এক্সপ্লোর

ম্যাঞ্চেস্টারের ঘটনা দুঃখজনক, তবে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েই ভাবছি, বললেন বিরাট

লন্ডন: ম্যাঞ্চেস্টারে আত্মঘাতী বিস্ফোরণে বহু মানুষের হতা-হত হওয়ার ঘটনায় বিচলিত হলেও, ক্রিকেট থেকে ফোকাস নড়ছে না ভারতের অধিনায়ক বিরাট কোহলির। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইংল্যান্ডে পৌঁছনোর পর তিনি বলেছেন, ‘কয়েকদিন আগে যে ঘটনা ঘটেছে, সেটা দুঃখজনক। যারা সেই ঘটনার ছবি দেখেছে, তারা প্রত্যেকেই বিচলিত। কারণ, ইংল্যান্ডের মতো দেশে এই ধরনের ঘটনা বেশি ঘটেনি। ফলে কিছু মানুষ নার্ভাস হয়ে যেতে পারেন। তবে দল হিসেবে আমাদের এসব নিয়ে ভাবার সময় নেই। কারণ, আমাদের মনে রাখতে হবে, এখানে খেলতে এসেছি।’ গতবারের চ্যাম্পিয়ন ভারত এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে পাকিস্তানের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচ দিয়ে। ৪ জুন বার্মিংহ্যামে এই ম্যাচ। অনেকেই ইংল্যান্ডের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও, বিরাট বলেছেন, তিনি ইংল্যান্ডের নিরাপত্তা নিয়ে খুশি। দলের কেউ নার্ভাস নন। ভারতীয় দল প্রসঙ্গে বিরাট বলেছেন, গত দু বছর ধরে লোয়ার-মিডল অর্ডারে মহেন্দ্র সিংহ ধোনির উপর অতিরিক্ত চাপ পড়ছিল। ফলে তিনি নিজের স্বাভাবিক খেলা খেলতে পারছিলেন না। কিন্তু এখন কেদার যাদব ও হার্দিক পাণ্ড্য সেই চাপ কমিয়ে দিয়েছেন। ফলে ধোনির পক্ষে খোলা মনে খেলা সম্ভব হবে।

সেরা শিরোনাম

Mohammed Shami : 'সাদা জার্সিকে বিদায়', টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা ভারতের তারকা পেস বোলারের
'সাদা জার্সিকে বিদায়', টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা ভারতের তারকা পেস বোলারের
IND A vs NZ A: নিউজ়িল্যান্ড পৌঁছে প্রস্তুতি শুরু, 'এ' দলের হয়ে বেসরকারি টেস্ট খেলবেন জাডেজা, বুমরার
নিউজ়িল্যান্ড পৌঁছে প্রস্তুতি শুরু, 'এ' দলের হয়ে বেসরকারি টেস্ট খেলবেন জাডেজা, বুমরার
IND vs BAN: কাটতে চলেছে জট! অবশেষে বাংলাদেশে জোড়া সিরিজ় খেলতে যাবে ভারত? কবে হবে সেই সফর?
কাটতে চলেছে জট! অবশেষে বাংলাদেশে জোড়া সিরিজ় খেলতে যাবে ভারত? কবে হবে সেই সফর?
Mike Hussey: সিএসকেকে বিদায় জানিয়ে এবার অস্ট্রেলিয়ার কোচ হচ্ছেন মাইকেল হাসি
সিএসকেকে বিদায় জানিয়ে এবার অস্ট্রেলিয়ার কোচ হচ্ছেন মাইকেল হাসি

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget