এক্সপ্লোর

Bula Chowdhury: ফিরে পেলেন চুরি যাওয়া 'পদ্মশ্রী'; 'পুলিশকেও পদক দেওয়া উচিত', বললেন উচ্ছ্বসিত বুলা চৌধুরী

Bula Choudhary: গত ১৫ অগাস্ট বুলা চৌধুরীর হিন্দমোটরের বাড়িতে পদক চুরির ঘটনা সামনে এসেছিল। 'পদ্মশ্রী'-সহ চুরি গিয়েছিল তিনশোরও অধিক পদক।

সৌমিত্র রায় ও সৌরভ বন্দ‍্যোপাধ‍্যায়, কলকাতা: গত ১৫ আগস্ট 'পদ্মশ্রী',  'অর্জুন' পুরষ্কার প্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরীর (Bula Choudhary) হিন্দমোটরের বাড়িতে পদক চুরির ঘটনা সামনে এসেছিল। গোটা জীবনের কামানো সাফল্য, পদক চুরি গিয়েছে দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। চুরি যাওয়া প্রায় তিনশো পদকের মধ্যে দিন দু'য়েক আগেই ২৯৫টি পদক উদ্ধার হয়েছিল। এবার পদ্মশ্রী স্মারকের সঙ্গে আরও ১৩টি পদক উদ্ধার করল পুলিশ।

এই ঘটনায় মূল অভিযুক্ত শেখ সামিম সহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। হিন্দমোটরের দেবাই পুকুরে বুলা চৌধুরীরা এখন আর থাকেন না। তবে ওই বাড়িতেই তাঁর জাতীয় এবং আন্তর্জাতিক যাবতীয় পদক রাখা ছিল। রাষ্ট্রপতির দেওয়া পদ্মশ্রী পুরস্কারে মূল পদকটি বুলা চৌধুরীর কসবার বাড়িতে রয়েছে। হিন্দমোটরের বাড়িতে তার পদ্মশ্রীর ছোট পদকটি ছিল। সেই পদ্মশ্রী পদকসহ প্রায় তিনশোটি পদকই বাড়ির পিছনে দরজা ভেঙে চোরেরা বাড়িতে ঢুকে নিয়ে গিয়েছিল।

পুলিশ তদন্তে নেমে অভিযোগের দু'দিনের মধ্যে একজনকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে ২৯৫ টি পদক উদ্ধার হয়। বুলা চৌধুরী জানিয়েছিলেন তার সাফ গেমসের পদক এবং বেশ কিছু আন্তর্জাতিক পদক উদ্ধার হয়নি ।শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস প্রাক্তন সাঁতারুকে কথা দিয়েছিলেন বাকি পদক উদ্ধারের সব রকম চেষ্টা করা হবে। সেইমতো উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যালের নেতৃত্বে একটি টিম এই চুরির ঘটনার তদন্ত চালিয়ে যায়। আরো দু'জনকে গ্রেফতার করে।

পুলিশ মনে করছে শেখ সামিমই মূল অভিযুক্ত। তার কাছ থেকে ১৩ টি পদক উদ্ধার হয়েছে । পদ্মশ্রী ছোটো পদকটিও উদ্ধার করেছে পুলিশ। চুরির সামগ্রী যার কাছে ছিল সেই মহম্মদ চাঁদকেও গ্রেফতার করা হয়েছে। আজ বুলা চৌধুরীকে শ্রীরামপুর ডিসিপি অফিসে উদ্ধার হওয়া পদক দেখায় পুলিশ। হারানো পদ্মশ্রী পদক পেয়ে তাঁর চোখে মুখে উচ্ছ্বাস ও স্বস্তি ফুটে উঠে। আবার সেই পদক গলায় পরে দেখেন প্রাক্তন জাতীয় সাঁতারু।

উচ্ছ্বসিত বুলা এত দ্রুত তাঁর পদক উদ্ধার করার কৃতিত্বের জন্য পুলিশকেও পদক দেওয়া উচিত বলে মনে করেন। তিনি বলেন, 'ছয় বছর বয়স থেকে সাঁতার কেটেছি। সাত সমুদ্র পার করেছি। সাফ গেমস, এশিয়ান গেমসেও দেশের হয়ে পদক জিতেছি। সারা জীবনের স্বীকৃতি হিসাবে অর্জুন, পদ্মশ্রী পেয়েছি। সেই পদক যখন চুরি হল, তখন আমার খুবই খারাপ লেগেছিল। তবে পুলিশ তৎপরতার সঙ্গে কাজ করে সেই পদক ফিরিয়ে দিয়েছে। এর জন্য পুলিশকেও কিন্তু মেডেল দেওয়া উচিত। এক একটা পদক জিততে যে কত পরিশ্রম করতে হয়েছে, তা আমি জানি। তবে এই পদক আমি নিজের জন্য জিতিনি, জিতেছি গোটা দেশের জন্য। এই পদক সবার। তবে এখনও পর্যন্ত খোয়া যাওয়া মোট ৩০৮ টি পদক পুলিশের তরফে উদ্ধার করা হলেও, আরো কয়েকটা এখনও পাওয়া যায়নি। অবশ্য পুলিশ যে ভাবে কাজ করেছে আমি ভীষন খুশি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget