এক্সপ্লোর

Neymar taken Vaccination: কোপা আমেরিকার আগে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ় নিলেন নেমার

ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করার পাশাপাশি পর্তুগিজ ভাষায় নেমার লিখেছেন, 'আশা করব সব কিছু দ্রুত স্বাভাবিক হয়ে যাবে। সেই সঙ্গে প্রার্থনা করব শুধু আমার দেশ ব্রাজিলই নয়, বিশ্বের সব দেশের সমস্ত নাগরিক করোনার প্রতিষেধক পাবেন।'

রিও দে জেনেইরো: করোনা ভ্য়াকসিনের প্রথম ডোজ় নিলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেমার দ্য সিলভা স্যান্তোস জুনিয়র। ইনস্টাগ্রামে নিজেই একটি ভিডিও পোস্ট করে ভক্ত ও অনুরাগীদের সে কথা জানিয়েছেন প্যারিস সঁ জঁরমের তারকা স্ট্রাইকার। করোনা টিকার প্রথম ডোজ় নেওয়ার সময় বেশ হাসিখুশিই দেখিয়েছে নেমারকে।

ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করার পাশাপাশি পর্তুগিজ ভাষায় নেমার লিখেছেন, 'আশা করব সব কিছু দ্রুত স্বাভাবিক হয়ে যাবে। সেই সঙ্গে প্রার্থনা করব শুধু আমার দেশ ব্রাজিলই নয়, বিশ্বের সব দেশের সমস্ত নাগরিক করোনার প্রতিষেধক পাবেন।' প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরে নেমার নিজেই করোনা আক্রান্ত হয়েছিলেন।

মাঝে জল্পনা ছড়িয়েছিল যে, পিএসজি ছেড়ে দিচ্ছেন ব্রাজিলীয় তারকা। বার্সেলোনা বা অন্য কোনও ক্লাবে যোগ দিচ্ছেন। তবে সেই জল্পনা উড়িয়ে দিয়েছিলেন নেমার। প্যারিস সঁ জঁরমের সঙ্গে নতুন করে তিন বছর চুক্তি বাড়িয়ে নিয়েছেন ব্রাজিলীয় ফুটবলার। ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে রেকর্ড অর্থে তিনি প্যারিসে যোগ দিয়েছিলেন। বছর খানেক ধরেই নেমারের ন্যু ক্যাম্পে ফেরা নিয়ে জল্পনা চলছিল। লিয়োনেল মেসি জানিয়েছিলেন, একমাত্র নেমারকে আনলেই তিনি ক্লাবে থাকতে পারেন। কিন্তু অতিমারির কারণে আর্থিক মন্দা হওয়ায় বিপুল অর্থ দিয়ে নেমারকে আনতে পারেনি বার্সা। ব্রাজিলীয় সুপারস্টার তাঁর পুরনো ক্লাবেই থেকে গিয়েছেন। এক বিবৃতিতে পিএসজি জানিয়েছিল, ২০১৭ সালে ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই নেমার নিজেকে কিংবদন্তির জায়গায় নিয়ে গিয়েছেন এবং ক্লাবের অন্যতম সেরা ফুটবলারদের তালিকায় স্থান করে নিয়েছেন।

পিএসজি-র হয়ে নেমার ৮৫টি গোল করেছেন। ৫১টি গোলে সহায়তা করেছেন। যদিও গত তিন বছরে বিভিন্ন সময়ে চোটের জন্য মাঠের বাইরে কাটাতে হয়েছে। কিন্তু গত বার পিএসজি-কে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলতে প্রধান ভূমিকা নিয়েছিলেন নেমার। এবার অবশ্য সেমিফাইনালে ম্যাঞ্চেস্টার সিটির কাছে হেরে বিদায় নিয়েছে পিএসজি। আগামী মাসে ব্রাজিলের জার্সিতে কোপা আমেরিকা টুর্নামেন্টে নামবেন নেমার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget