এক্সপ্লোর

Asian Games 2026: এশিয়ান গেমসের জন্য ৪৯২ জন ক্রীড়াবিদের নাম ঘোষণা, নজরে ভারতীয় ক্রিকেট দল

Asian Games: ট্র্যাক অ্য়ান্ড ফিল্ডে মোট ৭৩ জন রয়েছেন। যাঁদের মধ্যে ৩৫ জন পুরুষ ও ৩৮ জন মহিলা অ্য়াথলিট রয়েছেন। হকিতে ৪০ জন, শ্যুটিং ও ক্রিকেটের জন্য ৩০ জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

নয়াদিল্লি: এশিয়ান গেমসে(Asian Games 2026) অংশ নিতে চলেছেন ৪৯২ জন ক্রীড়াবিদ। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে নাম ঘোষণা করা হয়েছে ইতিমধ্য়েই। যাঁদের মধ্য়ে ২৬৫ জন পুরুষ ও ২২৭ জন মহিলা ক্রীড়াবিদ রয়েছেন। মোট ৩৫টি খেলায় তাঁরা অংশ নেবেন। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। যেখানে সবচেয়ে আলোচনার বিষয়ে পুরুষ ও মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট দলের স্কোয়াড। 

ট্র্যাক অ্য়ান্ড ফিল্ডে মোট ৭৩ জন রয়েছেন। যাঁদের মধ্যে ৩৫ জন পুরুষ ও ৩৮ জন মহিলা অ্য়াথলিট রয়েছেন। হকিতে ৪০ জন, শ্যুটিং ও ক্রিকেটের জন্য ৩০ জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। কবাডিতে ২৪, রোয়িংয়ে ২২ জন। টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী ও প্যারিস অলিম্পিক্সে রুপোজয়ী নীরজ চোপড়া লং জাম্পে ভারতের তারকা জাম্পার মুরলি শ্রীশঙ্কর, দৌড়বিদ গুলবীর সিংহ, জ্যোতি ইয়ারাজ্জি রয়েছেন। এছাড়া ব্যাডমিন্টন দলে ২০ জন খেলোয়াড় রয়েছেন। আয়ুশ শেট্টি, পিভি সিন্ধু, লক্ষ্য সেনরাও রয়েছেন। 

বক্সিং স্কোয়াডে রয়েছেন মোট ১১ জন। অলিম্পিক্সে পদকজয়ী লভলিনা বড়গোঁহাই রয়েছেন। এছাড়াও নরেন্দ্র বারওয়াল, জাদুমনি সিংহও থাকবেন।

তবে সবার নজর রয়েছে ক্রিকেটের স্কোয়াডের ওপর। মোট ৩০ জন সদস্য পুরুষ ও মহিলা ক্রিকেট দল মিলে। পুরুষ ক্রিকেটারদের মধ্যে নজরে জসপ্রীত বুমরা, শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ, সঞ্জু স্যামসন, শিবম দুবে, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, তিলক বর্মা, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, অভিষেক শর্মা, অর্শদীপ সিংহ ও অবশ্যই বিস্ময় কিশোর বৈভব সূর্যবংশী। 

মহিলা ক্রিকেট দলে নিশ্চিতভাবেই থাকবেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, দীপ্তি শর্মা, শেফালি বর্মা, রিচা ঘোষ, রেনুকা ঠাকুর। এছাড়াও স্কোয়াডে রয়েছেন অরুন্ধতী রেড্ডি, ভারতী ফুলমালি, ক্রান্তি গৌড, কমলিনী গুনালান, শ্রী চরণী, শ্রেয়াঙ্কা পাতিল, প্রতিকা রাওয়াল, নন্দিনী শর্মা ও রাধা যাদব।

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে। প্রথম টেস্টে গলে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয় রয়েছে টিম ইন্ডিয়া। সেই ম্য়াচে ১৬৫ রানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। দ্বিতীয় টেস্টে একটি মাত্র পরিবর্তন করেছে স্কোয়াডে ভারতীয় দল। কুলদীপ যাদবের পরিবর্তে সারাংশ জৈনকে নেওয়া হয়েছে। ৩৩ বছর বয়সে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পেলেন তিনি। এই ম্যাচ জিতলে সিরিজ ক্লিনসযুইপ করার সুযোগ থাকবে গিল বাহিনীর সামনে।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Asian Games 2026: এশিয়ান গেমসের জন্য ৪৯২ জন ক্রীড়াবিদের নাম ঘোষণা, নজরে ভারতীয় ক্রিকেট দল
এশিয়ান গেমসের জন্য ৪৯২ জন ক্রীড়াবিদের নাম ঘোষণা, নজরে ভারতীয় ক্রিকেট দল
IND vs SL Live: ভারতীয় দলে অভিষেকের সারাংশ জৈনের, কলম্বোয় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন গিল
ভারতীয় দলে অভিষেকের সারাংশ জৈনের, কলম্বোয় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন গিল
India vs Sri Lanka: 'কুলদীপের ওপর হয়ত বিশ্বাসই নেই গিলের', বিস্ফোরক মন্তব্য কাইফের
'কুলদীপের ওপর হয়ত বিশ্বাসই নেই গিলের', বিস্ফোরক মন্তব্য কাইফের
Indian Hockey Team: প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
Advertisement

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget