এক্সপ্লোর

জুটি বাঁধতে চান না বোপন্না-সানিয়া, অলিম্পিকের আগে ধাক্কা লিয়েন্ডারের

নয়াদিল্লি: লিয়েন্ডার পেজের রিও-স্বপ্নে ফের ধাক্কা দিলেন রোহন বোপন্না৷ লিয়েন্ডার নন, অলিম্পিকে ডাবলস পার্টনার হিসেবে তাঁর পছন্দ সাকেত মিনেনি৷ অল ইন্ডিয়া টেনিস ফেডারেশনকে (এআইটিএ) চিঠি দিয়ে একথা জানালেন বোপন্না৷ সূত্রের খবর, বোপন্নার এই দাবি মানতে রাজি নয় এআইটিএ৷ টানা ছ’বার তিনি ছিলেন টেনিসে অলিম্পিকে ভারতের অন্যতম প্রতিনিধি৷ ১৯৯৬ সালে অলিম্পিকে ব্রোঞ্জ পদকও জিতেছিলেন৷ কিন্তু সপ্তমবারের জন্য অলিম্পিকে যাওয়া নিয়ে বড় প্রশ্ন ভারতের সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা লিয়েন্ডার পেজের৷ শেষপর্যন্ত সদ্য ফরাসি ওপেনজয়ী লিয়েন্ডার রিও অলিম্পিকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবেন কি না, তার অনেকটাই নির্ভর করছিল রোহন বোপান্নার উপর৷ কারন, অলিম্পিকে সরাসরি অংশগ্রহণ করার যোগ্যতা পেয়েছিলেন রোহন বোপান্না৷ তাই তিনিই পছন্দ করতেন তার ডাবলস পার্টনার কে হবেন৷ সূত্রের খবর, টেনিস অ্যাসোসিয়েশনের কাছে চিঠি লিখে বোপান্না বলেছেন, অলিম্পিকে পার্টনার হিসাবে তাঁর প্রথম পছন্দ সাকেত মিনানি৷ এই চিঠি পাওয়ার পর লি-র অলিম্পিক যাওয়া নিয়ে ঘোরতর সংশয়৷ যদিও টেনিস অ্যাসোশিয়েসনের বেশিরভাগ কর্তারাই বোপান্নার এই পছন্দকে মেনে নিতে পারছেন না বলে সূত্রের খবর৷ বরং তাঁদের পছন্দ লিয়েন্ডারই৷ কারণ, র‌্যাঙ্কিং ও দেশের হয়ে পারফরমেন্সের নিরিখে লি-র থেকে অনেক পিছিয়ে মিনেনি৷ এদিকে বৃহস্পতিবারই এক প্রশ্নের উত্তরে সানিয়া ঘুরিয়ে জানিয়েছিলেন, পার্টনার হিসাবে লিয়েন্ডারের চেয়ে বোপান্না বা সনমই তাঁর বেশি পছন্দের৷ প্রথমে সানিয়া, পরে বোপান্না৷ জোড়া টেনিস খেলোয়াড় লি-কে পার্টনার হিসেবে না চাওয়ায় চাপে এআইটিএ৷ শনিবার বৈঠকে বসবে টেনিস অ্যাসোসিয়েশনের শীর্ষকর্তারা৷ সেখানেই স্থির হবে চিরসবুজ লিয়েন্ডারের ভাগ্য৷ লিয়েন্ডার অবশ্য নির্বাচন কমিটির উপর আস্থা রেখেছেন৷ সূত্রের খবর, টেনিসকর্তাদের মানসিকতায় যদি কোনও বদল না ঘটে, তবে বোপান্নার পছন্দে সিলমোহর পড়ার সম্ভাবণা কম৷ রিও-র বিমান ধরার সম্ভাবণা লি-র৷ যা চূড়ান্ত হবে শনিবারের বারবেলায়৷

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget