এক্সপ্লোর

IND vs ENG: রোহিত না খেললে বিকল্প অধিনায়ক বুমরা? দলে যোগ দিচ্ছেন ময়ঙ্ক

IND vs ENG Test: হাতে সময় রয়েছে এখনও প্রায় পাঁচদিন। এর মধ্যেও যদি রোহিত (Rohit Sharma) সম্পূর্ণ সুস্থ না হয়ে ওঠেন, তবে ম্যাচে কে নেতৃত্ব দেবেন? ১ জুলাই থেকে শুরু টেস্ট।

বার্মিংহ্যাম: ইংল্য়ান্ডের (England) বিরুদ্ধে টেস্টের আগে ভারতীয় টিম ম্যানেজমেন্টের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) করোনা আক্রান্ত হওয়ার খবর। ভারত অধিনায়ককে এই মুহূর্তে টিম হোটেলই আইসোলেশনে রাখা হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ১ জুলাই থেকে টেস্ট খেলতে নামবে ভারতীয় দল। হাতে সময় রয়েছে এখনও প্রায় পাঁচদিন। এর মধ্যেও যদি রোহিত সম্পূর্ণ সুস্থ না হয়ে ওঠেন, তবে ম্যাচে কে নেতৃত্ব দেবেন? এই পরিস্থিতিতে উঠে আসছে অনেকগুলো নামই। 

জসপ্রীত বুমরা নেতৃত্বে?

কে এল রাহুল চোট পেয়ে ছিটকে যাওয়ার পর এই মুহূর্তে ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক জসপ্রীত বুমরা। ইংল্যান্ডে যে দল উড়ে গিয়েছে সেই দলে বুমরারই রোহিতের ডেপুটি হিসেবে মাঠে নামার কথা। তবে রোহিত না খেললে বুমরাই যে অধিনায়ক হিসেবে মাঠে নামবেন তা একপ্রকার নিশ্চিত। সেক্ষেত্রে একটি নজির গড়বেন গুজরাতের এই তারকা ফাস্ট বোলার। বুমরার আগে শেষবার ভারতের জাতীয় দলকে টেস্টে কোনও ফাস্ট বোলার নেতৃত্ব দিয়েছিলেন শেষবার ১৯৮৭ সালে। আর সেই ব্যক্তিটি হলেন কিংবদন্তী কপিল দেব। ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারত অধিনায়কের পর বুমরা দ্বিতীয় ভারতীয় ফাস্ট বোলার হবেন যিনি জাতীয় দলকে টেস্টে নেতৃত্ব দেবেন। এর আগে বুমরাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন, ''যদি আমাকে এই সুযোদ দেওয়া হয়, তা আমার জন্য ভীষণ সম্মানের হবে। আমার মনে হয় না যে কোনও ক্রিকেটারই এই প্রস্তাবে না করবেন। এর থেকে বড় গর্বের বিষয় আর কিছুই হতে পারে না।''

ইংল্যান্ডে উড়ে গেলেন ময়ঙ্ক

এদিকে রোহিতের করোনা আক্রান্ত হওয়ার পরই ময়ঙ্ক আগরওয়ালকে ডেকে নিল টিম ম্য়ানেজমেন্ট। টেস্টের স্কোয়াডে ঢুকে পড়লেন তিনি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বার্মিংহ্যাম উড়ে যাওয়ার ছবিও পোস্ট করেছেন তরুণ এই ওপেনার। মার্চে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলেছিলেন শেষবার ময়ঙ্ক। এরপর আর জাতীয় দলে ডাক পাননি। আইপিএলেও খুব ভাল পারফর্ম করতে পারেননি। রোহিত না খেললে বার্মিংহ্য়ামে ওপেনিং জুটি হিসেবে দেখা যেতে পারে গিল-ময়ঙ্ককে।

আরও পড়ুন: শেষ ম্যাচে হার, তবুও টি-টোয়েন্টি সিরিজে লঙ্কা বধ হরমনপ্রীতদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget