এক্সপ্লোর

কোহলির সেঞ্চুরি, শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয় ভারতের

কিংস্টন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের চতুর্থ ম্যাচে হারের পরে প্রশ্ন উঠে গিয়েছিল ভারতীয় ব্যাটসম্যানদের নিয়ে। কিন্তু সাবাইনা পার্কে পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ৩-১ সিরিজ জিতে সমালোচনার জবাব দিল  ভারত। দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক বিরাট কোহলি। তাঁর দুরন্ত সেঞ্চুরি সহজ জয় এনে দিল ভারতকে। ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারাল ভারত। কোহলি করলেন ১১১। ২০৫ তাড়া করতে নেমে ১১৫ বলে ১১১ করলেন বিরাট। তাঁর ইনিংসে রয়েছে ১২টা বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারি। ছয়ের ছক্কা মেরেই সিরিজ জেতালেন ভারতকে। তাঁকে যোগ্যসঙ্গত করলেন দীনেশ কার্তিক (৫০)। এর আগে মতো বল হাতে বিধ্বংসী হয়ে ওঠেন মহম্মদ শামি। ফিট হয়ে দলে ফেরার পর ফের পুরানো ছন্দে দেখা গেল তাঁকে। ১০ ওভারে ৪৮ রান দিয়ে ৪ উইকেট দখল করলেন তিনি।অন্যপ্রান্তে তাঁর মতোই উমেশ যাদবও ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের মাথা তুলতে দেননি। উমেশ নেন ৫৩ রানে ৩ উইকেট। বৃহস্পতিবার টস জিতে ব্যাট নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। শাই হোপ এবং কাইল হোপ মোট ৯৭ রান যোগ করলেও রান রেট খুব একটা ভাল ছিল না।  শাই হোপ করেন ৫১ এবং কাইল হোপ ৪৬। পরের দিকে চেষ্টা করেও রান রেট খুব একটা বাড়াতে পারেননি হোল্ডার (৩৬) এবং রভম্যান পাওয়েল (৩১)। অ্যান্টিগায় আগের ম্যাচে হেরে গিয়েছিল ভারত। মহেন্দ্র সিংহ ধোনির স্লো ব্যাটিং যে কারণে অত্যন্ত সমালোচনার মুখে পড়েছিল। শেষ ম্যাচে আর ব্যাট করতে নামেতে হয়নি তাঁকে। রান তাড়া করতে নেমে একবারও চাপের মুখে পড়তে হয়নি ভারতকে।এবারের সিরিজে দুরন্ত ফর্ম শেষ ম্যাচেও ধরে রাখলেন আজিঙ্কা রাহানে। তিনি করলেন ৩৯ রান। কোহলির সঙ্গে তাঁর জুটিতে উঠল ৭৯ রান। এরপর কার্তিকের সঙ্গে কোহলির অবিচ্ছিন্ন জুটিতে ওঠে ১২২ রান। একদিনের ক্রিকেটে ২৮ তম শতরানের মালিক হলেন কোহলি। রান তাড়া করতে নেমে রেকর্ড ১৮ তম সেঞ্চুরি করলেন তিনি। ভারত এই ম্যাচে আগের এগারো জনকেই খেলিয়েছে। অর্থাৎ, যুবরাজ সিংহের বদলে খেলছেন দীনেশ কার্তিক। ঋষভ পন্থ এ বারও সুযোগ পেলেন না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Spain vs Argentina: রেকর্ড ৩৭ ম্য়াচ টানা অপরাজিত, কীভাবে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন?
রেকর্ড ৩৭ ম্য়াচ টানা অপরাজিত, কীভাবে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন?
Argentina vs Spain: মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?
মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?
FIFA World Cup Final: আর্জেন্তিনার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালপূর্বে অনুশীলনই করতে পারল না স্পেন, তবে ট্রেনিং সারলেন মেসিরা
আর্জেন্তিনার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালপূর্বে অনুশীলনই করতে পারল না স্পেন, তবে ট্রেনিং সারলেন মেসিরা

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Argentina vs Spain: মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?
মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?
Spain vs Argentina: রেকর্ড ৩৭ ম্য়াচ টানা অপরাজিত, কীভাবে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন?
রেকর্ড ৩৭ ম্য়াচ টানা অপরাজিত, কীভাবে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Embed widget