এক্সপ্লোর

Champions Trophy 2025: ফাইনালের আগে রোহিতদের চরম সমালোচনা করেছিলেন, ভারতের হাতে ট্রফি উঠতেই আনন্দে নেচে উঠলেন সত্তরোর্ধ্ব সুনীল

Champions Trophy Final 2025: প্রাক্তন ক্রিকেটারের এই মুহূর্ত দেখে উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরাও। এমনকী স্পোর্টস উপস্থাপিকা মায়ন্তি ল্যাঙ্গারও তার হাসি ধরে রাখতে পারেননি।  

নয়া দিল্লি: ফাইনালের আগে ভারতের এই প্রাক্তন অধিনায়কের কড়া সমালোচনার মুখে পড়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ফাইনালে যখন রুদ্ধশ্বাস জয় পেলেন রোহিতরা, সেই সময়ই বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে নেচে উঠলেন সুনীল গাওস্কর। সত্তরোর্ধ্ব ক্রিকেটার যেন তখন একেবারে শিশু। সেই দৃশ্যই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। 

ভিডিওতে দেখা যাচ্ছে, রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া, সেই সময় তাঁর আবেগ ধরে রাখতে পারেননি সত্তরোর্ধ্ব সুনীল। এই ম্যাচের ইংরেজি ধারাভাষ্যকার ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ভারতের প্লেয়াররা যখন চ্যাম্পিয়নস ট্রফিটি তুলে ধরছিলেন সেই সময় ৭৫ বছর বয়সি ক্রিকেটার সেই আনন্দঘন সেই মুহূর্তে নেচে উঠলেন। একবার নয় বেশ কয়েকবার। 

প্রাক্তন ক্রিকেটারের এই মুহূর্ত দেখে উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরাও। এমনকী স্পোর্টস উপস্থাপিকা মায়ন্তি ল্যাঙ্গারও তার হাসি ধরে রাখতে পারেননি।  

ফাইনালের আগে অবশ্য ব্যাটিং কিংবদন্তির সমালোচনার মুখে পড়েছিলেন ইন্ডিয়ান ক্যাপ্টেন। তিনি বলেছিলেন, "আমি মনে করি, একজন ব্যাটার হিসাবে, রোহিত কি ২৫-৩০ করে রান করেই খুশি ? তা হওয়া উচিত নয়। এটাই আমি ওকে বলব। সাত, আট ও নয় ওভার থাকার পরিবর্তে তুমি যদি ২৫ ওভার পর্যন্ত টিকে যাও, তাহলে দলে তোমার প্রভাব আরও বেশি হবে।" 

আরও পড়ুন, ভারতের চ্যাম্পিয়নস ট্রফি জয়ে 'হিংসায় জ্বলছে' পাকিস্তান? ফাইনালে অনুপস্থিত পাক ক্রিকেটের কর্তারা! চরমে বিতর্ক

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে, টস জিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। মাইকেল ব্রেসওয়েল এবং ড্যারিল মিচেলের অর্ধশতকের সুবাদে কিউইরা ৭ উইকেটে ২৫১ রান করে। জবাবে, রোহিত শর্মা এবং শুভমান গিলের ১০০ রানের পার্টনারশিপে ভারতের শুরুটা ভাল হয়। তবে এর পর উইকেট খুইয়ে বেশ কিছুটা চাপে থাকে রোহিত ব্রিগেড। ২৫ বছর পরে রোহিতের ব্যাটে বদলা। ৮৩ বলে রোহিত অনবদ্য ৭৬। ৭ উইকেটে ২৫১ রান নিউজিল্যান্ডের। ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়েই জয়ী টিম ইন্ডিয়া। যদিও শ্রেয়স আইয়ার, হার্দিক পাণ্ড্য, কে এল রাহুলের ব্যাটিংয়ে শেষ পর্যন্ত কিউয়িদের হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফি জিতে নেয় ভারত। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lee On Sachin: সচিনকে সেরা ক্রিকেটার মানতে নারাজ, কাকে বেছে নিলেন ব্রেট লি?
সচিনকে সেরা ক্রিকেটার মানতে নারাজ, কাকে বেছে নিলেন ব্রেট লি?
Messi Father Death: বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget