এক্সপ্লোর

মুরলীধরন ও সঙ্গাকারার কাছে ক্ষমা চাইলেন ব্রেন্ডন ম্যাকুলাম

লন্ডন: ১০ বছর আগে একটি বিতর্কিত রান আউটের ঘটনায় শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গাকারা ও কিংবদন্তী স্পিনার মুরলীধরনের কাছে ক্ষমা চাইলেন প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাকুলাম। গত সোমবার এমসিসি স্পিরিট অফ ক্রিকেট কাউড্রি লেকচার দিতে গিয়ে ম্যাকুলাম ২০০৬-র ডিসেম্বরের ঘটনার জন্য দুঃখপ্রকাশ করলেন। তিনি বলেছেন, ১০ বছর আগে মুরলী ওইভাবে রান আউট করার ঘটনাটি এখন আমি আলাদাভাবে ভাবি। আমি মনে করি, ওই কাজটা না করলেই পারতাম। সঙ্গাকারা এখানে রয়েছে। সঙ্গা, আমি তোমাকে শ্রদ্ধা করি। তোমাকে বন্ধু বলে মনে করি। আর সেদিনের সেই কাজের জন্য আজকের দিনটায় তোমার ও মুরলীর কাছে ক্ষমা চাইছি। উল্লেখ্য, ১০ বছর আগে ক্রাইস্টচার্চে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মধ্যে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ওই ঘটনা ঘটেছিল। ম্যাকুলাম বিতর্কিতভাবে রান আউট করেছিলেন মুরলীকে। ওই টেস্টে টসে জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। কিন্তু মাত্র ১৫৪ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। পাল্টা কিউই ইনিংসে মুরলীর নেতৃত্বে আঘাত হানে শ্রীলঙ্কার বোলারারা। মুরলী ৪ উইকেট নেন। চামিন্ডা ভাস ৩ উইকেট দখল করেন। শ্রীলঙ্কা বোলারদের দাপটে মাত্র ৫২ রানের লিড নিয়ে ইনিংস শেষ করে নিউজিল্যান্ড। সঙ্গাকারার দুরন্ত সেঞ্চুরি স্বত্ত্বেও দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭০ রানে অল আউট হয়ে যায়। শ্রীলঙ্কার স্কোর তখন ৯ উইকেটে ১৬৯। ৯৯ রানে অপরাজিত সঙ্গাকারা। সঙ্গা ডিপ ফাইন লেগে বল পাঠিয়ে সহজে এক রান সংগ্রহ করে তাঁর শতরান পূর্ণ করেন। রান পূর্ণ করে মুরলী বল ডেড হওয়ার অপেক্ষা না করেই সঙ্গাকে শতরানের জন্য অভিনন্দন জানাতে ক্রিজের বাইরে বের হওয়ামাত্র উইকেটরক্ষক ম্যাকুলাম স্ট্যাম্পের বেল ফেলে দেন। আম্পায়ার মুরলীকে আউট ঘোষণা করেন। ওই ম্যাচে নিউজিল্যান্ড জয়ী হয়। দেখুন সেই ঘটনার ভিডিও-

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget