এক্সপ্লোর

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দলে বুমরাহ-পার্থিব,শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজে তিন নতুন মুখ

নয়াদিল্লি:  সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স টেস্ট দলে জায়গা এনে দিল জসপ্রিত বুমরাহকে। দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের টেস্ট দলে নেওয়া হল বুমরাহকে। সেইসঙ্গে দলে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে নেওয়া হল পার্থিব পটেলকে। প্রত্যাশামতোই বিশ্রামের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দলে ফিরলেন অলরাউন্ডার হার্দিক পান্ড্য। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজ ও দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দল বাছতে বৈঠকে বসেছিলেন নির্বাচকরা। আগামী ৫ জানুয়ারি ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর শুরু হচ্ছে। এই সিরিজে টেস্ট দলে সাত ব্যাটসম্যান, দুই স্পিনার, পাঁচ পেসার ও দুজন উইকেটরক্ষক রাখা হয়েছে। বিরাট কোহলির নেতৃত্বাধীন দলের সহ অধিনায়ক আজিঙ্কা রাহানে। ২৩ বছরের বুমরাহ ২৮ টি একদিন ও ৩০ টি টি২০ ম্যাচ খেললেও এতদিন সাদা জার্সিতে খেলার সুযোগ পাননি। এবার তাঁকে টেস্ট  দলেও নেওয়া হল। শ্রীলঙ্কার বিরুদ্ধে আগামী ২০ ডিসেম্বর থেকে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে ভারত। এই সিরিজের জন্যও এদিন ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। অধিনায়ক কোহলি বিশ্রাম নিচ্ছেন। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের টেস্ট দল- বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধবন, মুরলী বিজয়, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), রোহিত শর্মা, রবিচন্দ্রণ অশ্বিন, রবীন্দ্র জাদেজা, উমেশ যাদব, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, ঋদ্ধিমান সাহা, পার্থিব পটেল, ভূবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ,হার্দিক পান্ড্য। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, শ্রেয়স আয়ার, মণীশ পান্ডে, দীনেশ কার্তিক, এমএস ধোনি, হার্দিক, ওয়াশিংটন সুন্দর, বুমরাহ,যজুবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, দীপক হুডা, মহম্মদ সিরাজ,বাসিল থাম্পি,জয়দেব উদানকোট।

সেরা শিরোনাম

IPL 2027: দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন 'শর্মাজি'! পরের আইপিএলে কোন দলে খেলতে দেখা যেতে পারে?
দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন 'শর্মাজি'! পরের আইপিএলে কোন দলে খেলতে দেখা যেতে পারে?
KKR: পরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হচ্ছেন? নাম চূড়ান্ত, শুধু ঘোষণা বাকি?
পরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হচ্ছেন? নাম চূড়ান্ত, শুধু ঘোষণা বাকি?
KKR: আইপিএলের আগে কোন ক্রিকেটারদের ছেড়ে দিতে পারে কেকেআর? ধরে রাখবে কাদের?
আইপিএলের আগে কোন ক্রিকেটারদের ছেড়ে দিতে পারে কেকেআর? ধরে রাখবে কাদের?
Diwali 2026: সমৃদ্ধি, সুখ ও শান্তি কামনা করে দীপাবলির শুভেচ্ছা জানালেন কোহলি, গম্ভীর, জয় শাহরা
সমৃদ্ধি, সুখ ও শান্তি কামনা করে দীপাবলির শুভেচ্ছা জানালেন কোহলি, গম্ভীর, জয় শাহরা

ভিডিও

Sarsuna News | কালীপুজোর রাতে সরশুনায় চলল গুলি! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
Raiganj News:
Suvendu Adhikari|
Kolkata Accident | কালীপুজোর রাতে বাইকে রেষারেষির জেরে মৃত্য়ু হল তরুণ-তরুণীর | ABP Ananda
Kali Puja 2026 | দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২, বাজেয়াপ্ত প্রায় ২৩৯ কেজি শব্দবাজি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget