেন। 

টোকিও: টোকিও প্যারালিম্পিক্সে টেবিল টেনিসে পদক আগেই নিশ্চিত করেছিলেন। এবার টেবিল টেনিসের ক্লাস ফোর ফাইনালে পৌঁছে গেলেন ভাবিনাবেন হাসমুখভাই পটেল। ভারতের প্রথম প্যারা অ্যাথলিট হিসেবে এই নজির গড়লেন ভাবিনাবেন। চিনের প্রতিদ্বন্দ্বী ঝাং মিয়াওকে ৩-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলেন ভাবিনাবেন। সোনা জয়ের স্বপ্ন দেখাচ্ছেন তিনি।

ম্যাচের প্রথম গেমে হেরে গিয়েছিলেন ভাবিনাবেন। খেলার ফল ছিল ৭-১১। এরপর দ্বিতীয় ও তৃতীয় গেমে যদিও ১১-৭ ও ১১-৪ ব্যবধানে জয় ছিনিয়ে ছিনিয়ে নেন তিনি। চতুর্থ গেমে যদিও ৯-১১ ব্যবধানে পিছিয়ে গিয়েছিলেন তিনি। তবে পঞ্চম গেম জিতে ম্য়াচ জিতে নেন ভাবিনাবেন। পঞ্চম গেমের ফল ১১-৮। আগামীকাল ভারতীয় সময় সকাল ৭.১৫ তে সোনা জয়ের লড়াইয়ে খেলতে নামবেন ভাবিনাবেন। ফাইনালেও চিনের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে নামবেন ভারতের এই প্যাডলার। 

প্যারালিম্পিক্স টেবিল টেনিসে ভারতের ভাবিনাবেন হাসমুখভাই পটেলের জয়যাত্রা চলছে। কোয়ার্টার ফাইনালে সার্বিয়ার প্রতিপক্ষকে ৩-০ গেমে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছে যান তিনি। প্যারালিম্পিক্স টেবিল টেনিসের ক্লাস ফোর কোয়ার্টার ফাইনাল ম্যাচে সার্বিয়ার বোরিস্লাভা র‌্যাঙ্কোভিচ পেরিচের মুখোমুখি হয়েছিলেন ভাবিনাবেন। তাঁকে কার্যত দাঁড়াতেই দেননি ভারতীয় প্যাডলার। ১১-৫, ১১-৬, ১১-৭ গেমে উড়িয়ে শেষ চারে পৌঁছে গিয়েছেন ভাবিনাবেন।

এর আগে প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচে ব্রাজিলের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিলেন ভাবিনাবেন। প্রথম গেমে একটা সময় কড়া টক্কর চলছিল। ১০-১০ ছিল ম্যাচের ফল। সেখান থেকে ১২-১০ ব্য়বধানে জয় ছিনিয়ে নেন ভাবিনাবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget