এক্সপ্লোর

India Wins Gold: মধ্যরাতে মিক্সড ডাবলসে সোনা জয় শরথ কমল-শ্রীজা আকুলা জুটির

Commonwealth Games 2022: মালয়েশিয়ার জাভেন চুং ও কারেন লিনকে ১১-৪, ৯-১১, ১১-৫, ১১-৬ ব্যবধানে হারান এই ভারতীয় জুটি। আজ ব্যাডমিন্টনের সিঙ্গলসের ফাইনালে আরও একটি সোনা জয়ের লক্ষ্যে নামবেন শরথ কমল।

বার্মিংহাম: কমনওয়েলথ গেমসে একের পর এক পদক জিতেই চলেছে ভারতীয় অ্যাথলিটরা। গতকাল মধ্যরাতে আরও একটি সোনা ঝুলিতে পুরে নেয় ভারত। টেবিল টেনিসের মিক্সড ডাবলসে সোনা জয় শরথ কমল ও শ্রীজা আকুলা (Sreeja Akula) জুটির। একই দিনে জোড়া পদক জিতলেন বছর চল্লিশের শরথ কমল (Sarath Kamal)। ডাবলসে রুপো জয়ের পর মিক্সড ডাবলসে সোনা জয় এই অভিজ্ঞ ভারতীয় প্য়াডলারের। প্রতিপক্ষ মালয়েশিয়ার জাভেন চুং ও কারেন লিনকে ১১-৪, ৯-১১, ১১-৫, ১১-৬ ব্যবধানে হারান এই ভারতীয় জুটি। আজ ব্যাডমিন্টনের সিঙ্গলসের ফাইনালে আরও একটি সোনা জয়ের লক্ষ্যে নামবেন শরথ কমল।

ডাবলসে রুপো শরথের 

সোনা জয়ের লক্ষ্যে শরথরা ফাইনালে আয়োজক ইংল্যান্ডের প্যাডলার জুটি পল ড্রিঙ্কহল ও লিয়াম পিচফোর্ডের বিরুদ্ধে নেমেছিলেন। ভারতীয় প্যাডলাররা প্রথম গেম ১১-৮ স্কোরালাইনে জিতে গেলেও, ৮-১১ ও ৩-১১ স্কোরলাইনে পরের দুই গেম হারেন। কিন্তু হাল ছাড়েননি শরথরা। চতুর্থ গেমে দুরন্তভাবে কামব্যাক ঘটিয়ে ১১-৭ গেম জিতে নেন তাঁরা। ম্যাচে ২-২ সমতায়ও ফেরেন। তবে শেষ গেমে পারলেন না শরথরা। ৪-১১ হেরে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁদের। 

সিঙ্গলসে হারেন শ্রীজা

শ্রীজা আকুলাও (Sreeja Akula) সিঙ্গলসে নিজের ব্রোঞ্জ মেডেলের ম্যাচে পরাজিত হন। অস্ট্রেলিয়ার ইয়াংজি লিউয়ের বিরুদ্ধে সেয়ানে সেয়ানে লড়াই করেও, হারেন তিনি। শ্রীজা ১১-৩, ৬-১১, ২-১১, ১১-৭, ১৩-১৫, ১১-৯, ৭-১১ স্কোরলাইনে হারেন।

এবারের কমনওয়েলথ গেমসে ভারত এখনও পর্যন্ত পদক তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। আজ প্রতিযোগীতার শেষ দিন। ভারত এরমধ্যেই ১৮টি সোনা ঝুলিতে পুরে নিয়েছে। এছাড়াও ১৫টি রুপো ও ২২টি ব্রোঞ্জ নিয়ে মোট ৫৫টি পদক জিতেছে ভারত। 

এদিকে গতকাল ২২ গজে অল্পের জন্য সোনা হাতছাড়া হল ভারতীয় মহিলা ক্রিকেট দলের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮ রানে হেরে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল হরমনপ্রীতদের।

আরও পড়ুন: জলে গেল হরমনপ্রীতের অর্ধশতরান, অস্ট্রেলিয়ার কাছে হেরে রুপো এল ভারতের ঘরে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget