এক্সপ্লোর

Jhulan Goswami Stand: ইডেনে ঝুলনের নামে স্ট্যান্ড, কিংবদন্তিকে সম্মান জানাতে অভিনব উদ্যোগ সিএবির

Jhulan Goswami: নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে ৩০ রানের বিনিময়ে দুই উইকেট নেন ঝুলন গোস্বামী। আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে তাঁর মোট উইকেট সংখ্যা ২৫৫ (সর্বাধিক)।

কলকাতা: আজই নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে লর্ডসে নেমেছিলেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। কিংবদন্তি বঙ্গতনয়ার শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখতে শহরের এক মাল্টিপ্লেক্সে ভারত-ইংল্যান্ডের তৃতীয় ওয়ান ডে ম্যাচ দেখানোর সিদ্ধান্ত নিয়েছিল বঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএবি)। এবার আরও এক অভিনব উপায়ে ঝুলনকে সম্মান জানানোর পরিকল্পনা খোলসা করা হল সিএবির (CAB) তরফে।

ঝুলনকে সম্মান

১৭০ জন উঠতি মহিলা ক্রিকেটারকে দক্ষিণ কলকাতার এক মাল্টিপ্লেক্সে ঝুলনের শেষ ম্যাচ দেখার সুযোগ করে দেওয়া হয়। সেই স্থানেই সিএবির আধিকারিকরা জানান তাঁরা ইডেন গার্ডেন্সে ঝুলন গোস্বামীর নামে এক স্ট্যান্ড নামাঙ্কিত করার পরিকল্পনা করছেন। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া এই বিষয়ে কথা বলতে গিয়ে জানান, 'আমরা ইডেন গার্ডেন্সের এক স্ট্যান্ড ঝুলন গোস্বামীর নামে নামাঙ্কিত করার পরিকল্পনা করছি। সর্বকালের সেরাদের সঙ্গে একই সুরে ওঁর নাম উচ্চারিত হওয়াই উচিত। আমরা এই বিষয়ে সেনা আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলব। বার্ষিক দিবসে ওঁকে সংবর্ধনা জানানোর পরিকল্পনাও রয়েছে।'

অভিষেক স্পষ্ট জানিয়ে দেন ঝুলন উঠতি ক্রিকেটারদের অনুপ্রেরণা। পাশাপাশি মহিলাদের আইপিএলে ঝুলনকে খেলতে দেখারও আর্জি জানান তিনি। 'আমরা সিএবিতে মহিলাদের ক্রিকেটকেও সমান প্রাধান্য দিই। এই কারণেই তো বাংলা থেকে এত প্রতিভাবান ক্রিকেটার উঠে আসে। ওদের সবার কাছেই ঝুলন নিঃসন্দেহে বড় অনুপ্রেরণা। যদিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর নিতে চলেছেন, তাও আমি চাই ওঁ যেন মহিলাদের আইপিএলে খেলা চালিয়ে যায়।' বলেন অভিষেক। 

 

শেষ ম্যাচে দুই উইকেট

নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচেও কিন্তু বল হাতেও বেশ ভালই পারফর্ম করেন ঝুলন। ৩০ রানের বিনিময়ে দুই উইকেট নিয়েই নিজের স্পেল শেষ করেন ঝুলন। আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে তাঁর মোট উইকেট সংখ্যা ২৫৫ (সর্বাধিক)। তবে ভারতের হয়ে আজকের ম্যাচে বল হাতে সেরা পারফর্মার রেণুকা সিংহ। তাঁর চার উইকেটে ভর করেই মাত্র ১৬৯ রানের পুঁজি নিয়ে মাঠে নেমেও ১৬ রানে ম্যাচ জিতে যায় ভারতীয় দল। ১৫৩ রানেই ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায়। এই ম্যাচে জয়ের ফলে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল ভারত।

আরও পড়ুন:

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget