এক্সপ্লোর

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত শুধু কোহলির উপর নির্ভরশীল নয়, দাবি কপিলের

নয়াদিল্লি: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আইপিএল-এ ভারতের অধিনায়ক বিরাট কোহলির অফ ফর্ম নিয়ে যতই আলোচনা চলুক না কেন, ১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক কপিল দেব মোটেই চিন্তিত নন। তিনি বলেছেন, ‘আপনারা কি ধর্মশালায় ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ দেখেছিলেন? সবাই বলেছিল, কোহলি ভাল খেলতে না পারলে ভারত হেরে যাবে। কিন্তু কী হয়েছে সেটা আমরা সবাই জানি। ভারতের সাফল্য শুধু কোহলির উপর নির্ভর করে, এটা বলে দলের অন্যদের খাটো করা ঠিক নয়। কোহলি ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। ও বড় খেলোয়াড়। কখন, কীভাবে খেলতে হবে সেটা ও জানে।’ নয়াদিল্লির মাদাম তুসো সংগ্রহশালায় কপিলের মোমের মূর্তি উন্মোচন হয়েছে। এই কিংবদন্তী অলরাউন্ডার আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সম্ভাবনা প্রসঙ্গে বলেছেন, ‘ভারতীয় দল গত পাঁচ বছর ধরেই ভাল খেলছে। আমাদের অবশ্যই জেতার সম্ভাবনা আছে। তবে নির্দিষ্ট দিনে ক্রিকেটাররা নিজেদের কতটা মেলে ধরতে পারবে এবং বিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে পারবে, সেটার উপরেই ম্যাচের ফল নির্ভর করবে।’ কপিলের মতে, ভারতীয় ব্যাটিং বিভাগ যেমন শুধু কোহলির উপর নির্ভর করবে না, তেমনই বোলিং বিভাগেও কোনও একজনের উপর নির্ভরশীল হবে না ভারত। গোটা দলকেই ভাল খেলতে হবে। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত ভারতীয় দল নিয়ে খুশি। এই দলই সাফল্য পেতে পারে বলে আশাবাদী ভারতের প্রাক্তন অধিনায়ক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget