এক্সপ্লোর

CWG Exclusive: বাবার শেষকৃত্য করেছিলেন ধার করে, ধান বয়ে মিলত ঘুগনি-ডিম, ইতিহাস হাওড়ার অচিন্ত্যর

Achintya Sheuli: তাঁর জীবনকাহিনি সিনেমার চিত্রনাট্যকে হার মানাতে পারে। মনে হতে পারে, বাস্তব নয়, এ যেন রূপকথার গল্প! অচিন্ত্য শিউলি। হাওড়ার দেউলপুরের অ্যাথলিট কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়েছেন।

সন্দীপ সরকার, কলকাতা: তাঁর জীবনকাহিনি সিনেমার চিত্রনাট্যকে হার মানাতে পারে। মনে হতে পারে, বাস্তব নয়, এ যেন রূপকথার গল্প!

অচিন্ত্য শিউলি (Achintya Sheuli)। হাওড়ার দেউলপুরের অ্যাথলিট কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) ইতিহাস গড়েছেন। ভারোত্তোলনে ৭৩ কেজি বিভাগে জিতেছেন সোনা। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ৩১৩ কেজি ওজন তুলে গড়েছেন রেকর্ড।

অচিন্ত্যর সাফল্যের দিন তাঁর দাদা, কোচ ও বন্ধুদের মনে পড়ে যাচ্ছে সংগ্রামের সেই দিনগুলির কথা। যখন বাবার শেষকৃত্য সারতে লোকের কাছে হাত পাততে হয়েছিল অচিন্ত্যকে। সুষম খাবার ছিল অলীক কল্পনা। সামান্য খাবার জোগাড়ের জন্য ধান বইতে হয়েছে, করতে হয়েছে জরির কাজও।

বার্মিংহামে অচিন্ত্যর সোনা জয়ের পর উৎসবের আবহ হাওড়ার দেউলপুর গ্রামে। রবিবার রাত জেগে গ্রামের সকলে মিলে একসঙ্গে খেলা দেখেছেন। সোনাজয়ী ভারোত্তোলকের দাদা অলোক (Alok Sheuli) এবিপি লাইভকে বলছিলেন, 'ভাইয়ের এই সাফল্য আমাদের কাছে খুবই আনন্দের মুহূর্ত। পরিশ্রমের ফল পেয়েছে। কম লড়াই তো ওকে করতে হয়নি।'

বাবা ভ্যান চালাতেন। অলোক বলছিলেন, 'মাত্র ৩৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় বাবা। ২০১৩ সালে। সে এক অন্ধকার সময়। অচিন্ত্যর বয়স তখন সবে ১১। আমাদের অর্থনৈতিক অবস্থা এতই খারাপ ছিল যে, বাবাকে দাহ করার উপায় ছিল না। ধার করে বাবার শেষকৃত্য করতে হয়েছিল। আমি ভারোত্তোলন প্র্যাক্টিস করতাম। অচিন্ত্যও আমার হাত ধরে অষ্টম স্যারের কাছে ভারোত্তোলন শুরু করেছিল। ঠিক সেই সময়ই বাবার মৃত্যু।'

কিংবদন্তি সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) উত্থানের নেপথ্যে যেমন দাদা অজিত ও গুরু রমাকান্ত আচরেকর, অচিন্ত্য তেমনই পেয়েছেন অলোক ও কোচ অষ্টম দাসকে। অলোক বলছেন, 'বাবার মৃত্যুর পর সংসার চালাতে দুই ভাই মায়ের সঙ্গে জরি বসানোর কাজ করেছি। ভারোত্তোলকদের পুষ্টিগুণসম্পন্ন খাবার লাগে। আমরা তা পেতাম না। নুন আনতে পান্তা ফুরনোর অবস্থা। দিনের শেষে এক প্লেট ঘুগনি আর একটা ডিমসিদ্ধ পাবে বলে ধান বওয়ার কাজ করেছে অচিন্ত্য। জাতীয় শিবিরে গিয়ে একবার সাতশো টাকা পেয়েছিল। সেটাই তখন বিরাট ব্যাপার ছিল আমাদের কাছে।'

অলোকের আক্ষেপ, প্রশাসনিক স্তরে কোনও সমর্থন পাননি তাঁরা। বলছেন, '২০২০ সালে সরকারের তরফে পুরস্কার পেয়েছিল। তারপর আর কেউ খোঁজ নেয়নি।' রবিবারের পর থেকে অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে দেশ ও রাজ্যের হেভিওয়েট রাজনীতিকরা ট্যুইট করে অভিনন্দন জানিয়ে চলেছেন।

অচিন্ত্যর দিনবদলের শুরু সেনাবাহিনীর শিবিরে সুযোগ পেয়ে। যে কাহিনি শোনালেন কোচ অষ্টম দাস (Astam Das)। বললেন, 'অচিন্ত্য সোনা জিতবে জানতাম। ভীষণ পরিশ্রমী। বছর দশেক বয়সে আমার কাছে আসে। ওর দাদা অলোক ভারোত্তোলন প্র্যাক্টিস করত। তবে অচিন্ত্য ভারোত্তোলন শুরু করার পরই ধাক্কা। ওর বাবা মারা গেল। আমি কারও কাছেই পারিশ্রমিক নিই না। ভালবেসে ভারোত্তোলনে প্রশিক্ষণ দিই। নিখরচায় ট্রেনিং করাই। ভারোত্তোলকদের পুষ্টিগুণসম্পন্ন খাবার খুব জরুরি। অচিন্ত্য তা পেত না। খুব গরিব বাড়ির ছেলে। টালির চালের ঘরে থাকত। বাবা মারা যাওয়ার পর অচিন্ত্য, ওর মা ও দাদা মিলে জরির কাজ করত। সকালে স্কুল, বিকেলে প্র্যাক্টিস, সন্ধ্যায় জরির কাজ। যা রোজগার করত, ডিম কিনে খেত। আড়াই-তিন ঘণ্টা প্র্যাক্টিস করত রোজ।'

ইয়ুথ ন্যাশনালে ৫০ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন অচিন্ত্য। তারপরই ছ'জন ছাত্র-ছাত্রীকে নিয়ে পুণে যান অষ্টম। সেখানে সেনাবাহিনীর ট্রায়াল চলছিল। নির্বাচিত হন অচিন্ত্য। ২০১৪-১৫ মরসুমে। তারপরই ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে হাওড়ার অ্যাথলিটের।

২০ বছর বয়সী ভারোত্তোলকের বন্ধু তথা সতীর্থ বাদল বর বলছিলেন, 'বাবা মারা যাওয়ার পর ভীষণ কঠিন সময় কেটেছে ওর। ২০১৩ সালে জাতীয় স্তরে পদক পায়। পুণে-তে সেনাবাহিনীর স্পোর্টস ইনস্টিটিউটে সুযোগ পাওয়ার পর অবশ্য প্রস্তুতির পর্যাপ্ত পরিসর পেয়েছিল। আর্মি স্কুলে পড়াশোনার সুযোগও পেয়েছিল।'

অষ্টম বাড়িতেই চালান ভারোত্তোলনের কোচিং ক্যাম্প। তাঁর হাত ধরে অনেক ছেলে-মেয়ে জাতীয় স্তরে পদক জিতেছেন। কিন্তু অষ্টমের না আছে চাকরি, না পরিকাঠামো। সোনাজয়ী অ্যাথলিটের কোচ বলছিলেন, 'কখনও চাষবাসের কাজ করি, কখনও কারখানায় কাজ। রাজমিস্ত্রীর জোগাড়ে হিসাবে কাজ করেছি লকডাউনের সময়। মাটি কাটার কাজও করি।' তাঁর আক্ষেপ, 'প্রচুর ছেলেকে তৈরি করেছি। পরিকাঠামো নেই। গাছের ছায়ায় প্র্যাক্টিস করাই। বৃষ্টি হলে প্র্যাক্টিস বন্ধ। বাড়িতে একটা ছোট শেড রয়েছে। সেখানে সরঞ্জামগুলো রাখতে পারি শুধু। আয়রন বার বা ওজনে মরচে পড়ে গিয়েছে। তাতে প্র্যাক্টিস করতে গিয়ে ছেলে-মেয়েদের কেটে-ছড়ে যায়। উন্নত পরিকাঠামো পেলে অনেক ভাল কাজ করা যায়।'

অচিন্ত্যর সোনা জয়ে দিনবদলের স্বপ্ন দেখছে ভারোত্তোলনে তাঁর আঁতুরঘরও।

আরও পড়ুন: জাতীয় পতাকা হাতে আত্মীয়দের নিয়ে নাচছেন মা, ভিডিও পোস্ট করলেন চানু

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget