এক্সপ্লোর

Bhuvneshwar Kumar: অবসর নিচ্ছেন ভুবনেশ্বর কুমার? ইনস্টাগ্রাম পোস্টে কীসের ইঙ্গিত?

Bhuvneshwar Kumar Update: চলতি বছর বিসিসিআইয়ের বার্ষিক চুক্তির আওতায়ও রাখা হয়নি তাঁকে। এবার নিজের ইনস্টাগ্রামের বায়ো থেকে 'ক্রিকেটার' শব্দটি সরিয়ে ফেললেন ডানহাতি এই তারকা পেসার।

লখনউ: গত বছর নভেম্বরে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল তাঁকে। এই বছর আইপিএলে খেললেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। পারফরম্যান্স একদমই আশানুরুপ ছিল না। চলতি বছর বিসিসিআইয়ের বার্ষিক চুক্তির আওতায়ও রাখা হয়নি তাঁকে। এবার নিজের ইনস্টাগ্রামের বায়ো থেকে 'ক্রিকেটার' শব্দটি সরিয়ে ফেললেন ডানহাতি এই তারকা পেসার। ৩৩ বছরের পেসার এর আগে নিজের ইনস্টা বায়োতে 'ভারতীয় ক্রিকেটার' উল্লেখ করেছিলেন। তবে এখন ভুবির ইনস্টা বায়োতে আর তা দেখা যাচ্ছে না। তবে কি চুপিসারেই নিজের অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেললেন উত্তরপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা এই পেসার।

অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভুবির এই বায়ো থেকে ক্রিকেটার শব্দটি সরিয়ে দেওয়ায় অবাক হয়েছেন। কেউ লিখেছেন, "এটাই জীবন। চুপিসারে অবসরের সিদ্ধান্ত।'' আবার কেউ লিখেছেন, ''ভুবি, আমি মনে করি তুমি খুব শক্তিশালী হয়ে কামব্যাক করবে। তোমার মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি রয়েছে দেশের হয়ে খেলার জন্য।''


Bhuvneshwar Kumar: অবসর নিচ্ছেন ভুবনেশ্বর কুমার? ইনস্টাগ্রাম পোস্টে কীসের ইঙ্গিত?

গত বছর নভেম্বরে কিউয়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন ভুবনেশ্বর কুমার। কিন্তু তারপর থেকেই দলের বাইরে তিনি। চোট আঘাত সমস্যাও নেই। গত বছর দেশের হয়ে টি-টোয়েন্টি ফর্ম্যাটে সর্বাধিক ৩৭ উইকেটও নিয়েছিলেন ভুবি। ২০১৮ সালের পর থেকে টেস্ট ফর্ম্যাটে ভুবিকে আর দেখা যায়নি। ওয়ান ডে ফর্ম্যাট থেকেও ধীরে ধীরে তাঁর জায়গা ফুরিয়েছে। ২০২২ সালের জানুয়ারিতে শেষবার ওয়ান ডে ফর্ম্যাটে খেলেছেন। টি-টোয়েন্টিতে এবার জায়গা মিলছে না ভুবির স্কোয়াডে। 

১০ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ভুবনেশ্বর টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারতের হয়ে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি। ৮৭ ম্যাচে ঝুলিতে পুরেছেন ৯০ উইকেট। চাহাল তাঁর আগে রয়েছেন ৯১ উইকেট নিয়ে। সর্বাধিক ১০ বার মেডেন ওভার দিয়েছেন। একমাত্র ভারতীয় বোলার যিনি টি-টোয়েন্টিতে ২ বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে বেশি ২৯৮ ওভার বল করেছেন ভুবি। 

সঞ্জুর জার্সি পরে মাঠে সূর্য, কেন?

ভারতের তারকা ব্যাটার জানিয়েছেন যে টিম ম্যানেজমেন্টের তরফে যে জার্সি তাঁকে দেওয়া হয়েছিল, তা মাপে ছোট হচ্ছিল। সূর্যকুমার লার্জ সাইজের জার্সি পরেন। তাঁকে দেওয়া হয়েছিল মিডিয়াম সাইজের। ফলে আপদকালীন পরিস্থিতিতে স্যামসনের জার্সি পরেই মাঠে নামতে হয়েছিল সূর্যকে। আইসিসির নিয়ম অনুযায়ী জার্সির পেছনে নম্বর ও নামের জায়গাতে কোনও ট্যাপ লাগাতে পারবেন না কোনও প্লেয়ার। ফলে সূর্যর কোনও উপায় ছিল না স্যামসনের নাম লেখা জার্সি পরা ছাড়া।

সেরা শিরোনাম

Bengal vs Delhi Day 2 Tea: প্রাণ ফিরে পেয়ে হাফসেঞ্চুরি পোড়েলের, ৭৮ রানে ক্রিজে সুদীপ, মাত্র ২৩ রানে পিছিয়ে বাংলা
প্রাণ ফিরে পেয়ে হাফসেঞ্চুরি পোড়েলের, ৭৮ রানে ক্রিজে সুদীপ, মাত্র ২৩ রানে পিছিয়ে বাংলা
Virat Kohli: কোহলিকে টেস্ট থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছিল! বিস্ফোরক দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের
কোহলিকে টেস্ট থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছিল! বিস্ফোরক দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের
Abhishek Sharma: নির্মম হও, ভারতীয় দলকে বার্তা অভিষেকের, ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ওয়েস্ট ইন্ডিজ়-বধ
নির্মম হও, ভারতীয় দলকে বার্তা অভিষেকের, ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ওয়েস্ট ইন্ডিজ়-বধ
Bengal vs Delhi Day 2 Lunch: অভিষেক ম্যাচে ব্যর্থ অঙ্কুর, লড়াই ঘরামির, দ্বিতীয় দিন লাঞ্চে বাংলার স্কোর ১০৮/৩
অভিষেক ম্যাচে ব্যর্থ অঙ্কুর, লড়াই ঘরামির, দ্বিতীয় দিন লাঞ্চে বাংলার স্কোর ১০৮/৩

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget