এক্সপ্লোর

CWG 2022: লড়াই করেও ব্যর্থ, ৮১ কেজি ভারোত্তোলনে খালি হাতেই ফিরতে হল অজয়কে

CWG 2022: লড়াই করেও শেষ পর্যন্ত হতাশ করলেন রাজস্থানের ভারোত্তোলক। ৮১ কেজি বিভাগে পদক জয়ের দৌড় থেকে ছিটকে গেলেন তিনি।

বার্মিংহামে: চলতি কমনওয়েলথ গেমসে (CWG 2022) সোনার দৌড় চলছে ভারতীয় ভারোত্তোলকদের। শুরুটা করেছিলেন সঙ্কেত সরগর। তারপর গুরুরাজা পুজারি, মীরাবাঈ চানু, বাংলার অচিন্ত্য শিউলি, একের পর এক পদক এসেছে ভারোত্তোলন থেকে। সোমবার সকলের নজর ছিল অজয় কুমার সিংহের (Ajay Kumar Singh) দিকে। যিনি নেমেছিলেন পুরুষদের ৮১ কেজি বিভাগের ফাইনালে।

লড়াই করেও শেষ পর্যন্ত হতাশ করলেন রাজস্থানের ভারোত্তোলক। ৮১ কেজি বিভাগে পদক জয়ের দৌড় থেকে ছিটকে গেলেন তিনি।

স্ন্যাচে প্রথম প্রচেষ্টায় ১৩৭ কেজি ওজন তুলেছিলেন অজয়। দ্বিতীয় প্রচেষ্টায় ১৪০ কেজি ওজন তোলেন। ভারতীয় ভারোত্তোলক তৃতীয় প্রচেষ্টায় ১৪৩ কেজি ওজন তোলেন। স্ন্যাচ রাউন্ডের শেষে তিনি ছিলেন দুই নম্বরে। তাঁর চেয়ে এক কেজি বেশি ওজন (১৪৪ কেজি) তোলেন ইংল্যান্ডের ক্রিস মারে।

ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রচেষ্টায় ১৭২ কেজি তুলে দেন অজয়। রাজস্থানের ভারোত্তোলক দ্বিতীয় প্রয়াসে ১৭৬ কেজি ওজন তোলেন। তবে তৃতীয় প্রয়াসে ১৮০ কেজি তুলতে গিয়েও পারেননি অজয়। সোনা জিতে নিলেন ইংল্যান্ডের ক্রিস মারেই। চতুর্থ স্থানে শেষ করলেন অজয়।

লন বলে ইতিহাস

লন বলে (Lawn Bowl) ইতিহাস ভারতীয় মহিলা দলের। মহিলাদের লন বল ফোরস সেমিফাইনালে জয়ী ভারত। ১৬-১৩ ব্যবধানে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারতীয় মহিলা দল। যার অর্থ, লন বল থেকে ভারতের পদক জয় নিশ্চিত। নিদেনপক্ষে রুপো পাবেই। ফাইনালে ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা। যে ম্যাচ জিতলে সোনার পদক ছিনিয়ে নেবে ভারত। ভারতীয় দল অবশ্য এখন থেকেই সোনার পদককেই পাখির চোখ করছে।

জুডোতে জয়

কমনওয়েলথ গেমসে (CWG 2022) ভারতের জুডোকাদের দাপট। শেষ আটে পৌঁছে গেলেন তিন জুডোকা। পুরুষদের ৬৬ কেজি বিভাগে ভারতের জসলিন সিংহ সাইনি হারিয়ে দিলেন ভানুয়াটুর ম্যাক্সেন্স কুগোলাকে। পৌঁছে গেলেন শেষ আটে। মহিলাদের ৫৭ কেজি বিভাগে জাম্বিয়ার রিতা কাবিন্দাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতের সূচিকা তরিয়াল। পুরুষদের ৬০ কেজি বিভাগে বিজয় কুমার যাদব জিতে পৌঁছে গিয়েছেন শেষ আটে।

আরও পড়ুন: বাবার শেষকৃত্য করেছিলেন ধার করে, ধান বয়ে মিলত ঘুগনি-ডিম, ইতিহাস হাওড়ার অচিন্ত্যর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget