এক্সপ্লোর

CFL 2023: কলকাতা ফুটবল লিগে টালিগঞ্জের বিরুদ্ধে বড় জয় মহামেডানের

Mohammedan Sporting: কোচ হিসাবে মেহরাজউদ্দিন ওয়াডুর চাকরি গেলেও, মহামেডানের জয়ের ধারা অব্যাহত।

কলকাতা: অল্পের জন্য ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছনো হয়নি। ছাঁটাই হচ্ছেন কোট মেহরাজউদ্দিন ওয়াডুও। তবে এইসবের মধ্যেই কলকাতা ফুটবল লিগে বড় জয় পেল মহামেডান (Mohammedan Sporting)। কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League 2023) (টালিগঞ্জ অগ্রগামীকে (Tollygunge Agragami) কে ৪-০ গোলের বিরাট ব্যবধানে পরাজিত করল সাদা কালো ব্রিগেড।

মহামেডানের জয়

ম্যাচের প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় ব্ল্যাক প্যান্থার্সরা। ম্যাচের ১৪ মিনিটে অভিষেক হালদার গোল করে সাদা কালো ব্রিগেডকে কাঙ্খিত লিড এনে দেন। ৩৫ মিনিটে অভিজিৎ সরকারের পা থেকে আসে দ্বিতীয় গোলটি। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধেও টালিগঞ্জের বিরুদ্ধে চাপ হালকা হতে দেননি মহামেডানের ফুটবলাররা। দ্বিতীয়ার্ধে আসে আরও দুইটি গোল। অভিজিৎ সরকার ম্যাচে নিজের দ্বিতীয় ও মহামেডানের তৃতীয় গোলটি করেন। ৭৯ মিনিটে গণেশ বেসরা দলের হয়ে চতুর্থ তথা শেষ গোলটি করেন। 

প্রসঙ্গত, মহামেডানের কোচের পদ থেকে মেহরাজউদ্দিন ছাঁটাই হচ্ছেন, সেই জল্পনা আগেই শোনা যাচ্ছিল। এবার পরবর্তী কোচের নামও সামনে চলে এল। কোনও নতুন মুখ নয়, শোনা যাচ্ছে সাদা কালো ব্রিগেডের প্রাক্তন কোচ, রাশিয়ান আন্দ্রে চেরনিশভের হাতেই ফের একবার রিমোট কন্ট্রোল তুলে দিতে চলেছে মহামেডান।

ইস্টবেঙ্গলের জয়

ইস্টবেঙ্গলের (East Bengal) বিজয়রথ অব্যাহত। এবার কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League) কলকাতা কাস্টমসের বিরুদ্ধে জয় পেল লাল হলুদ শিবির। তবে তিন পয়েন্টের জন্য ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে হল ইস্টবেঙ্গল। শেষ লগ্নে গোল পেয়ে জয় পায় কলকাতা জায়ান্টরা। ৮৭ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন মহিতোষ।

এই ম্যাচের আগেও গ্রুপ শীর্ষেই ছিল লাল হলুদ। এই তিন পয়েন্ট পাওয়ায় সুপার সিক্সের টিকিট কার্যত পাকা করে ফেলল ইস্টবেঙ্গল। ১১ ম্যাচের পর ইস্টবেঙ্গলের দখলে আপাতত ২৬ পয়েন্ট রয়েছে। ৭১ মিনিটে দুই হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখায় মাঠ ছাড়তে বাধ্য হন বিশ্বজিৎ হেমব্রম। ১০ জনে কাস্টমস নেমে যাওয়ার পরই গোলের জন্য মরিয়া ইস্টবেঙ্গল আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায়। শেষমেশ ৮৭ মিনিটে কাঙ্খিত সাফল্য আসে। মহিতোষ গোল করেন। ম্যাচের শেষ মুহূর্তে কাস্টমস গোলের একটি বড় সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। ফলে ১-০ স্কোরলাইনে জয় পায় ইস্টবেঙ্গল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: জোড়া অ্যাসিস্ট মেসির, সিনসিনাটিকে হারিয়ে ফের এক কাপের ফাইনালে ইন্টার মায়ামি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget