এক্সপ্লোর

Copa America 2021: কোপা আমেরিকা বন্ধের দাবি, কাল ব্রাজিলের সুপ্রিম কোর্টে শুনানি

Brazil Supreme Court: এই ভার্চুয়াল শুনানিতেই ব্রাজিলে কোপা আমেরিকার ভাগ্য নির্ধারিত হবে।

রিও ডি জেনিরো: দক্ষিণ আমেরিকার সেরা ফুটবল প্রতিযোগিতা কোপা আমেরিকা শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি৷ কিন্তু এই প্রতিযোগিতা ঘিরে বিতর্ক আর অনিশ্চয়তা কিছুতেই কাটছে না৷ আর্জেন্তিনায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়া এবং কলম্বিয়ায় সরকার-বিরোধী বিক্ষোভের জেরে এই দুই দেশ থেকে এবারের কোপা আমেরিকা সরিয়ে আনা হয়েছে ব্রাজিলে৷ কিন্তু পেলে-রোনাল্ডোর দেশেও এই প্রতিযোগিতা শেষপর্যন্ত আয়োজন করা যাবে কি না, সে বিষয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেকেরই আশঙ্কা, ব্রাজিলে এবারের কোপা আমেরিকা হলে করোনা সংক্রমণ অনেক বেড়ে যাবে। সেই কারণে ব্রাজিলের সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। প্রধান বিচারপতি লুইজ ফাক্স জানিয়েছেন, তাঁরা এই মামলার গুরুত্ব বিচার করে ১১ সদস্যের বেঞ্চ গঠন করছেন। বৃহস্পতিবার এই বেঞ্চেই কোপা আমেরিকা বন্ধ করার আবেদনের শুনানি হবে। এই ভার্চুয়াল শুনানিতেই ব্রাজিলে কোপা আমেরিকার ভাগ্য নির্ধারিত হবে।

বিশ্বের অন্যতম প্রাচীন আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা কোপা আমেরিকা শুরু হওয়ার কথা রবিবার থেকে। ১০ জুলাই ফাইনাল। কিন্তু ব্রাজিলে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার যেভাবে বাড়ছে, তাতে চিকিৎসকরা কোপা আমেরিকা আয়োজনে তীব্র আপত্তি জানিয়েছেন। ব্রাজিলে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪,৭৫,০০০ জনের। করোনায় মৃত্যুর হারে মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই দ্বিতীয় স্থানে ব্রাজিল। সেই কারণেই বিভিন্ন মহল থেকে কোপা আমেরিকা বন্ধ করার দাবি উঠছে।

ব্রাজিলকে যখন জরুরি ভিত্তিতে এবারের কোপা আমেরিকা আয়োজনের প্রস্তাব দেয় লাতিন আমেরিকার ফুটবল সংস্থা, তখন বিশেষজ্ঞরা আপত্তি জানিয়েছিলেন৷ আয়োজক দেশগুলির কোচ ও ফুটবলারদের একাংশও আপত্তি জানান৷ কিন্তু ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো সেই আপত্তি উপেক্ষা করে এই প্রতিযোগিতা আয়োজনের পক্ষে মতপ্রকাশ করেন৷

শেষপর্যন্ত কোপা আমেরিকা শুরু হওয়ার কয়েকদিন আগে ব্রাজিলের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী নেতা জুলিও দেলগাদো৷ তাঁর দল ব্রাজিলিয়ান সোশ্যালিস্ট পার্টি ও ন্যাশনাল মেটাল ওয়ার্কার্স ইউনিয়নও সুপ্রিম কোর্টে গিয়েছে৷ সবপক্ষেরই দাবি, ‘কোপা আমেরিকা আয়োজন করা হলে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাবে৷ মানুষের জীবন বাঁচানোর জন্যই এই প্রতিযোগিতা বন্ধ করা উচিত৷’ বৃহস্পতিবারই হয়তো সুপ্রিম কোর্ট এ বিষয়ে রায় দেবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget