এক্সপ্লোর

Ajit Agarkar: তাঁর জমানায় একাধিক নির্বাচন নিয়ে উঠেছে প্রশ্ন, আগরকরের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই!

BCCI: আইপিএলের আগেই অজিত আগরকর ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে নতুন চুক্তি সই করে নিয়েছেন বলেছে শোনা যাচ্ছে।

মুম্বই: অজিত আগরকরের (Ajit Agarkar) নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলীর বেশ কিছু নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি যেমন এশিয়া কাপের দল থেকে শ্রেয়স আইয়ারের বাদ পড়া নিয়ে জোর চর্চা। তবে তা সত্ত্বেও তাঁর সময়কালেই ভারতীয় দল একাধিক খেতাবও জিতেছে। সেই কথা মাথায় রেখেই জল্পনা সত্ত্বেও আগরকরের প্রধান নির্বাচক হিসাবে মেয়াদ বাড়িয়েছে বিসিসিআই। একাধিক রিপোর্টে এমনই দাবি করা হচ্ছে।

আগরকরের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলীই ভারতীয় বিশ্বজয়ী টি-টোয়েন্টি দল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি দল নির্বাচিত করেন। এই সাফল্যের কথা মাথায় রেখেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের চুক্তির মেয়াদ ২০২৬ সালের জুন মাস পর্যন্ত বাড়ানো হয়েছে বলেই শোনা যাচ্ছে। আগরকর নাকি ইতিমধ্যই বিসিসিআইয়ের সঙ্গে নতুন চুক্তি সই করে ফেলেছেন। এ বছরের আইপিএলের আগেই বিসিসিআইয়ের সঙ্গে আগরকর নতুন চুক্তি সই করে ফেলেছেন।

নাম প্রকাশে এক বিসিসিআই আধিকারিক এই বিষয়ে কথা বলতে গিয়ে জানান, 'ওর সময়কালেই ভারতীয় দল একাধিক খেতাব জিতেছে এবং দলের বদলটাও (টেস্ট এবং টি-টোয়েন্টিতে) খুব মসৃণভাবে হয়েছে। বিসিসিআই সেই কারণেই ২০২৬ সালের জুন মাস পর্যন্ত ওর চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবং সেই চুক্তিতে কয়েক মাস আগেই ও সায়ও দিয়ে দিয়েছে।'

দিন দু'য়েক আগেই আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক দল এশিয়া কাপের দল বাছাই করেছিল। সেখানে শ্রেয়স আইয়ারের বাদ পড়া নিয়ে ব্যাখাও দেন আগরকর। 'আমি আজ কেবল টি-টোয়েন্টির কথা বলতে পারি। জয়সওয়ালের ক্ষেত্রে বিষয়টা দুর্ভাগ্যজনক। অভিষেক (শর্মা) তো ভাল পারফর্ম করেছে এবং পাশাপাশি ও বোলিংটাও করতে পারে। এদের মধ্যে তো একজনকে বসতেই হত। জয়সওয়ালকে ওর সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। শ্রেয়সের ক্ষেত্রেও বিষয়টা এক। এতে ওর কোনও দোষ নেই, আমারও কিন্তু দোষী নই।' বলেন আগরকর। 

ওয়াশিংটন সুন্দরের বাদ পড়া প্রসঙ্গে আগরকরের দাবি, 'ওয়াশি আমাদের পরিকল্পনায় রয়েছে। এটাই তো আর বিশ্বকাপের জন্য ঘোষিত শেষে দল নয়। আসলে কুলদীপ, বরুণ, অক্ষররা বেশ খানিকটা সময় ধরে দলের সঙ্গে রয়েছে। প্রয়োজন হলে তখন তো সুন্দর দলে ফিরতেই পারে। রিঙ্কুকে বাড়তি ব্যাটার হিসাবে আমাদের প্রয়োজন ছিল। স্যামসন ও জিতেশ দলের দুই উইকেটকিপার।' 

এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দল:-

সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর পটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ, যশপ্রীত বুমরা, হর্ষিত রানা এবং রিঙ্কু সিংহ 

রিজার্ভ:-

ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget