এক্সপ্লোর

Cheteshwar Pujara: ২০২৩ কাউন্টি মরসুমের জন্য ফের একবার সাসেক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন পূজারা

Pujara for Sussex: পূজারা গত মরসুমের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে ১০৯.৪ গড়ে ১০৯৪ রান করেন। তিন তিনটি দ্বিশতরানও করেছিলেন পূজারা।

সাসেক্স: গত মরসুমে সাসেক্সের (Sussex) হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে অনবদ্য পারফর্ম করেছিলেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। বছরের সেরা কাউন্টি খেলোয়াড় হওয়ার দৌড়েও রয়েছেন তিনি। এক দুর্দান্ত মরসুমের পর আবারও এক বছরের চুক্তিতে ভারতের তারকা ব্যাটারকে সই করিয়ে নিল সাসেক্স। সোমবারই সাসেক্সের তরফে সরকারিভাবে পূজারার সঙ্গে চুক্তির বিষয়ে জানানো হয়।

অনবদ্য পূজারা

পূজারা গত মরসুমের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে ১০৯.৪ গড়ে ১০৯৪ রান করেন। তিন তিনটি দ্বিশতরানও করেছিলেন পূজারা। শুধু লাল বলের ক্রিকেটই নয়, সাসেক্সের হয়ে ৫০ ওভারের ক্রিকেটেও নিজের অনবদ্য ফর্ম অব্যাহত রাখেন তিনি। ৫০ ওভারের টুর্নামেন্টে পূজারা ৮৯.১৪-র গড় ও ১১১.৬২-র অনবদ্য স্ট্রাইক রেটে খেলেন। এমনকী সাসেক্সকে নেতৃত্বও দেন তিনি। তাঁর অধীনে সাসেক্স ইংল্যান্ডের ঘরোয়া ওয়ান ডে প্রতিযোগিতার সেমিফাইনালেও পৌঁছেছিল। কয়েকদিনে জন্য হলেও পূজারার করা ১৭৪ রানই লিস্ট 'এ' ক্রিকেটে কোনও সাসেক্স ক্রিকেটারের সর্বোচ্চ স্কোরও ছিল। 

 

 

পূজারার মতামত

এমন এক স্মরণীয় মরসুমের পরে তাই তাঁকে হাতছাড়া করতে চায়নি সাসেক্স। ফলস্বরূপ আবারও তাঁকে সই করল তাঁরা। সাসেক্সের সঙ্গে চুক্তি বাড়ানোর বিষয়ে পূজারা বলেন, '২০২৩ মরসুমের জন্য আবারও সাসেক্সের জার্সি গায়ে চাপানোর সুযোগ পাওয়ায় আমি খুবই খুশি। গত মরসুমে মাঠ হোক বা মাঠের বাইরে, সাসেক্সের হয়ে খেলাটা আমি দারুণ উপভোগ করেছি। আমি আগামী দিনেও দলের উন্নতি এবং সাফল্যে নিজের অবদান রাখতে বদ্ধপরিকর।'

সাসেক্স পারফরম্যান্স ডিরেক্টর কিথ গ্রিনফিল্ড বলেন, '২০২৩ সালে চেতেশ্বর আবার ফিরতে চলেছেন, এটা আমাদের সকলের জন্যই দুর্দান্ত খবর। ব্যাট হাতে ওঁর ক্লাস তো আমরা সবাই দেখেছি। আমাদের তরুণ দিয়ে ভর্তি সাজঘরেও ওঁর মতো একজন বিশ্বমানের ক্রিকেটার দারুণ উদাহরণ তৈরি করে।' প্রসঙ্গত, পূজারা ইংল্যান্ডেই ভারতের হয়ে শেষবার খেলেছেন। বার্মিংহ্যামে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে ১৩ ও ৬৬ রানের ইনিংস খেলেন।

আরও পড়ুন: আমরা বাজি ফাটাই, আপনারা টিভি ফাটাচ্ছেন? পাকিস্তানের কাটা ঘায়ে নুন ছেটালেন সহবাগ-ভাজ্জি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget