এক্সপ্লোর

টেস্ট সিরিজের জন্য উপযুক্ত প্রস্তুতিই নেয়নি ভারতীয় দল, সমালোচনা গাওস্করের

নয়াদিল্লি: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্ট শুরু হওয়ার আগে ভারতীয় দল যেভাবে প্রস্তুতি নিয়েছে, তাতে ক্ষুব্ধ প্রাক্তন অধিনায়ক সুনীল গাওস্কর। তাঁর মতে, এজবাস্টন টেস্টের আগে উপযুক্ত অনুশীলনের অভাবেই সমস্যায় পড়তে হয় ভারতীয় দলের ব্যাটসম্যানদের। স্যুইং বলের সামনে তাঁদের দুর্বল টেকনিক প্রকট হয়ে গিয়েছে। পাঁচ টেস্টের সিরিজ শুরু হওয়ার আগে ভারতীয় দল আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’টি টি-২০ ম্যাচ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি করে টি-২০ ও একদিনের ম্যাচ খেলে। ইংল্যান্ড সফরের একমাত্র প্রথম শ্রেণির ম্যাচটিতেও বদল আনে ভারতের টিম ম্যানেজমেন্ট। চারদিনের বদলে তিনদিনের ম্যাচ করাই শুধু নয়, ১৮ জন খেলোয়াড়কে মাঠে নামিয়ে ম্যাচটিকে অনুশীলন পর্বে পরিণত করে ভারতীয় দল। এতে প্রচণ্ড ক্ষুব্ধ গাওস্কর। তিনি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেছেন, ‘ভারতীয় দল কোনও প্রস্তুতিই নেয়নি। আমি জানি একটা সিরিজের পর অন্য একটি সিরিজের জন্য তৈরি হতে সময় লাগে। কিন্তু টানা পাঁচদিনের বিরতি মানা যায় না। ম্যাচের মাঝখানে তিনদিন করে বিরতি হতে পারে। কিন্তু সেটা টানা পাঁচদিন হতে পারে না। অন্তত দু’টি তিনদিনের ম্যাচ এবং একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলা উচিত ছিল। ১৮ জন নয়, ১১ জনকে মাঠে নামানো উচিত ছিল। এমনভাবে প্রস্তুতি নেওয়া উচিত ছিল, যাতে প্রথম টেস্টে জয় পাওয়া যায়। ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা সফরেও প্রস্ততি ম্যাচ বাতিল করে দেয়। এর ফলে প্রথম দু’টি টেস্টেই হারতে হয়। ওরা ধরে নিয়েছিল, ইংল্যান্ডে এক মাস থাকতে হবে। ওরা সাদা বলের ক্রিকেট খেলেছিল। সেটার ব্যাটের গতি লাল বলের ক্রিকেটের চেয়ে আলাদা। তাই প্রস্তুতিই হয়নি।’ ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি যেভাবে প্রস্তুতি নেন, সেটা অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না বলেই মত গাওস্করের। এ বিষয়ে তিনি বলেছেন, ‘কোহলি ৫০ দিন বিশ্রাম নিয়ে ফিরে এসে পরের দিনই শতরান করতে পারে। ও বিরল প্রতিভাবান। তাই ও বিশ্রাম নিলে কোনও সমস্যা নেই। কিন্তু টিম ম্যানেজমেন্টকে বুঝতে হবে, অন্যদের অনুশীলন করতে হবে।’ কোহলির প্রশংসা করলেও, তিনি আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ না খেলে কাউন্টি ক্রিকেটে খেলার যে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটি ভুল বলেই মনে করেন গাওস্কর। তিনি আরও জানিয়েছেন, দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে ভারতীয় দলে একজন অতিরিক্ত ব্যাটসম্যানকে রাখা উচিত।

সেরা শিরোনাম

Karthik On Shami: শামিকে নিয়ে বড় বিবৃতি প্রাক্তন সতীর্থের, 'পেছনে ফিরে তাকানোর কোনও দরকার নেই আর'
শামিকে নিয়ে বড় বিবৃতি প্রাক্তন সতীর্থের, 'পেছনে ফিরে তাকানোর কোনও দরকার নেই আর'
Indian Cricket Team: 'বুমরা, হার্দিকের ওপর নির্ভরযোগ্যতা বাড়লে দলেরই ক্ষতি', ভারতীয় দল নিয়ে আশঙ্কা প্রকাশ হনুমার
'বুমরা, হার্দিকের ওপর নির্ভরযোগ্যতা বাড়লে দলেরই ক্ষতি', ভারতীয় দল নিয়ে আশঙ্কা প্রকাশ হনুমার
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget