এক্সপ্লোর

Copa America Update:ফের গোল নেইমারের, পেরুকে ৪-০ হারাল ব্রাজিল

খেলার ৬৮ মিনিটে নেইমার পেরুর বক্সের ওপর বল পান। এরপর লো ক্রশ শটে পেরুর গোলরক্ষক পেড্রো গ্যালেসেকে পরাস্ত করেন তিনি। টুর্নামেন্টে এটি তাঁর দ্বিতীয় গোল।

রিও ডি জেনেইরো: কোপা আমেরিকায় তাদের দ্বিতীয় ম্যাচে পেরুর বিরুদ্ধে ব্রাজিল দলে প্রায় অর্ধেক পরিবর্তন করে মাঠে নেমেছিল। কিন্তু এরপরও পেরুকে ৪-০ গোলে বিধ্বস্ত করল তারা। এই ম্যাচে নিজেও গোল করলেন এবং করালেন নেইমার। রিও ডি জেনেইরো-র নিল্টন স্যান্টোস স্টেডিয়ামে ডিফেন্ডার অ্যালেক্স স্যান্ড্রো, নেইমার, মিডফিল্ডার এভার্টন রিবেইরো ও স্ট্রাইকার রিচারলিসন দলের হয়ে গোল করেছেন।
এই জয়ের ফলে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ বি-র শীর্ষে রইল ব্রাজিল। ভেনেজুয়েলার সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপে দ্বিতীয় স্থানে কলম্বিয়া।
আগামী বছর কাতারে বিশ্বকাপ। কোপা আমেরিকাকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখছেন ব্রাজিলের কোচ তিতে। এজন্য ভেনেজুয়েলার বিরুদ্ধে ৩-০ গোলে জেতা ম্যাচে যে দল খেলেছিল, তার মধ্যে ছয়জনকে খেলানো হয়নি পেরুর বিরুদ্ধে ম্যাচে। নতুন ছয় খেলোয়াড়কে সুযোগ দেওয়া হয়।
শুরুতে দলের বাইরে রাখা হয় আলিসন, ডিফেন্ডার মারকুইনহোস ও রেনান লোডি, মিডফিল্ডার ক্যাসেমিরো, লুকাস  প্যাকোয়েটা ও ফরোয়ার্ড রিচার্লিসনকে। তাঁদের পরিবর্তে খেলানো হয় এডারসন, থিয়াগো সিলভা, অ্যালেক্স স্যান্ড্রো, ফ্যাবিয়ানো, এভার্টন ও গ্যাব্রিয়েল বারবোসাকে।
খেলার ১২ মিনিটেই গ্যাব্রিয়েলের ক্রশ থেকে খুব কাছ থেকে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন স্যান্ড্রো।
খেলার ৬৮ মিনিটে নেইমার পেরুর বক্সের ওপর বল পান। এরপর লো ক্রশ শটে পেরুর গোলরক্ষক পেড্রো গ্যালেসেকে পরাস্ত করেন তিনি। টুর্নামেন্টে এটি তাঁর দ্বিতীয় গোল।
দুটি গোল খেয়ে পেরু আক্রমণের ঝাঁঝ বাড়ানোর চেষ্টা করে। কিন্তু এরইমধ্যে খেলার ৮৯ মিনিটে পেরুর অর্ধে নিজেদের মধ্যে একাধিক পাস খেলে বক্সে উঠে এসে খুব কাছ থেকে গোল করে যান রিবেইরো। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে রিচার্লিসন দলের হয়ে ইনজুরি টাইমে চতুর্থ গোল করেন।
আগামী বুধবার টুর্নামেন্টে কলম্বিয়ার বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। প্রত্যেক গ্রুপের সেরা চারটি দল নকআউট পর্বে খেলবে।
সবমিলিয়ে এদিনও দেখা গেল সাম্বার ঝলক। আর সেই ঝলকে বিধ্বস্ত হল পেরু।

 

 

 

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
ENG vs IND: ফের ব্যর্থ বৈভব, অভিষেকরা, একা লড়ে দলকে সম্মানজনক রান তুলতে সাহায্য করলেন অধিনায়ক শ্রেয়স
ফের ব্যর্থ বৈভব, অভিষেকরা, একা লড়ে দলকে সম্মানজনক রান তুলতে সাহায্য করলেন অধিনায়ক শ্রেয়স
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Argentina vs Egypt: আর্জেন্তিনাকে বাড়তি সুবিধা? পাল্টা বোমা ফিফার রেফারি কমিটির প্রধানের, ভিডিও ফুটেজে শোরগোল
আর্জেন্তিনাকে বাড়তি সুবিধা? পাল্টা বোমা ফিফার রেফারি কমিটির প্রধানের, ভিডিও ফুটেজে শোরগোল

ভিডিও

Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID
Honeymoon on Train News | চলন্ত ট্রেনে 'হানিমুন স্যুইট'! ভাইরাল ভিডিও | ABP ANANDA LIVE
Conch Shell GI Tag: GI ট্যাগ পেল বাঁকুড়ার শঙ্খ শিল্প, এবার কি বাঁচবে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য?
Maharashtra Floods: জল ঢুকল LPG প্ল্যান্টে, স্রোতে ভেসে গেল তিন হাজার রান্নার গ্যাসের সিলিন্ডার |ABP
Weather News: শনিতে দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget