এক্সপ্লোর

চেন্নাই সিটির কাছে ২-১ গোলে হার, মোহনবাগান কোচের পদ থেকে ইস্তফা সঞ্জয় সেনের

কলকাতা: আইলিগে প্রথম হার। নিজেদের ক্লাবের মাঠেই মুখ পুড়ল মোহনবাগানের। ব্যর্থতার দায় নিয়ে কোচ পদ থেকে ইস্তফা দিলেন সঞ্জয় সেন। পরপর ড্র করে পয়েন্ট নষ্ট। লিগ তালিকায় গতি ক্রমশ নিচের দিকে। দলের পারফরমেন্স নিয়ে ক্ষোভ-বিক্ষোভ চলছিলই। আর, মঙ্গলবারই আগুনে ঘি। নিজের ক্লাবের মাঠে চেন্নাই সিটির কাছে ২-১ গোলে হার। ১০ জনে খেলেও জিতল চেন্নাই। সঞ্জয় সেন জমানায় হোম ম্যাচে প্রথম হার। লাগাতার পারফরমেন্সের খরায় মাথাচাড়া দেওয়া অসন্তোষের মধ্যেই নাটকীয় পদত্যাগ বাগানের হেডস্যারের। ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন সঞ্জয় সেন। এদিন ম্যাচের ৬ মিনিটের মাথায় গোল করে চেন্নাইকে এগিয়ে দেন জোয়াকিম। ৩৬ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান ক্রোমা। কিন্তু, শেষ মুহূর্তে গোল করে ২-১ গোলে জয় ছিনিয়ে নেয় চেন্নাই। ম্যাচ শেষের পরই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা মাঠ। এমনকী, সাংবাদিক বৈঠকে সঞ্জয়কে লক্ষ্য করে ইঁট ছোঁড়া হয় বলেও অভিযোগ। শেষ পর্যন্ত সাংবাদিক বৈঠকে সব বিতর্কে ইতি টানলেন সঞ্জয় নিজেই। ২০১৪-এর ৮ ডিসেম্বর মোহনবাগানের কোচ পদে যোগ দেন সঞ্জয়। দীর্ঘ তিন বছর সঞ্জয় সেন জমানা। ক্লাবকে দিয়েছেন দেশের অন্যতম সেরা দু’টি খেতাব। ২০১৪-১৫ তে আইলিগ দেন সবুজ মেরুন ব্রিগেডকে। ২০১৫-১৬ মরসুমে তাঁর হাত ধরেই আসে ফেডারেশন কাপ। তাঁর হাত ধরে ডার্বিতেও সাফল্য দেখেছে সবুজ মেরুন স্কোয়াড। খেতাব মুঠোয় এসেও ফস্কে গিয়েছে, বহুবার। সাফল্য-ব্যর্থতার উত্থান-পতনের মধ্যেই দীর্ঘ তিন বছর পর সরে দাঁড়ানো। ক্লাবসূত্রের খবর, সবকিছু ঠিক থাকলে বুধবারই সঞ্জয়ের স্থলাভিষিক্ত হতে চলেছেন সহকারী কোচ শঙ্করলাল চক্রবর্তী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget