এক্সপ্লোর

Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা মীরাবাঈ চানুর

Commonwealth Games: এর আগে ২০২২ সালে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন মীরাবাঈ। ২০১৮ গোল্ডকোস্টে সোনা জিতেছিলেন। ২০২২ বিশ্ব চ্যাম্পিয়নশিপেও রুপো জিতেছিলেন। 

গ্লাসগো: কমনওয়েলথ গেমসে(Commonwealth Games 2026) প্রথম সোনা ভারতের ঝুলিতে। ভারত্তোলোনে সোনা জিতলেন মীরাবাঈ চানু(Mirabai Chanu)। মহিলাদের ৪৯ কেজি বিভাগে সোনা জিতলেন মীরাবাঈ। এর আগে টোকিও অলিম্পিক্সে(Tokyo Olympics) রুপো জিতেছিলেন মীরাবাঈ। কর্ণম মলেশ্বরীর পর দ্বিতীয় ভারতীয় ভারোত্তোলক হিসেবে অলিম্পিক্সে পদক জিতেছিলেন চানু। প্যারিস অলিম্পিক্সে অল্পের জন্য পদক হাতছাড়া করেছিলেন। মহিলাদের ৪৯ কেজি বিভাগে চতুর্থ স্থান অধিকার করেছিলেন। তবে কমনওয়েলথে কিন্তু সোনা জয়েরই অন্য়তম দাবিদার ছিলেন মীরাবাঈ চানু। সেই লক্ষ্যই পূরণ করলেন তিনি।

এর আগে ২০২২ সালে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন মীরাবাঈ। ২০১৮ গোল্ডকোস্টে সোনা জিতেছিলেন। ২০২২ বিশ্ব চ্যাম্পিয়নশিপেও রুপো জিতেছিলেন। ২০২৩ হ্যাংঝৌ এশিয়ান গেমসে চতুর্থ স্থান অধিকার করেছিলেন মীরাবাঈ। এই প্রথমবার কমনওয়েলথ গেমসের আসরে সোনা জিতলেন মীরাবাঈ। পদক জেতার পরই কেঁদে ফেলেছিলেন ভারতের এই মহিলা ভারত্তোলোক।

এর আগে কমনওয়েলথে প্যারালিম্পিক্সে প্রথম পদকটি জিতেছিলেন ঝান্ডু কুমার। বিহারের ২৮ বছর বয়সী প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার শুক্রবার পুরুষদের হেভিওয়েট বিভাগে ১৩০.৯ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক জিতে দেশের নাম উজ্জ্বল করেছেন। তিনি ১৮১ কিলোগ্রাম এবং ১৯০ কিলোগ্রাম ওজন সফলভাবে তুলেছেন, যদিও তাঁর ১৯৬ কিলোগ্রামের শেষ প্রচেষ্টা সফল হয়নি। এই ওজন তাঁর পদকের রং বদলে দিতে পারত।

ঝান্ডু কুমার বলেন, "এত আনন্দ হচ্ছে যে, গতরাত থেকে ঘুমই আসেনি। শুয়ে থাকলেও ঘুম আসে না। শুরুর ওজন আমি নিশ্চিত করতে চেয়েছিলাম কারণ যদি তাতেই ব্যর্থ হতাম, তাহলে আত্মবিশ্বাস ভেঙে যেত। দ্বিতীয় ওজন পদক নিশ্চিত করার জন্য ছিল এবং তৃতীয়টি সোনা (স্বর্ণ) জেতার জন্য। প্রযুক্তিগত ত্রুটি এবং তাড়াহুড়ো করে শ্বাস নেওয়ার কারণে আমি সোনা জিততে পারিনি।"

কমনওয়েলথ গেমসে দ্বিতীয় পদক জিতল ভারত। গ্লাসগো কমনওয়েলথ গেমস থেকে ভারত্তোলোক চানামবাম ঋষিকান্ত সিংহ রুপোর পদক জিতলেন। পুরুষদের ৬০ কেজি বিভাগে এই পদক জিতলেন ঋষিকান্ত। মোট তোলা ওজন তাঁর ২৬৪ কেজি। স্ন্যাচে ১২১ কেজি ও ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১৪৩ কেজি ওজন তুলেছিলেন। স্ন্য়াচে ১২১ কেজি ওজন তুলে কমনওয়েলথ গেমসের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন ঋষিকান্ত। মালয়েশিয়ার মহাম্মদ আনিক বিন কাসদান মোট ২৭৩ কেজি তুলে সোনা ও কেনিয়ার জোশুয়া আমুঙ্গা এমবোয়া ২৬০ কেজি তুলে ব্রোঞ্জ পদক জেতেন।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
Advertisement

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget