এক্সপ্লোর

Commonwealth Games 2022: করোনাকে হারিয়ে ভারতীয় দলে যোগ দিচ্ছেন তারকা অলরাউন্ডার পূজা

Indian Women's Cricket Team: মেঘানা এবং পূজা করোনার কবলে পড়ায় বাকি দলের সঙ্গে তারা বার্মিংহামে যেতে পারেননি। তবে মেঘানা আগেই করোনাকে হারিয়ে দলে যোগ দিয়েছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে খেলেওছেন তিনি।

বার্মিংহাম: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজয়ের পর, পাকিস্তানকে আট উইকেটে দুরমুশ করে কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) জয়ের সরণীতে ফিরেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women's Cricket Team)। ম্যাচ জয়ের রাতেই আরও এক সুখবর এসে পৌঁছল ভারতীয় শিবিরে।

করোনার কবলে

বার্বাডোজের বিরুদ্ধে লিগ পর্যায়ের শেষ ম্যাচের জন্য ফিট হয়ে গিয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার পূজা বস্ত্রকর (Pooja Vastrakar)। খবর অনুযায়ী তিনি আজই দলে যোগ দিতে বার্মিংহামে উড়ে যাচ্ছেন। মেঘানা এবং পূজা করোনার কবলে পড়ায় বাকি দলের সঙ্গে তারা বার্মিংহামে যেতে পারেননি। মেঘানা আগেই করোনাকে হারিয়ে ভারতীয় দলে যোগ দিয়েছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে খেলেওছেন তিনি। এবার ফিট হয়ে ভারতীয় দলে যোগ দিচ্ছেন পূজাও।

ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের এক কর্তা এই বিষয় কথা বলতে গিয়ে জানান, 'ও (পূজা বস্ত্রকর) আজই রাতের দিকে (ইংল্যান্ডে) এসে পৌঁছবে।' অলরাউন্ডার পূজার দলে ফেরায় যে ভারতীয় দলের ভারসাম্য আগের থেকে আরও ভাল হবে এবং ভারতীয় দলও আরও শক্তিশালী হয়ে উঠবে তা বলাই বাহুল্য। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে লড়াই করেও হতাশাজনক পরাজয়ের পর, পাকিস্তানকে হারাতেই হত ভারতীয় দলকে। সেই কাজটা একেবারে দক্ষতার সঙ্গে করে দেখায় হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল।

দাপুটে জয়

এদিন রাধা যাদব ও স্নেহ রানা দুইটি করে উইকেট নিয়ে পাকিস্তানকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মাত্র ৯৯ রানেই বেঁধে রাখে। জয়ের জন্য ১০০ রান একেবারেই খুব বড় চ্যালেঞ্জ ছিল না। স্মৃতি মন্ধনার অপরাজিত ৬৩ রানের সুবাদে ৩৮ বল বাকি থাকতেই তা সেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। আট উইকেটে ম্যাচ জিতে পরের রাউন্ডে যাওয়ার আশা এখনও অব্যাহত মন্ধনাদের। তবে তার জন্য আগে বার্বাডোজকে বুধবার হারাতে হবে।

 

:

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: ২ উইকেট হারিয়ে তিনশো পেরিয়ে গেল ভারতের স্কোর, ক্রিজে দেবদত্ত ও পন্থ, লাইভ আপডেট
২ উইকেট হারিয়ে তিনশো পেরিয়ে গেল ভারতের স্কোর, ক্রিজে দেবদত্ত ও পন্থ, লাইভ আপডেট
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget