এক্সপ্লোর

Surajit Sengupta Commemoration: ৭ মার্চ লাল হলুদ তাঁবুতে প্রয়াত সুরজিৎ সেনগুপ্তর স্মরণসভা

Surajit Sengupta Commemoration: ৭১ বছর বয়সে মারা গিয়েছেন সুরজিৎ সেনগুপ্ত। তাঁকে ময়দানের শিল্পী ফুটবলার বলা হত। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন গত ২৩ জানুয়ারি থেকে।

কলকাতা: গত ১৭ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। আগামী ৭ মার্চ তাঁর স্মরণসভা আয়ােজন করা হবে ইস্টবেঙ্গল ক্লাবের তাঁবুতে। কেরিয়ারের দীর্ঘ সময়ে লাল হলুদে খেলেছেন সুরজিৎ। ক্লাবের ঘরের ছেলেও বলা হত তাঁকে। তাই ঘরের ছেলেকে শেষ শ্রদ্ধা জানাতে স্মরণসভা আয়োজন করছে ইস্টবেঙ্গল ক্লাব। বিকেল চারটের সময় এই স্মরণসভা আয়োজিত হবে। সেখানে ক্লাব কর্তারা ছাড়াও থাকবেন প্রাক্তন ফুটবলার থেকে শুরু করে সুরজিৎ সেনগুপ্তর আত্মীয় পরিজনরাও। থাকার কথা সুরজিতের ছেলে স্নিগ্ধদেবেরও।

৭১ বছর বয়সে মারা গিয়েছেন সুরজিৎ সেনগুপ্ত। তাঁকে ময়দানের শিল্পী ফুটবলার বলা হত। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন গত ২৩ জানুয়ারি থেকে। শারীরিক অবস্থার অবনতি হয় ক্রমেই। এরপর তিনি কোমায় চলে গিয়েছিলেন। ১৯৭৩ সালে মোহন বাদান সবুজ-মেরুনের হয়ে সই করেছিলেন সুরজিত্‍ । তবে ওই এক বছরই। পরের বছরেই চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলে (East Bengal club) সই করেন তিনি। ময়দানের এমনকী একটা সময়ের দেশের অন্যতম সেরা উইঙ্গার ছিলেন সুরজিৎ সেনগুপ্ত। এছাড়া কলকাতার ২ প্রধানে খেলেছেন। সুরজিৎ সেনগুপ্তের অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। সুরজিৎ সেনগুপ্তর প্রয়াণে শোকবার্তা পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

গত শতাব্দীর সাতের দশকটা ছিল ইস্টবেঙ্গলের (East Bengal Club)। ১৯৭০ থেকে ১৯৭৫ পর্যন্ত লাল-হলুদ বাহিনী সেই সময় যেন অশ্বমেধের ঘোড়া। সুরজিৎ সেনগুপ্ত (Surajit Sengupta), সমরেশ চৌধুরী (Samaresh Chowdhury), গৌতম সরকার (Gautam Sarkar), ভাস্কর গঙ্গোপাধ্যায় (Vaskar Ganguly), সুভাষ ভৌমিকরা (Subhash Bhowmick) তখন দলকে অভাবনীয় সাফল্য এনে দিয়েছিলেন। ১৯৭০ থেকে ১৯৭৫ পর্যন্ত কলকাতায় একবারও ইস্টবেঙ্গলকে হারাতে পারেনি মোহনবাগান (Mohun Bagan)। ১৯৭৫-এর আইএফএ শিল্ড (IFA Shield) ফাইনালে মোহনবাগানকে ৫-০ গোলে হারায় ইস্টবেঙ্গল। বড় ম্যাচ বা কলকাতা ডার্বির ইতিহাসে এখনও পর্যন্ত এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়।

সাতের দশকে ইস্টবেঙ্গলের এই দুর্দান্ত সাফল্যের অন্যতম নায়ক ছিলেন সুরজিৎ সেনগুপ্ত। কিন্তু সেই তিনিই ১৯৮০ সালে কয়েকজন সতীর্থকে নিয়ে ইস্টবেঙ্গল কর্তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দল ছেড়েছিলেন। তাঁরা সবাই মিলে যোগ দিয়েছিলেন মহমেডান স্পোর্টিং ক্লাবে (Mohammedan Sporting Club)।

 

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
East Bengal FC: রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
Messi Goal: পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
Wrestler Arrested: জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget