এক্সপ্লোর

Premier League: তৈরি হচ্ছে ইতিহাস, প্রথম শিখ-পাঞ্জাবি হিসাবে প্রিমিয়ার লিগ ম্যাচের দায়িত্বে ভুপিন্দর

English Football: ভুপিন্দরের বাবা জার্নেইল সিংহ ২০০৪ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ইংরেজ ফুটবল লিগে প্রায় ১৫০টি ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন।

লন্ডন: আজ মধ্যরাতে প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে সেন্ট মেরিজ স্টেডিয়ামে সাউদাম্পটনের বিরুদ্ধে মাঠে নামছে নটিংহ্যাম ফরেস্ট। সেই ম্যাচেই এক নতুন ইতিহাস তৈরি হতে চলেছে। প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম শিখ-পাঞ্জাবি হিসাবে এই ম্য়াচেই সহকারী রেফারির দায়িত্ব পালন করতে চলেছেন ভুপিন্দর সিংহ গিল (Bhupinder Singh Gill)। 

বাবার পথে ছেলে

৩৭ বছর বয়সি ভুপিন্দর তাঁর বাবার দেখানো পথেই হাঁটতে চলেছেন। ভুপিন্দরের বাবা জার্নেইল সিংহ ২০০৪ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ইংরেজ ফুটবল লিগে প্রায় ১৫০টি ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন। তিনিই ইংরেজ ফুটবলের ইতিহাসে প্রথম পাগড়িপরিহিত রেফারি। এবার তাঁর দেখানো পথেই তাঁর ছেলেও ইতিহাস গড়তে চলেছেন। প্রসঙ্গত, ভুপিন্দরের দাদা সানিও এই মরসুমেই নর্দ্যাম্পটন ও হার্টপুলের মধ্যেকার লিগ টুয়ের ম্যাচের রেফারির দায়িত্ব পালন করেছেন। জার্নেইলের পরে তিনিই ইংরেজ ফুটবলের প্রথম ব্রিটিশ-দক্ষিণ এশিয়ান রেফারি। এবার তাঁদের দেখানো পথেই ইতিহাস গড়তে চলেছেন ভুপিন্দরও।

ইংল্যান্ডের বিভিন্ন লিগ ম্যাচে রেফারি নিয়োগের দায়িত্বে থাকা প্রফেশনাল গেম ম্যাচ অফিসিয়ালস লিমিটেডের প্রধান হাওয়ার্ড ওয়েব গিলেকে সাউদ্যাম্পটন ম্যাচের দায়িত্বে নিয়োগ করার সিদ্ধান্তকে সাদরে স্বাগত জানিয়েছেন। ভুপিন্দর আশা করছেন তাঁকে দেখে ভবিষ্যত প্রজন্মের বহু খুদেরা, বিশেষত এশিয়ান বংশোদ্ভুতরা রেফারি হওয়ার জন্য উদ্বুদ্ধ হবে।  

'গার্ড অফ অনার'

স্বপ্নের বিশ্বজয়ের পর এতদিন পর্যন্ত নিজের দেশ আর্জেন্তিনাতেই ছুটি কাটাচ্ছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। তবে নতুন বছরেই ছুটি শেষে ক্লাব প্যারিস সঁ জরমেঁর (Paris Saint-Germain) হয়ে খেলতে ফ্রান্সে ফিরলেন মেসি। আজ, বুধবারই (৪ জানুয়ারি) অনুশীলনেও নেমে পড়লেন 'এলএম১০'। মেসির ক্লাব পিএসজির তরফে মেসির আগমনের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।

ক্লাবের অনুলীলন মাঠে ফেরার পরেই মেসিকে সকলে মিলে 'গার্ড অফ অনার' দেন। সেখানে কিলিয়ান এমবাপের ভাই ইথান এমবাপেকেও উপস্থিত থাকতে দেখা যায়। মেসির দীর্ঘদিনের বন্ধু নেমারও মেসির আগমনের পর তাঁকে শুভেচ্ছা জানান। অবশ্য কিলিয়ান এমবাপ ও মেসির কোনও ছবি বা ভিডিও এখনও ফ্রেমবন্দি হয়নি। প্রসঙ্গত, এমবাপের হ্যাটট্রিক সত্ত্বেও পেনাল্টিতে ফ্রান্সকে হারিয়েই বিশ্বজয়ী হয় আর্জেন্তিনা। তবে দেশের হয়ে বিশ্বকাপের প্রভাব কখনই ক্লাব ফুটবলে পড়বে না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন এমবাপে। 

আরও পড়ুন: সাংবাদিক সম্মেলনে বড় ভুল, 'সৌদি আরব'কে 'দক্ষিণ আফ্রিকা' বলে বসলেন রোনাল্ডো

সেরা শিরোনাম

Durand Cup 2026 Final: ৩ বছর পর ডুরান্ড কাপের ফাইনালে ফের ডার্বি, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
৩ বছর পর ডুরান্ড কাপের ফাইনালে ফের ডার্বি, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
IND vs SL Live: ভারতীয় দলে অভিষেকের সারাংশ জৈনের, কলম্বোয় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন গিল
ভারতীয় দলে অভিষেকের সারাংশ জৈনের, কলম্বোয় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন গিল
Asian Games 2026: এশিয়ান গেমসের জন্য ৪৯২ জন ক্রীড়াবিদের নাম ঘোষণা, নজরে ভারতীয় ক্রিকেট দল
এশিয়ান গেমসের জন্য ৪৯২ জন ক্রীড়াবিদের নাম ঘোষণা, নজরে ভারতীয় ক্রিকেট দল
India vs Sri Lanka: 'কুলদীপের ওপর হয়ত বিশ্বাসই নেই গিলের', বিস্ফোরক মন্তব্য কাইফের
'কুলদীপের ওপর হয়ত বিশ্বাসই নেই গিলের', বিস্ফোরক মন্তব্য কাইফের

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget