এক্সপ্লোর

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিং: ব্যাটসম্যানদের তালিকায় স্মিথকে টপকে যাওয়ার সুযোগ কোহলির

দুবাই: অস্ট্রেলিয়ার নির্বাসিত ক্রিকেটার স্টিভ স্মিথকে টপকে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান দখল করার ভাল সুযোগ রয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলির সামনে।

সোমবার প্রকাশিত আইসিসি টেস্ট র‌্যাঙ্কিং অনুযায়ী, ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বরে রয়েছেন স্মিথ। ২৬ পয়েন্ট পিছিয়ে দুনম্বরে রয়েছেন কোহলি। বুধবার থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। অন্যদিকে, বল কারচুপির দায়ে ১২ মাসের জন্য সাসপেন্ড রয়েছেন স্মিথ।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে স্মিথতে টপকে যাওয়ার ভাল সুযোগ রয়েছে কোহলির সামনে। তবে, ২৬ পয়েন্ট অতিক্রম করা সহজ হবে না। এর জন্য ভারত অধিনায়ককে একাধিক ভাল পারফরম্যান্স করতে হবে। তবে, আসন্ন টেস্ট সিরিজে দারুন কিছু করার জন্য মুখিয়ে আছেন বিরাট।

এদিকে, আইসিসি-র প্রকাশিত সেরা-৫০ ব্যাটসম্যানদের তালিকায় ভারত ও ইংল্যান্ড—উভয় দলেরই পাঁচজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন। ভারতীয়দের মধ্যে রয়েছেন—চেতেশ্বর পূজারা (৬ষ্ঠ), লোকেশ রাহুল (১৮তম), অজিঙ্ক রাহানে (১৯তম), মুরলি বিজয় (২৩তম) এবং শিখর ধবন (২৪তম)।

অন্যদিকে, ইংল্যান্ডের শীর্ষস্থানীয় ব্যাটসম্যান হলেন জো রুট। তালিকায় তিনি ঠিক কোহলির পর তৃতীয় স্থানে রয়েছেন। ভারতীয় অধিনায়ক থেকে তিনি ৪৮ পয়েন্ট পিছিয়ে। রুট ছাড়াও, সেরা ৫০ জনের তালিকায় রয়েছেন—আলিস্টার কুক (১৩তম), জনি বেয়ারস্টো (১৬তম), বেন স্টোকস (২৮তম) ও মঈন আলি (৪৩তম)।

টেস্ট বোলারদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। সেরা ৩০ জনের তালিকায় রয়েছেন স্টুয়ার্ট ব্রডও (১২তম)। অন্যদিকে, সেরা ৩০-এ জায়গা পেয়েছেন দুই স্পিনার সহ ৬ জন ভারতীয় বোলার। এঁরা হলেন—রবীন্দ্র জাডেজা (তৃতীয়), রবিচন্দ্রণ অশ্বিন (পঞ্চম), মহম্মদ শামি (১৭তম), ভূবনেশ্বর কুমার (২৫ তম), ইশান্ত শর্মা (২৬তম) এবং উমেশ যাদব (২৮তম)।

দলগত র‌্যাঙ্কিংয়ে অবশ্যই নিরাপদভাবেই রয়েছে টিম ইন্ডিয়া। ভারত যেখানে শীর্ষস্থানে রয়েছে, সেখানে ইংল্যান্ড পঞ্চম। ভারতের সঙ্গে ইংল্যান্ডের পয়েন্টের ফারাক ২৮। ইংল্যান্ড যদি নিজেদের মাটিতে ভারতকে ৫-০ ব্যবধানে হারিয়ে দেয়, তাহলে তারা লাফিয়ে দুনম্বরে উঠে আসবে। সেক্ষেত্রে ভারতের থেকে তাদের দূরত্ব দাঁড়াবে মাত্র ৫ পয়েন্টের। অন্যদিকে, ভারত যদি ৫-০ ব্যবধানে জেতে, তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১২৯, আর ইংল্যান্ডের ৯৪।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget