এক্সপ্লোর

Brendan Taylor: গড়াপেটার প্রস্তাব, কোকেন সেবন, টেলরের চাঞ্চল্যকর স্বীকারোক্তিতে তোলপাড় বিশ্বক্রিকেট

ফের গড়াপেটার অভিযোগ নিয়ে তোলপাড় বিশ্বক্রিকেট। জিম্বাবোয়ের (Zimbabwe Cricket Team) প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন টেলর (Brendan Taylor) এবার মুখ খুললেন স্পট ফিক্সিং নিয়ে।

নয়াদিল্লি: ফের গড়াপেটার অভিযোগ নিয়ে তোলপাড় বিশ্বক্রিকেট। জিম্বাবোয়ের (Zimbabwe Cricket Team) প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন টেলর (Brendan Taylor) এবার মুখ খুললেন স্পট ফিক্সিং নিয়ে। সোমবার সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে তিনি জানান যে, এক ভারতীয় ব্যবসায়ী তাঁকে ম্য়াচ গড়াপেটা করার জন্য় চাপ দিয়েছিলেন! এবং তাঁকে হুমকিও দেওয়া হয়েছিল। এই বিষয়ে আইসিসি-র দুর্নীতি দমন শাখার কাছে জানাতে চার মাস দেরি করায় তাঁকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে একাধিক বছরের জন্য় নির্বাসিত করা হতে চলেছে।

গড়াপেটার প্রস্তাব পেয়েও আইসিসিকে যথা সময়ে জানাননি। তাই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা তাঁকে নির্বাসিত করতে চলেছে। আইসিসির ঘোষণার আগেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক স্বীকারোক্তি জিম্বাবোয়ের তারকার।

জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক টেলর সবিস্তারে বর্ণনা করেছেন, কীভাবে এমন অন্ধকার জগতে তিনি জড়িয়ে পড়েন। জানিয়েছেন, মাদক সেবনের ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে কীভাবে ভারতীয় বুকি স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেয়। টেলর জানিয়েছেন, ২০১৯ সালের অক্টোবরে এক ভারতীয় ব্যবসায়ীর আমন্ত্রণে সাড়া দিয়ে এদেশে এসেছিলেন তিনি। তাঁকে জিম্বাবোয়েতে একটি টি-২০ লিগ আয়োজন ও তার স্পনসরশিপ সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্যই ডাকা হয়েছিল। খরচ বাবদ ১৫ হাজার মার্কিন ডলার দেওয়া হয়েছিল।

তবে যে সব ব্যবসায়ীর সঙ্গে তাঁর বৈঠক হয়, প্রত্যেকের মতো সেই রাতে তিনি কোকেন সেবন করেছিলেন। তবে পরের দিন সেই ভিডিও দেখিয়েই তাঁকে ব্ল্যাকমেল করা হয় এবং স্পট ফিক্সিং করার প্রস্তাব দেওয়া হয়।

টেলর জানিয়েছেন, জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ডের কাছ থেকে দীর্ঘদিন কোনও পারিশ্রমিক না পাওয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবোয়ের অংশ নেওয়া নিয়ে সংশয়ের জন্যই ভারতীয় ব্যবসায়ীর প্রস্তাব মতো এদেশে এসেছিলেন বলে জানিয়েছেন টেলর। সঙ্গে তিনি এও জানিয়েছেন যে, নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থেই তিনি কিছুদিন মুখ বন্ধ করেছিলেন। তবে মাস চারেক পরে আইসিসিকে সব কিছু জানানোই মনস্থির করেন। যদিও গড়াপেটার প্রস্তাব পেয়েও আইসিসিকে জানানোর এমন দেরি বরদাস্ত করেনি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। তাই তাঁকে বেশ কয়েক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত করা হবে বলেও জানান টেলর।

তবে টেলর এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, আর যাই হোক, বুকিদের প্রস্তাব মতো কখনও কোনও ম্যাচে গড়াপেটা করেননি তিনি। কোনওরকম ক্রিকেট দুর্নীতির সঙ্গে তিনি কখনও জড়াননি বলে জানিয়েছেন বিজ্ঞপ্তিতে। আইসিসির শাস্তিও তিনি মেনে নেবেন বলে জানিয়েছেন বিবৃতিতে।

করোনা আক্রান্ত গম্ভীর, সোশ্যাল মিডিয়ায় সতর্ক থাকার বার্তা

সেরা শিরোনাম

NZ vs IND: লাঞ্চের পরে হু হু করে পড়ল উইকেট, ৩৬৮ রানে গুটিয়ে গেল কিউয়ি ইনিংস, ৪ উইকেট পেলেন বুমরা
লাঞ্চের পরে হু হু করে পড়ল উইকেট, ৩৬৮ রানে গুটিয়ে গেল কিউয়ি ইনিংস, ৪ উইকেট পেলেন বুমরা
NZ vs IND Live: লাঞ্চের পরেই একের পর এক তিন সাফল্য ভারতের, ৩৫০-র গণ্ডি পার করতে পারবে নিউজ়িল্যান্ড?
লাঞ্চের পরেই একের পর এক তিন সাফল্য ভারতের, ৩৫০-র গণ্ডি পার করতে পারবে নিউজ়িল্যান্ড?
Mohd Hafizuddin Roslin: ভয়াবহ বাইক দুর্ঘটনার কবলে কমনওয়েলথে সোনাজয়ী, কেটে বাদ দিতে হল ডানহাত
ভয়াবহ বাইক দুর্ঘটনার কবলে কমনওয়েলথে সোনাজয়ী, কেটে বাদ দিতে হল ডানহাত
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget