এক্সপ্লোর

সবাইকে সঙ্গে নিয়ে চলে, কোহলির নেতৃত্ব গুণের উচ্ছ্বসিত প্রশংসা সৌরভের

মুম্বই: গত দেড় বছর ধরে টিম ইন্ডিয়ার জয়ের ধারা অব্যাহত। ঘরের মাঠে দুরন্ত সাফল্যের পর বিরাট কোহলি অ্যান্ড কোং বিদেশের মাটিতেও নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে প্রথম দুটি ম্যাচে হোঁচট খেলেও তৃতীয় টেস্ট থেকেই জয়ের পথে ফিরেছে টিম ইন্ডিয়া। একদিনের সিরিজ ও টি ২০ সিরিজ জিতে নিয়েছে ভারত। এই সাফল্যে দলের প্রত্যেকেরই অবদান রয়েছে। তবে অধিনায়ক বিরাট কোহলি নেতা ও ব্যাটসম্যান হিসেবে একেবারে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। দক্ষিণ আফ্রিকা সফরে সমস্ত ফর্ম্যাটে ৭৯.১৮ গড়ে ৮৭১ রান করেছেন কোহলি। রয়েছে চারটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি। কোহলির বরাবরই প্রশংসা করেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আরও একবার সৌরভ কোহলির নেতৃত্বের গুণের উচ্ছ্বসিত প্রশংসা করলেন। দলের পরিকল্পনায় মহেন্দ্র সিংহ ধোনিকে সামিল করায় কোহলির কৌশলকে সাধুবাদ জানিয়েছেন সৌরভ। ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ধোনির জন্য। কোহলি যা করেছে, তা প্রত্যেকের কাছে শিক্ষণীয় ব্যাপার। কোনও একজন প্রাক্তন অধিনায়কের পাশে এভাবে কোনও দলকে পাশে থাকতে দেখা যায় না। এ রকম অনেকবারই হয়েছে, যখন প্রাক্তন অধিনায়কদের কোণঠাসা করে দেওয়া হয়েছে। কিন্তু এজন্য কোহলি আমার কাছে একজন চমত্কার নেতা। ও একটা দল তৈরি করেছে, একটা দল গড়ে তুলেছে, সবাইকে সঙ্গে নিয়েই। ধোনি, রোহিত শর্মা, শিখর ধবন ও হার্দিক পান্ড্যদের প্রতি ওর আস্থাটা দেখার মতো বিষয়। তাই আমি বলি যে, টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে কোহলির কাছে আমার প্রচুর প্রত্যাশা রয়েছে। টিম ইন্ডিয়ার সামনে এখন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে সাফল্যের চ্যালেঞ্জ। এ ব্যাপারে সৌরভ বলেছেন, আগামী জুলাইয়ে ইংল্যান্ড সফরে অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রয়েছে এই দলটার। ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ জয়ের ক্ষমতা রয়েছে টিম কোহলির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget