এক্সপ্লোর

সেমিতে বিরাটের ব্রহ্মাস্ত্র বুমরাহ: কৃষ্ণমাচারি শ্রীকান্ত

সেমিতে বিরাটের সর্বশ্রেষ্ঠ অস্ত্র হবেন স্পিডস্টার যশপ্রীত বুমরাহ, এমনই মত প্রাক্তন ভারত অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্তের।

লিডস: স্বপ্ন থেকে আর দুই ধাপ দূরেই ভারত। সেমিফাইনালে নিউজিল্যান্ড, আর তারপর ফাইনালে দ্বিতীয় সেমিফাইনালের জয়ী (অস্ট্রেলিয়া অথবা ইংল্যান্ড) দলের বিরুদ্ধে জয় এলেই কেল্লাফতে। ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে প্রথম বিশ্বকাপ জয়। ২৮ বছর পর ঘরের মাটিতে ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে বিশ্বসেরার মুকুট অর্জন। আর এবার বিলেতে বিশ্বকাপ জয়ের দোরগাড়ায় বিরাটের নেতৃত্বাধীন ভারত।  অলীক কল্পনা নয়, ভারত বিশ্বকাপ জিতবে যোগ্য দল হিসেবেই আশাবাদী প্রাক্তনীরাও। আর এই জয় অর্জনে বিরাটের সর্বশ্রেষ্ঠ অস্ত্র হবেন স্পিডস্টার যশপ্রীত বুমরাহ, এমনই মত প্রাক্তন ভারত অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্তের।

৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্তের মতে, বিরাটরা ভাগ্যবান, যে বুমরাহর মতো একজন বোলারকে তাঁরা পেয়েছে। তাঁর কথায়, “বিরাটের ব্রহ্মাস্ত্র বুমরাহ। বুমরাহ এমনই একজন বোলার, যে নতুন বলে উইকেট নিতে পারে, প্রয়োজনে বিপক্ষের যুগলবন্দি ভাঙতে পারে এবং ডেথ ওভারেও চাপ তৈরি করতে পারে।” ৫৯ বছরের এই প্রাক্তনীর কথায়, ভারতীয় বোলিং আক্রমণের নেতা বুমরাহই। একই সঙ্গে হিটম্যানের প্রশংসাও শোনা গেল শ্রীকান্তের কথায়। রোহিত ইতিমধ্যেই শতরানের হ্যাটট্রিক করে ফেলেছেন। চলতি বিশ্বকাপেই সর্বাধিক ৫টি শতরানের রেকর্ডও তাঁর ঝুলিতে। বিশ্বকাপের ইতিহাসে এই নজির আর কোনও ক্রিকেটারের নেই। এই ফর্ম যদি সেমিতেও দেখা যায়, তাহলে ভারতকে যে রোখা মুশকিল হবে তা ভালই জানে কেন উইলিয়ামসনরাও। জেসন রয় এবং জনি বেয়ারস্টোরা যতই বিস্ফোরক হন না কেন, এই বিশ্বকাপে ধারাবাহিকতার সমার্থক শব্দ রোহিত শর্মাই।

কৃষ্ণমাচারি শ্রীকান্তের কথায়, “রোহিতের গতি বাড়ানোর ক্ষমতা রয়েছে। ও খুব শান্ত। এমন অনেকেই আছেন, যারা পাওয়ার প্লে-তে রান না পেলে ঘাবরে যান। কিন্তু রোহিতকে কখনও এমনটা হতে দেখিনি। ও খুব ধীরে শুরু করে এবং শেষের দিকে ভয়ঙ্কর হয়ে ওঠে। রোহিতের যে শুধু বড় বড় শট খেলার ক্ষমতাই রয়েছে তা নয়, ও খুব ভাল ডিফেন্সও করতে জানে।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে চূড়ান্ত ব্যর্থ, কীভাবে নিজেকে সামলাচ্ছে বৈভব?
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে চূড়ান্ত ব্যর্থ, কীভাবে নিজেকে সামলাচ্ছে বৈভব?
Ruiz-Gavi Honoured: অর্থ পুরস্কার, ট্রফি, উত্তরীয় নয়, টম্যাটো দিয়ে বরণ করা হল চ্যাম্পিয়ন রুইজ ও গাভিকে, কেন জানেন?
অর্থ পুরস্কার, ট্রফি, উত্তরীয় নয়, টম্যাটো দিয়ে বরণ করা হল চ্যাম্পিয়ন রুইজ ও গাভিকে, কেন জানেন?
Kohli Anushka: বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে বিরাট-অনুষ্কা, ছাত্র-বিক্ষোভে চুপ থাকা নিয়ে প্রশ্ন
বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে বিরাট-অনুষ্কা, ছাত্র-বিক্ষোভে চুপ থাকা নিয়ে প্রশ্ন
Messi Viral Video: 'ম্যাচ ছেড়ে দিতে বাধ্য' হয়েছিল আর্জেন্তিনা? ভাইরাল হওয়া ভিডিওতে ঠিক কী বলেছিলেন মেসি?
'ম্যাচ ছেড়ে দিতে বাধ্য' হয়েছিল আর্জেন্তিনা? ভাইরাল হওয়া ভিডিওতে ঠিক কী বলেছিলেন মেসি?

ভিডিও

Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC
CM Suvendu Adhikari News: পুজোর মাসেই অ্যাকউন্টে ঢুকবে DA-র টাকা, ফের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee News: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ১০কোটির ক্ষতিপূরণ দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget