এক্সপ্লোর

Justyn Vicky Dies : প্রশিক্ষণের সময় ঘাড়ে পড়ল বিশাল ভারী বার ! ৩৩-এই পথচলা শেষ তরুণ বডি বিল্ডারের

Bali News : বালির সানুরে স্ট্রেন্থ-ট্রেনিং দেওয়ার সময় মৃত্যু হল পুষ্টি বিশারদ তথা ব্যক্তিগত প্রশিক্ষকের

বালি : মর্মান্তিক ! যে প্রশিক্ষণ দিয়ে তাঁর জগৎজোড়া নাম, তাতেই প্রাণ গেল তরুণ বডি বিল্ডার জাস্টিন ভিকির। মাত্র ৩৩ বছর বয়সেই থামল পথচলা। ইন্দোনেশিয়ার বালির সানুরে স্ট্রেন্থ-ট্রেনিং দেওয়ার সময় মৃত্যু হল পুষ্টি বিশারদ তথা ব্যক্তিগত প্রশিক্ষক জাস্টিনের। 

ইনস্টাগ্রামে প্রায় ৩০ হাজার ফলোয়ার। ইন্দোনেশিয়ার বালিতে বডি বিল্ডিং কমিউনিটিতে এক পরিচিত নাম জাস্টিন। গত ১৫ জুলাই দ্য প্যারাডাইস বালি জিমে স্ট্রেন্থ-ট্রেনিং দিচ্ছিলেন। সেই সময়ই ঘটে দুর্ঘটনা।

ভিডিও ফুটেজে দেখা গেছে, ভারত্তোলনের সময় যথেষ্ট বেগ পেতে হচ্ছে বডি বিল্ডারকে। পা চাড়িয়ে দেওয়ার সময় অতিরিক্ত ভারে কার্যত বুক-ফাটা আওয়াজ করছেন। কিন্তু, শেষমেশ ভার সামাল দিতে না পেরে বিশালাকার সেই বার তাঁর কাঁধ ঝুঁকিয়ে দেয়। সেই সময়ও সোজা খাঁড়া হয়ে দাঁড়ানোর চেষ্টা করছিলেন পূর্ব জাভার এই প্রতিভাবান তরুণ। তাঁর পেছনে থাকা স্পটারও কিছু করতে পারেননি, কারণ জাস্টিন তাঁর নিতম্বের উপর পড়ে যান। দৈত্যকার সেই বার জাস্টিনের ঘাড়ের উপর পড়ে। যার জেরে মাথায় আঘাত পান তিনি। তীব্র যন্ত্রণায় কাতরাতে থাকেন জাস্টিন। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন জিমের অন্যান্যরা। জাস্টিন পেছন দিকে কার্যত ফেলে দেন বারটি। দুর্ঘটনার পর তড়িঘড়ি জাস্টিনকে স্থানীয় একটি হাসপাতালে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। ঘাড় ইতিমধ্যেই ভেঙে যায় তাঁর। হৃৎপিণ্ড ও ফুসফুসের সঙ্গে সম্পর্কযুক্ত গুরুত্বপূর্ণ স্নায়ুগুলি কার্যত ছিঁড়ে যায়।

হাসপাতালের চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেন। অপারেশনও করা হয়। কিন্তু, তাতেও শেষ রক্ষা হয়নি। কিছুক্ষণের মধ্যেই মারা যান জাস্টিন। এরকম মর্মান্তিক দুর্ঘটনার পর দ্য প্যারাডাইস বালি জিমের তরফে সোশাল মিডিয়ায় লেখা হয়েছে, 'আমাদের প্রিয় জাস্টিন, আমাদের জীবনে তোমার প্রভাব অপূরণীয়। তোমার উত্তরাধিকার সেইসব মানুষের জীবনে থাকবে, যাঁদের জীবন তুমি স্পর্শ করেছ। যেভাবে তুমি অনুপ্রাণিত করেছ, যেভাবে তুমি ভালবাসা-করুণা ছড়িয়ে দিয়েছ, তাতে তোমার উত্তরাধিকার বেঁচে থাকবে। প্রিয় বন্ধু, শান্তিতে বিশ্রাম করো, তুমি চিরকাল আমাদের হৃদয়ে থাকবে।'

তাঁর বন্ধু গেডে সুতারিয়া বালি এক্সপ্রেসকে জানিয়েছেন, 'খুব ভাল মানুষ ছিলেন ভিকি। ভদ্র এবং সামাজিকও ছিলেন। সবসময় জিম নিয়ে নিজের জ্ঞান শেয়ার করতেন। এর পাশাপাশি জিমের বন্ধুদের উপদেশ দিতেন, যাতে তাঁরা সাবধানে থাকেন। প্রশিক্ষণের সময় নিজের সক্ষমতা বাইরে কিছু না করতে বলতেন। ঈশ্বরের কোলে শান্তিতে বিশ্রাম নিক ভিকি। যোগ্য জায়গা খুঁজে পান।'

সেরা শিরোনাম

Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগেই ফ্রান্স শিবিরে সুখবর, অনুশীলনে ফিরলেন তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগেই ফ্রান্স শিবিরে সুখবর, অনুশীলনে ফিরলেন তারকা ফুটবলার

ভিডিও

Suvendu Adhikari: রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা
Nakashipara News: খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য
Abhishek Banerjee: DJ মন্তব্যে এবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপ আরও বাড়ছে?
Weather News: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
Middle East War News | US-র মিসাইলে জ্বলছে ইরানের একাধিক শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণনাশের আশঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget