এক্সপ্লোর

ব্যাটসম্যানদের মানসিকতা বদলের উপর জোর দিচ্ছেন কুম্বলে

অ্যান্টিগা: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চার টেস্টের সিরিজ শুরু হওয়ার আগে ব্যাটসম্যানদের মানসিকতা বদল করার উপর সবচেয়ে বেশি জোর দিচ্ছেন ভারতীয় দলের প্রধান কোচ অনিল কুম্বলে। ট্যুইটারে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেছেন, সংক্ষিপ্ত ওভারের ক্রিকেট খেলে আসার পর টেস্টের জন্য অন্যভাবে তৈরি হওয়া জরুরি। ব্যাটসম্যানদের দীর্ঘক্ষণ উইকেটে থাকতে হবে।   ওয়েস্ট ইন্ডিজ সফরে আসার আগে ভারতীয় ক্রিকেটাররা এশিয়া কাপ এবং টি-২০ বিশ্বকাপ খেলেছেন। তারপর প্রায় দু মাস আইপিএল-এ খেলেছেন। এই তিনটি প্রতিযোগিতাই ছিল টি-২০। তারপর ভারতীয় দল জিম্বাবোয়ে সফরে গিয়েছিল। সেখানেও সংক্ষিপ্ত ওভারের খেলা হয়েছে। দীর্ঘদিন পর এবার টেস্ট খেলতে নামছে ভারত। সেই কারণেই ব্যাটসম্যানদের মানসিকতা বদলের চেষ্টা করছেন কুম্বলে।   ব্যাটসম্যানদের পাশাপাশি দলের বোলিং এবং ফিল্ডিং বিভাগ নিয়েও চিন্তা করছেন ভারতের প্রধান কোচ। তাঁর মতে, টেস্টে ‘বিরক্তিকর’ বোলিং করা জরুরি। ধারাবাহিকভাবে একই লেংথে বল করে যেতে হবে। ওয়েস্ট ইন্ডিজের মন্থর উইকেটে পেসারদের মতোই স্পিনারদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। স্পিনাররাই সিরিজ জেতাতে পারে। ব্যাটসম্যানদের মতোই পেসার ও স্পিনারদের জুটি বেঁধে ধারাবাহিকভাবে বোলিং করে যেতে হবে। ক্যাচ ধরতে পারলে তবেই টেস্ট জেতা যাবে। তাই ক্যাচ ধরার উপরেও জোর দিতে হবে। তিনটি বিভাগেই ফিটনেস এবং চোট সারিয়ে দ্রুত ফিরে আসা দরকার।   এই সিরিজে বোলাররাও যাতে ব্যাট হাতে দলকে সাহায্য করতে পারেন, তার দিকে নজর দিচ্ছেন কুম্বলে। তাঁর মতে, রবিচন্দ্রন অশ্বিন নির্ভরযোগ্য ব্যাটসম্যান। লোয়ার মিডল অর্ডারে আরও কয়েকজন ভাল ব্যাট করতে পারেন। তাই বোলাররা বল করার পাশাপাশি যাতে ব্যাটও করতে পারেন তার চেষ্টা করা হচ্ছে।   বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট। তার আগে ভারতের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার বলেছেন, অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের উইকেটে কিছুটা ঘাস থাকবে। সে কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে দল। ব্যাটসম্যানরা গতিময় এবং মন্থর দু ধরনের উইকেটেই ব্যাট করার প্রস্তুতি নিয়েছেন।

সেরা শিরোনাম

Asian Games 2026: ফের সোনা জয়ের লক্ষ্যে বদ্ধপরিকর ভারত, এশিয়ান গেমসের সেমিফাইনালে শ্রেয়সরা কাদের মুখোমুখি হবেন?
ফের সোনা জয়ের লক্ষ্যে বদ্ধপরিকর ভারত, এশিয়ান গেমসের সেমিফাইনালে শ্রেয়সরা কাদের মুখোমুখি হবেন?
Asian Games 2026: একেবারে নিখুঁত নিশানা! শুটিংয়ে সোনা জিতে ইতিহাস গড়লেন নীরু ধান্ডা, আর কে কে পদক পেলেন ?
একেবারে নিখুঁত নিশানা! শুটিংয়ে সোনা জিতে ইতিহাস গড়লেন নীরু ধান্ডা, আর কে কে পদক পেলেন ?
Asian Games 2026 : বাংলাদেশকে ১০ গোলে দুরমুশ করল ভারত, সেমিফাইনালে লড়াই চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে
বাংলাদেশকে ১০ গোলে দুরমুশ করল ভারত, সেমিফাইনালে লড়াই চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে
Vozinha: 'শান্তি হারিয়েছি, সুযোগ থাকলে আগের জীবনটাই বেছে নিতাম', বলছেন বিশ্বকাপের চমক ভোজিনহা
'শান্তি হারিয়েছি, সুযোগ থাকলে আগের জীবনটাই বেছে নিতাম', বলছেন বিশ্বকাপের চমক ভোজিনহা

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget