এক্সপ্লোর

Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

Lovlina Borgohain: শনিবার গ্লাসগোয় ভারতীয় বক্সারদের ভাল পারফরম্যান্সের পর গ্লাসগোয় এক রেস্তোরাঁয় তারকারা উপস্থিত হয়েছিলেন। সেই রেস্তোরাঁতেই লভলিনা দেখেন ন্যাপকিনে ভারতের ভুল মানচিত্র আঁকা রয়েছে।

গ্লাসগো: কমনওয়েলথ গেমসের (Commonwealth Games) নবম দিনে ভারতীয় দলের বক্সাররা অভূতপূর্ব পারফরম্যান্স করেছেন। সাত সাতটি সোনা জিতেছেন ভারতীয় বক্সাররা। সোনা জয়ের অন্যতম বড় দাবিদার লভলিভা বড়গোহাঁইয়ের (Lovlina Borgohain) সোনা জিততে পারেননি বটে, তবে রুপো আসে তাঁর ঝুলিতে। সেই ম্য়াচের পরেই এক অনভিপ্রেত ঘটনার সাক্ষী হতে হল লভলিনাকে, যার তীব্র প্রতিবাদ করেন ভারতীয় বক্সার। 

শনিবার গ্লাসগোয় ভারতীয় বক্সারদের ঐতিহাসিক পারফরম্যান্সের পর গ্লাসগোয় এক রেস্তোরাঁয় ভারতীয় তারকারা উপস্থিত হয়েছিলেন। সেখানে ছিলেন লভলিনাও। সেই রেস্তোরাঁতেই লভলিনা দেখেন ন্যাপকিনে ভারতের ভুল মানচিত্র আঁকা রয়েছে। সেই মানচিত্রে ভারতের উত্তর-পূর্ব ভাগ অর্থাৎ 'সেভেন সিস্টার্স' নেইই। সেই বিকৃত মানচিত্র দেখেই প্রতিবাদে গর্জে উঠেন লভলিনা।

এক মাইক্রোফোনের মাধ্য়মে সেই নিয়ে লভলিনাকে বলতে শোনা যায়, 'খারাপ মনে করবেন না। আমাদের উত্তর-পূর্ব ভারতটা দেশের মানচিত্রে নেই, যেটা দেখে আমার বেশ খারাপই লেগেছে। আমাদের উত্তর-পূর্ব ভারতকে বাদই দিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে অনুগ্রহ করে এই বিষয়টিতে নজর দেবেন।'

 

 

গোটা বিষয়টি যেমনভাবে শান্তভাবে লভলিনা বলেন এবং তা সত্ত্বেও স্পষ্টভাবে নিজের বিরোধ ব্যক্ত করেন, তা দেখে নেটিজেনরা মুগ্ধ। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই সকলে লভলিনার আচরণের প্রশংসা করেন।

প্রসঙ্গত, শনিবার ভারতের হয়ে অঙ্কুশ পাংহাল সোনা জিততেই বক্সিংয়ে বিভিন্ন বিভাগে সোনা জয়ের সংখ্যাটা গিয়ে দাঁড়ায় সাত। অঙ্কুশ বাদেও প্রীতি পাওয়ার, জাসমিন লাম্বোরিয়া, সাক্ষী চৌধুরী, প্রিয়া ঘনঘাস, সচিন সিওয়াচ ও অরুন্ধতি চৌধুরী সোনা জিতলেন। সব মিলিয়ে ভারতীয় দল মোট ১৩টি সোনা জিতে আপাতত কমনওয়েলথ গেমসের পদক তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। ভারতীয় অ্যাথলিটরা ইতিমধ্যেই ১৩টি সোনা, ১৭টি রুপো এবং নয়টটিব্রোঞ্জ পদকসহ মোট ৩৯টি পদক জিতে নিয়েছেন। গোটা দিনে ভারত মোট আটটি সোনাসহ ১৬টি পদক জেতে।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
Advertisement

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget