এক্সপ্লোর

ভুবনেশ্বর, বুমরাহ বিশ্বের সেরা ডেথ বোলার, বলছেন রোহিত

কানপুর: ভারতের দুই পেসার ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহকে বর্তমানে বিশ্বের সেরা ডেথ বোলার বলে উল্লেখ করলেন রোহিত শর্মা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে ভারত জেতার পর দলের দুই পেসারের প্রশংসায় পঞ্চমুখ রোহিত। তিনি বলেছেন, ‘আমার মনে হয়, আমাদের দলে দুই সেরা ডেথ বোলার আছে। যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পারফরম্যান্স দেখা হয়, তাহলে ওদের পারফরম্যান্সের প্রশংসা করতেই হবে। ওদের জন্যই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা আমাদের বিরুদ্ধে বড় শট খেলতে পারেনি।’ গতকাল অবশ্য ভুবনেশ্বর ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। তিনি ১০ ওভারে ৯২ রান দিয়ে মাত্র একটি উইকেট নেন। বুমরাহ ১০ ওভারে ৪৭ রান দিয়ে ৩ উইকেট নেন। ডেথ ওভারগুলিতে তিনি দুর্দান্ত বোলিং করেন। তার ফলেই ৬ রানে ম্যাচ জিতে সিরিজ দখল করে ভারত। সিরিজের শেষ ম্যাচে রোহিতের ১৪৭ ও অধিনায়ক বিরাট কোহলির ১১৩ রানের সুবাদে ভারত ৩৩৭ রান করে। কিন্তু তা সত্ত্বেও ভুবনেশ্বরদের খারাপ বোলিং এবং কিউয়ি ব্যাটসম্যানদের ঝড়ের গতিতে রান তোলার ফলে চাপে পড়ে গিয়েছিল ভারত। বুমরাহ শেষদিকে দারুণ বোলিং করে ম্যাচ জেতান। তাঁর এই পারফরম্যান্সের প্রশংসা করে রোহিত বলেছেন, ‘এই ম্যাচেও শিশির পড়ার ফলে বল ভিজে যাচ্ছিল। শেষ চার ওভারে জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ছিল ৩৫ রান ক্রিজে দুই সেট ব্যাটসম্যান ছিল। এই পরিস্থিতিতে ওদের সহজেই ম্যাচ জিতে যাওয়ার কথা ছিল। কিন্তু আমাদের দুই সেরা ডেথ বোলার ম্যাচ জিতিয়ে দেয়।’ এর আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথও ভুবনেশ্বর ও বুমরাহকে সেরা বোলার বলে উল্লেখ করেছিলেন। এবার রোহিতও একই মন্তব্য করলেন। তাঁর মতে, সম্প্রতি একাধিকবার চাপের মুখে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন ভারতের বোলাররা। রবিবারও সেরকম পারফরম্যান্স দেখিয়েছেন বুমরাহরা।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SRH vs KKR Live: টপ অর্ডারের বিধ্বংসী ব্যাটিংয়ের পর ৬০ রানে পড়ল ৯ উইকেট, ১৬৫ রানেই গুটিয়ে গেল SRH ইনিংস
টপ অর্ডারের বিধ্বংসী ব্যাটিংয়ের পর ৬০ রানে পড়ল ৯ উইকেট, ১৬৫ রানেই গুটিয়ে গেল SRH ইনিংস
SRH vs KKR match highlights: নারিন, বরুণের স্পিন ফাঁদের পর ব্যাটে রাহানে, রঘুবংশীর দুরন্ত ব্যাটিং, SRH-কে সহজে হারাল KKR
নারিন, বরুণের স্পিন ফাঁদের পর ব্যাটে রাহানে, রঘুবংশীর দুরন্ত ব্যাটিং, SRH-কে সহজে হারাল KKR
Sunil Narine: দেড় দশক পেরিয়ে নারিনের দাপট অব্যাহত, SRH ম্যাচেই আইপিএলে সর্বকালীন ইতিহাস গড়ে ফেললেন নারাইন
দেড় দশক পেরিয়ে নারিনের দাপট অব্যাহত, SRH ম্যাচেই আইপিএলে সর্বকালীন ইতিহাস গড়ে ফেললেন নারাইন
SRH vs KKR Innings Highlights: নাইটদের স্পিন-ভেল্কিতে ঘায়েল হায়দরাবাদ, কেকেআরের সামনে কত রানের লক্ষ্য?
নাইটদের স্পিন-ভেল্কিতে ঘায়েল হায়দরাবাদ, কেকেআরের সামনে কত রানের লক্ষ্য?

ভিডিও

Delhi Fire News | ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লিতে। আটকে পড়ে ঝলসে মৃত্যু ৯ জনের | ABP Ananda LIVE
West Bengal Election 2026 | ''৪ তারিখের পর খুঁজে পাবেন না TMC কে'', নিশানা দিলীপ ঘোষের | ABP Ananda LIVE
Delhi Fire News | সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লিতে। মৃত্যু ৯ জনের | ABP Ananda LIVE
WB Assembly Election 2026 | ফলতায় ২৯ এপ্রিলের ভোট বাতিল, ২১ মে পুনর্নির্বাচন । ABP Ananda LIVE
WB Assembly Election 2026 | পুনর্নির্বাচনেও 'ঢালাও' ভোট, ফলস ভোটিংয়েরও অভিযোগ উঠল মগরাহাটে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
WB Assembly Election 2026: মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরবির্তে কে?
টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরবির্তে কে?
Election Commission Of India: অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
IPL 2026: কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
Embed widget